তানভীর আলম সজীবের গীতিকবিতার বই ‘মাঝপথে’ এর মোড়ক উন্মোচন

রতন রয় : গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার টরন্টো ফিল্ম ফোরাম এর মিলনায়তনে অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো এর আয়োজনে বিশিষ্ট সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও সুরকার তানভীর আলম সজীবের গীতিকবিতার বই ‘মাঝপথে’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

অন্যস্বর ও অন্যথিয়েটারের কর্ণধার আহমেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাসান মাহমুদ। এরপর বইটি এবং তানভীর আলম সজীবের সৃজনশীল জীবন ও সংগীতচর্চা নিয়ে আলোচনা করেন দেলওয়ার এলাহী, ফুয়াদ চৌধুরী, আসিফ চৌধুরী, ইন্টু, তানজীর আলম রাজীব, মৈত্রেয়ী দেবীসহ বিশিষ্টজনেরা।

আলোচনায় বক্তারা তানভীর আলম সজীবের সংগীত ও সাহিত্যচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর গীতিকবিতার বই ‘মাঝপথে’-এর সৃজনশীল বৈশিষ্ট্য নিয়ে কথা বলেন।

আলোচনা পর্ব শেষে তানভীর আলম সজীব তাঁর বই সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন। বইটিতে তাঁর নিজের হাতের লেখা ব্যবহার করে ছাপানোর বিষয়টিও তিনি তুলে ধরেন। তাঁর কথায় উঠে আসে বইটির সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিগত অনুভূতি ও সৃষ্টির নানা গল্প।

অনুষ্ঠানের শেষ পর্বে অন্যস্বর টরন্টো টরন্টো পক্ষে ” আমাদের ভাবায় সুকুমার রায় ” এর সংকলিত অংশগ্রহণ করেন জুলিয়া নাসরিন , রিফফাত নূয়েরীন , ফারিয়া সেহেলি এবং মুনিমা শারমিন।

পরে প্রায় এক ঘণ্টা ধরে তানভীর আলম সজীব পরিবেশন করেন তাঁর জনপ্রিয় ও বৈচিত্র্যময় গান। তাঁর সুর ও কণ্ঠের মায়ায় মুগ্ধ হয়ে হলভর্তি দর্শক-শ্রোতা উপভোগ করেন মনোমুগ্ধকর এক সংগীতসন্ধ্যা।

গান, সাহিত্য ও সৃজনশীলতার অপূর্ব সমন্বয়ে সন্ধ্যাটি হয়ে ওঠে স্মরণীয়। এমন একটি অসাধারণ সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য অন্যস্বর ও অন্যথিয়েটারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

‘মাঝপথে’—গান, কবিতা ও সুরের ভুবনে তানভীর আলম সজীবের সৃজনশীল যাত্রার এক অনন্য সংযোজন।

-ছবি : অন্যস্বর টরন্টো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *