মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ব্যর্থতার জন্য ইরান যুদ্ধ এবং ইসরায়েলকে সমর্থন করাকে দায়ী করেছেন জে ডি ভ্যান্স

আইওয়ার কমিউনিটি সদস্যরা ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। ছবি : জন ক্রিগ/এএফএসসি

প্রবাসী কণ্ঠ ডেস্ক, নভেম্বর ০৬, ২০২৬ : মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় ফলাফলের জন্য ইরান-কেন্দ্রিক যুদ্ধকে দায়ী করেছেন। খবর মিডিল ইস্ট আই।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য কৌশলের প্রতি পরোক্ষ কটাক্ষ করে ভ্যান্স বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন, যেখানে তিনি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনেরও সমালোচনা করেছেন।

“আমরা যে হেরেছি, তার কারণ হলো যুদ্ধ,” এক্স-এ দেওয়া পোস্টে বললেন ভ্যান্স।

ভ্যান্স লিখেছেন যে, রিপাবলিকান ভোটাররা চেয়েছিলেন ট্রাম্প যেন জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির ওপর মনোযোগ দেন, “আমেরিকাকে সবার আগে” (America first) স্থান দেন এবং “ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্কের পরিবর্তন ঘটান”।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে, ডেমোক্র্যাটদের বিশাল বিজয়ের জন্য আংশিকভাবে ইরান যুদ্ধ দায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *