ভাষার সৌন্দর্য
সাইদুল হোসেন
“আ মরি বাংলা ভাষা!”
“বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা?”
না, পূরে না। কখনো পূরে না।
তাই বাংগালী জনগণের প্রাণের ভাষা বাংলার মান প্রতিষ্ঠা ও রক্ষার জন্য ঘটে গেল ১৯৭১ সনের লক্ষ প্রাণঘাতী রক্তাক্ত সংগ্রাম, মুক্ত হলো বাংলা উর্দুভাষী পাকিস্তানীদের কবল থেকে- প্রতিষ্ঠিত হলো স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র পৃথিবীর বুকে। বুকভরা নিঃশ্বাস টেনে গর্বের সংগে মাথা উঁচু করে নির্ভয়ে বাংলা ভাষায় কথা বলতে পারছি আমরা আজ। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে বাংগালীরা নেই, বাংলা ভাষার চর্চা নেই, পরিচিতি নেই। বর্তমান পৃথিবীতে সর্বাধিক কথিত ভাষাগুলোর মাঝে বাংলা ভাষার স্থান ৭ম- বাংলাদেশ ও ইন্ডিয়ার প্রায় ৩০০ মিলিয়ন লোক বাংলা ভাষায় কথা বলে।
২.০ তবে দিন বদলাচ্ছে। বিরাট-বিশাল বহুভাষী এই পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসছে, সে এখন রূপ নিয়েছে ছোট্ট একটা Global Village -এর। টেকনোলোজির উন্নতি এবং দ্রুত প্রসারের ফলে পৃথিবীবাসীরা ক্রমে একটা common language -এ পরস্পর মতবিনিময় করার প্রয়াসে লিপ্ত। সব ভাষাকে ছাড়িয়ে English language সেই স্থান দখল করে নিয়েছে। ইংলিশ বুঝে না এমন দেশ বর্তমান জগতে একটিও খুঁজে পাওয়া যাবে না। আনুমানিক ১.৫ বিলিয়ন মানুষ ইংলিশে কথা বলে। Mandarin Chinese ভাষায় কথা বলে প্রায় ১.২ বিলিয়ন মানুষ। Internet এ ব্যাপারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।
৩.০ বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ ইন্ডিয়ার জনসংখ্যা ১৫০০ মিলিয়ন (প্রায়), যেখানে ১২টি প্রধান ভাষায় লোকেরা কথা বলে থাকে (হিন্দি, বাংলা, মারাঠি, তেলুগু, তামিল, গুজরাটি, উর্দু ইত্যাদি)। তবে হিন্দিভাষীর সংখ্যা ৭০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে, এবং দেশটির আনাচে-কানাচে হিন্দির উপস্থিতি লক্ষ্যণীয়। ২৫৬ মিলিয়ন জনসংখ্যার দেশ পাকিস্তানের ভাষা উর্দু, সংগে আছে পাঞ্জাবী, সিন্ধি, বালুচি ইত্যাদিও।

৪.০ উল্লেখযোগ্য যে প্রায় ১৭৬ মিলিয়ন লোকসংখ্যাবহুল বাংলাদেশে আমরা সবাই একটা মাত্র ভাষায় কথা বলে থাকি। বাংলা ভাষা। বাংলা শব্দভান্ডারের (Vocabulary) এক লাখ শব্দের মাঝে প্রায় ২৮,০০০ শব্দ অন্য ভাষা থেকে ধার নেয়া (Loan words) যার মাঝে আছে প্রায় ৬,০০০ শব্দ যেগুলোর মূল আরবী, ফার্সী, হিন্দি ও টার্কিশ ভাষা। এমন কি ৩০টি পতুর্গীজ শব্দও আছে যা আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছে দৈনন্দিন জীবনে। যথা : বালতি, বোতাম, সাবান, পেয়ারা, কপি, কামরা, আচার, পাউরুটি, পেঁপে, আয়া, গামলা, জানালা, গির্জা, গুদাম, আলমারি, বোমা, বোতল, ইংরেজ, টুপি ইত্যাদি।
৫.০ দৃষ্টান্ত আরো দেখা যায়। অগণিত ইংলিশ শব্দ আমরা ধার নিয়েছি সেই ভাষা থেকে। তাদের সহজবোধ্যতার কারণে আমরা বহুক্ষেত্রেই বাংলার বদলে ইংলিশ শব্দ ব্যবহার করে থাকি। যথা : লাইট-ফ্যান-চেয়ার-টেবিল-ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনার-ডাক্তার-পেশেন্ট-নার্স-ফ্লাইট-ল্যান্ডিং-রেইল-স্টীমার- অপারেশান/সার্জারি-ডেলিভারি-ব্যাংক-একাউন্ট-ডিসকাউন্ট-ডিপোজিট-ইন্টারনেট-ম্যাক্সিমাম-মিনিমাম ইত্যাদি। এই ধার নেয়ার ধারাটা পৃথিবীর অন্যান্য ভাষাতেও চালু আছে।
৬.০ বহুল প্রচলিত ভাষাগুলোর প্রতিটিরই নিজস্ব বৈশিষ্ঠ্য ও মিষ্টতা রয়েছে। বহু ভাষায় পন্ডিত ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায় সিরাজ রব্বানী কর্তৃক সংকলিত উর্দু-বাংলা অভিধান ফ’রহঙ্গঁ-ই-রব্বানীর ভূমিকায় (কলিকাতা, ২৬শে জুলাই, ১৯৫২) এই প্রবচনটির উল্লেখ করেছেন :
“আরবী অ’কল, ফারসী শকর
হিন্দী নিমক, তুরকী হুনর ॥”
যার অনুবাদটা এরকম :
“আরবী হইতেছে জ্ঞান, ফারসী শর্করা,
হিন্দী লবণ ও তুর্কী হইতেছে শিল্পকলা।”
(শর্করা অর্থ মিষ্টত্ব/মিষ্টতা)
উর্দু ভাষাটা উপরে উল্লিখিত ভাষাগুলোর সমন্বয়ে সৃষ্ট। তাই তিনি আরো যোগ করেছেন যে, “উর্দুর বিরোধী ব্যক্তিরাও স্বীকার করিবেন, উর্দু একটি জোরদার ভাষা, মিঠা ভাষা।”
৭.০ নির্দিষ্ট কোন ভৌগলিক সীমার মাঝে গড়ে উঠা একটা ভাষা স্বভাবতঃই নানা সীমাবদ্ধতায় ভুগে, তার প্রকাশ ভংগীতে থাকে জড়তা-আড়ষ্টতা। কিন্তু যখনি সে ভিন্ন কোন দেশ বা অঞ্চলের ভাষার সংস্পর্শে আসে এবং আদান-প্রদানে লিপ্ত হওয়ার সুযোগ পায়, তখনি সে তার প্রয়োজনীয় ভাবপ্রকাশক শব্দ/ শব্দগুলো সেই নূতন ভাষাটা থেকে সাদরে গ্রহণ করে। তাতে ভাষাগুলো সমৃদ্ধ হয়, পরস্পর ভাববিনিময়ে সাবলীলতা পায়। পৃথিবীতে প্রচলিত সব ভাষাই গড়ে উঠেছে, শক্তিশালী হয়েছে অন্য ভাষা থেকে নূতন শব্দ ধার নিয়ে- এটাকে অনেকটা রোগীর চিকিৎসা ক্ষেত্রে necessary blood transfusion এর সংগে তুলনা করা যায়।
আমাদের বাংলা ভাষাও এই প্রক্রিয়ার ব্যতিক্রম নয়। আমরা আজো ভিন্নভিন্ন ভাষা থেকে নূতন নূতন শব্দ ধার নিচ্ছি, ভাষাটাকে আরো সমৃদ্ধ করছি। এই প্রক্রিয়াটা চলমান কারণ কোন ভাষাই স্থবির নয়, সে প্রাণচঞ্চল, জীবন্ত।
- ৮.০ অতীতের বৃটিশ ইন্ডিয়ার বর্তমান তিন দেশ- বাংলাদেশ, পাকিস্তান ও ইন্ডিয়া, মোট লোকসংখ্যা প্রায় ১৮৯৫ মিলিয়ন- প্রধানতঃ তিনটি ভিন্নভিন্ন ভাষায় কথা বলে থাকে, যথা ঃ হিন্দি, উর্দু এবং বাংলা। কিন্তু ভাষা তিনটি ভিন্নভিন্ন হলেও এক জায়গায় বেশ মজার কিছু মিল চোখে পড়ে। আর সেটা হলো এই যে ইন্ডিয়ানরা হিন্দি বললে বাংগালীরা সে ভাষার কিছুটা হলেও বুঝে, পাকিস্তা-নীরা উর্দু বললে বাংগালীরা তারও কিছুটা বুঝে, অন্যদিকে হিন্দিভাষী ইন্ডিয়ানরা ও উর্দুভাষী পাকিস্তানীরা বাংলা ভাষাটা বুঝে না। This is a paradox indeed!
৯.০ অপর মজার খবর হচ্ছে এই যে উর্দুভাষীরা হিন্দি ভাষাটা পুরোপুরিই বুঝতে পারে, এবং হিন্দিভাষীরাও উর্দু ভাষাটা পুরোপুরিই বুঝতে পারে। এর কারণ হলো এই যে আজ থেকে ৪-৫শত বছর আগে ইন্ডিয়াতে মুঘল বাদশাহদের আমলে উর্দু ভাষাটার সৃষ্টি করা হয়েছিল তৎকালীন হিন্দি ভাষার উপর ভিত্তি করে।
১০.০ পৃথিবীতে বর্তমানে চাইনীজ ভাষায় প্রায় ১.২ বিলিয়ন লোক কথা বলে। চাইনীজ ভাষাটা দুই প্রকার- Mandarin Chinese (spoken in Mainland China) and Cantonese Chinese (spoken in HongKong). দুটিতে বেশ পার্থক্য বর্তমান, ফলে একে অন্যেরটা বুঝতে বেগ পেতে হয়।
১১.০ এমনকি মূল ভাষাটা ইংলিশ হওয়া সত্বেও British English, Canadian English, American English, Australian English and New Zealand English পুরোপুরি এক নয়, বিস্তর ব্যবধান রয়েছে এদের মাঝে।
১২.০ মধ্যপ্রাচ্যের প্রধান ভাষা আরবী হলেও বিভিন্ন আরব দেশে যথেষ্ট পার্থক্য বর্তমান। সাউদী আরবী এবং ইজিপশিয়ান আরবী পুরোপুরি এক নয়।
১৩.০ আরো জানা যায় যে ইন্ডিয়ার ২৯টি রাজ্যের (state -এর) state language এক নয়, তারা ভিন্নভিন্ন কিন্তু অরুনাচল প্রদেশ, মেঘালয়া ও নাগাল্যান্ড- এই রাজ্যগুলোর state language হচ্ছে English. অবশ্য স্থানীয় ভাষাও পাশাপাশি চালু আছে।
- ক) A very short list of English words that were derived from the Arabic language.
English Arabic
1. Algebra al-jabr
2. Alcohol al-kuhl
3. Admiral amir al-bahr
4. Cotton qutn
5. Coffee gahwah
6. Magazine makhazin
7. Mattress matrah
8. Sugar sukkar
9. Safari safar (meaning journey)
10. Zero sifr (meaning empty or nothing)
14.0 খ) A very short list of current English words derived from various Indian languages.
English Derived from the Indian Language
1. Avatar Avatar (Sanskrit)
(A deity from the heaven)
2. Bungalow Bangla (Bengali, meaning a house in the Bengal style)
3. Chit chitthi (Hindi, meaning a letter)
4. Ganja Hindi (cannabis Indica)
5. Guru Guru (Sanskrit) A teacher
6. Jungle Jangala (Sanskrit)
7. Mantra Sanskrit (a word or phrase used in meditation)
8. Pundit Pandit (Sanskrit) (a learned person or a teacher)
9. Shampoo Shampo (Hindi)
10. Typhoon Toofaan (Urdu) meaning a cyclonic storm.
সাইদুল হোসেন
মিসিসাগা
