টরন্টোতে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানার অর্গানাইজিং কমিটির নাম ঘোষণা

প্রবাসী কণ্ঠ,  জুলাই ২৫, ২০২৬ : গত ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় স্কারবরোর একটি রেস্টুরেন্টের পার্টি রুমে আয়োজিত এক সভায় ৪০তম ফোবানার অর্গানাইজিং কমিটির নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন এবারের ফোবানার আয়োজক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি এসসি’ এর সাবেক সভাপতি ও বর্তমানে এর প্রধান পৃষ্ঠপোষক আবু জুবায়ের দারা। তিনি এবারের ফোবানায় চীফ নেগোশিয়েটর এবং সাইনিং অথরিটি হিসাবেও দায়িত্ব পালন করবেন।

টরন্টোতে অনুষ্ঠতব্য ৪০তম ফোবানার অর্গানাইজিং কমিটির নাম ঘোষণা করছেন জনাব আবু জুবায়ের দারা। ছবি : প্রবাসী কণ্ঠ

জনাব দারা জানান, ফোবানার আয়োজক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি এসসি’ এর বর্তমান প্রেসিডেন্ট জনাব খোকন রহমান পদাধিকারবলে এবারের ফোবানার কনভেনর হিসাবে দায়িত্ব পালন করবেন। তার সাথে কনভেনর হিসাবে আরো থাকবেন সর্বজনাব আজিম দেওয়ান, সব্যসাচী ও চৌধুরী যিশু।

অন্যদিকে একই সংগঠনের জেনারেল সেক্রেটারী জনাব জহিরুল ইসলাম দায়িত্ব পালন করবেন মেম্বার সেক্রেটারি হিসাবে। তার সাথে মেম্বার সেক্রেটারি হিসাবে আরো থাকবেন সর্বজনাব জাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ও পার্থ।

চীফ এ্যাডভাইজার হিসাবে থাকবেন জনাব সৈয়দ সামছুল আলম। সিনিয়র এ্যাডভাইজার হিসাবে থাকবেন ব্যারিস্টার কামরুল হাফিজ।

নাম ঘোষণার পর অনুষ্ঠানে আগত কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়িক নেতা, স্পন্সর, পেশাদার ব্যক্তি ও বিশিষ্ট অতিথিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খোকন রহমান ও জহিরুল ইসলাম। খোকন রহমান আগত অতিথিদের প্রতি আহব্বান জানিয়ে বলেন, আমরা তখনই সাকসেসফুল হবো যখন আপনারা সবাইকে নিয়ে অনুষ্ঠানে আসবেন, উপভোগ করবেন এবং সবাইকে নিয়ে আনন্দ করবেন।

জহিরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এবার আমরা আপনাদেরকে নিয়ে একটি স্মরণীয় ফোবানা করতে চাই। আমি আশা করি আমাদের এই উদ্যোগকে সফল করার জন্য আপনাদের সকলের সহযোগিতা পাব।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি এসসি’র অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অন্টারিও প্রভিন্সিয়াল উপ-নির্বাচনে স্কারবরো সাউথওয়েস্ট রাইডিং এর প্রগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির প্রার্থী এ এস এম নুরুল্লাহ তরুণ এবং আসন্ন ফেডারেল উপ-নির্বাচনে বিচেস-ইস্ট ইয়র্ক রাইডিং এর লিবারেল প্রার্থী তানভীর শাহনাওয়াজ। তারা তাদের প্রার্থীতার কথা তুলে ধরে সবার সহযোগিতা কামনা করেন।  

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে জনাব দারা বলেন, এটি চল্লিশতম ফোবানা। আর বাংলাদেশ সোসাইটির আয়োজনে এটি ছয় নম্বর ফোবানা। তিনি বলেন, আমি খুবই গর্বিত আমাদের সোসাইটি নিয়ে। টরন্টোতে এই সোসাইটি এমন একটি সংগঠন  যেখানে সব দলের অংশগ্রহণ আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবদলের লোকজন আছে এই সংগঠনে। আছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সবাই। এটা একটা সার্বজনীন সংগঠন। এখানে কোনো দলের কোনো প্রাধান্য থাকবে না। এটা হচ্ছে এমন একটি প্ল্যাটফরম যেখানে সবার অধিকার সমান ।

জনাব দারা আরো বলেন, এবারের ফোবানায় বাইরের সংগঠন থেকে অনেকেই আসবেন। আমরা চাই তারা এসে দেখুক টরেন্টোবাসী বাঙালিরা কতটা সংস্কৃতিমনা, এরা মানুষকে কতটা সম্মান দিতে জানে। এই জিনিসটা আমি চাই আপনাদের কাছে।

সভা শেষে অতিথিদেরকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়।

আগামী সেপ্টেম্বর মাসের ৪, ৫ ও ৬ (শুক্র, শনি ও রবিবার ) তারিখে (২০২৬) অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা।  তিনদিনব্যাপী অনুষ্ঠানে কোন টিকিট লাগবে না। ফ্রি। ঠিকানা  :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *