অন্টারিওর কিছু মহাসড়কে গতিসীমা বাড়িয়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার করা হবে
প্রবাসী কণ্ঠ ডেস্ক, জুন ২৫, ২০২৬ : অন্টারিও’র পরিবহন মন্ত্রী প্রবমীত সরকারিয়া জানান, অন্টারিওর বেশ কয়েকটি মহাসড়কের গতিসীমা বাড়িয়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার করা হবে।
অন্টারিও প্রদেশ জুড়ে মোট ৯৩৮ কিলোমিটার এলাকায় এই বৃদ্ধি কার্যকর করা হবে, যার মধ্যে আছে :
• পূর্ব অন্টারিওর হাইওয়ে ৪০১ এবং ৪১৬-এর কিছু অংশে জুন ২৬ থেকে এই বৃদ্ধি কার্যকর হবে।
• হাইওয়ে ৪০১, ৪০২, ৪০৩, ৪১৬, ৪১৭ এবং কুইন এলিজাবেথ ওয়ে-এর অন্যান্য অংশে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে পরিবর্তন আসবে।

পরিবহন মন্ত্রী সরকারিয়া বলেছেন, প্রদেশটি বিগত বছরগুলোতে অন্টারিওর ৮৭৬ কিলোমিটার মহাসড়কে গতিসীমা ইতিমধ্যেই বাড়িয়েছে এবং এই সর্বশেষ বৃদ্ধি “পরবর্তী পদক্ষেপের অংশ।”
“এই পদক্ষেপটি পরিবার, নিত্যদিনের যাত্রী ও কর্মীদের যাতায়াতের সময় উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ফলে লক্ষ লক্ষ চালক উপকৃত হবেন।” পরিবহন মন্ত্রী ২৪ জুন কিং সিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সরকারিয়া দাবি করেছেন যে, গতিসীমা বৃদ্ধির ফলে চালকরা সারনিয়া থেকে টরন্টো যেতে ২০ মিনিট এবং টরন্টো থেকে অটোয়া যেতে প্রায় ৩০ মিনিট সময় বাঁচাতে পারবেন।
প্রিমিয়ার ডাগ ফোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে অক্টোবরের মধ্যে অন্টারিওর প্রায় ৮৯ শতাংশ মহাসড়কে গতিসীমা বাড়ানো হবে। তিনি বলেন, এই পরিবর্তনটি মহাসড়কগুলো যে গতির জন্য নকশা করা হয়েছিল, তারই প্রতিফলন।
এই গতি বৃদ্ধি নবনির্মিত ফ্রিওয়েগুলোতেও অন্তর্ভুক্ত করা হবে, যেমন হাইওয়ে ৪১৩, ৪২৫, ৭ এবং ৬৯।
চালকরা কী মনে করেন?
অন্টারিও’র বাসিন্দা প্যাট গ্যারেট যাতায়াতের জন্য নিয়মিত হাইওয়ে ৪০০ ব্যবহার করেন। তিনি বলেছেন, গতিসীমা বাড়ার কারণে ঝুঁকি কিছুটা বাড়তে পারে।
তিনি বলেন, “এখন মানুষ ১১০ কিলোমিটারের সড়কে ১৩০ কিলোমিটার গতিতে গাড়ি চালাবে।”
তবে আরেক বাসিন্দা ক্রিস্টিন ল্যাভার্ন বলেছেন যে, গাড়ির গতিসীমা বাড়লে তা তার যাতায়াতের সময় কমাতে সাহায্য করতে পারে। তিনি প্রায়ই সডবারি থেকে টরন্টোতে গাড়ি চালিয়ে যান। তিনি বলেন, ১০ কিলোমিটার… আমার মনে হয় না এতে কোনো ঝুঁকি বাড়বে।
অন্য একজন বাসিন্দা আব্দুল বাট বলেছেন, গতিসীমা বাড়ানো হলে নিরাপত্তা ও অতিরিক্ত গতি নিয়ে তিনি ‘নিশ্চিতভাবেই’ উদ্বিগ্ন, বিশেষ করে তার ছোট বাচ্চা থাকায়। তিনি বলেন, “কিন্তু যদি তারা নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে, তাহলে অবশ্যই, এতে সমস্যা কী?”
এই বৃদ্ধি ‘যুক্তিসঙ্গত’, বলেছেন সড়ক নিরাপত্তা প্রবক্তা
অন্টারিও সেফটি লীগের সভাপতি অ্যাঞ্জেলো ডিকিকো বলেছেন, অন্টারিওর বেশিরভাগ চার-লেনের মহাসড়ক ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতি নিরাপদে সামলানোর জন্য ডিজাইন করা হয়েছিল। এই অন্টারিও সেফটি লীগ একটি অলাভজনক দাতব্য সংস্থা, যার লক্ষ্য শিক্ষার মাধ্যমে অন্টারিওর রাস্তায় প্রতিরোধযোগ্য মৃত্যু ও আঘাত হ্রাস করা।
অ্যাঞ্জেলো বলেন, অন্টারিওর বেশিরভাগ চার-লেনের মহাসড়ক নিরাপদে চলাচলের জন্য ডিজাইন করা হয়েছিল। তাই গতিসীমা ১০০ থেকে ১১০ কিমি/ঘণ্টায় বৃদ্ধি করাটা “বেশ যুক্তিসঙ্গত,”
কিন্তু অ্যাঞ্জেলো বলেন, এই গতিসীমা আদর্শ পরিস্থিতিতে সর্বোচ্চ। তবে সব পরিস্থিতিতে এই গতি নিরাপদ নয়। তিনি বলেন, ব্যস্ত সময়ে এবং শহরাঞ্চলের কাছাকাছি যানবাহনগুলো সম্ভবত নির্ধারিত গতির চেয়ে অনেক কম গতিতে চলবে।
অ্যাঞ্জেলোর মতে, “নিরাপত্তা হলো আচরণ, নকশা এবং প্রয়োগের বিষয়। এটা শুধু সাইনবোর্ডের একটি সংখ্যা নয়। সড়ক নিরাপত্তার জন্য গতির চেয়েও চালকের আচরণ, যেমন অমনোযোগিতা এবং নেশাগ্রস্ততা, আরও গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে “
তিনি বলেন, যারা নির্ধারিত গতির চেয়ে বেশি কিন্তু ঘণ্টায় ১৫০ কিলোমিটারের কম গতিতে গাড়ি চালাবেন, তাদের জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে, কিন্তু যারা ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালাবেন, তাদের বিরুদ্ধে স্টান্ট ড্রাইভিংয়ের অভিযোগ আনা হতে পারে।
যখন থেকে যে সকল মহাসড়কে বর্ধিত গতিসীমা কার্যকর হবে:
July 31, 2026
- Highway 402 from Highway 401 to White Oak Drive
- Highway 402 from Waterworks Road to 350 metres east of Colborne Drive
August 21, 2026
- Highway 7 from Appleton Side Road/County Road 17 to Highway 417
- Highway 115 from Highway 35 to the Parkway Interchange
- Highway 400 from Highway 401 to Lake Joseph Road
- Highway 416 from 1.5 kilometres south of the Highway 416/417 interchange to Fallowfield Road/County Road 12
- Highway 417 from Leitrim Road to Ottawa Regional Road 174
- Highway 417 from the Highway 416/417 interchange to Highway 7
August 31, 2026
- Highway 401 from Merlin Road to Highway 427
- Highway 401 from Highway 404 to Highway 35/115
- Highway 401 from Cobourg to Colborne
- Highway 401 from Sidney Street to the CNR overhead bridge in Belleville
- Highway 401 from County Road 38 to Highway 15
- Highway 403 from Highway 401 to Middletown Line
September 30, 2026
- Highway 403 from the Queen Elizabeth Way (QEW) to Highway 401
- Highway 404 from Highway 401 to Mulock Drive
- Highway 406 from Westchester Avenue to Highway 58
- Highway 407 from Brock Road to Highway 35/115
- Highway 412 from Highway 401 to Highway 407
- Highway 418 from Highway 401 to Highway 407
- QEW from the Freeman Interchange to Highway 403
- QEW from Concession Road to McLeod Road
QEW from Mountain Road to Jordan Road
(তথ্য সূত্র : সিবিসি নিউজ/ নাউটরন্টো.কম )
