মন ভালো রাখার কিছু উপায়
মন ভালো রাখা শারীরিক স্বাস্থ্য ভাল রাখার মতোই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আধুনিক নাগরিক জীবনে আমাদেরকে প্রতিনিয়তই নানান স্ট্রেস বা মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। আর এই মানসিক চাপ সৃষ্টি করতে পারে মনের অশান্তি, পারিবারিক অশান্তি বা স্বাস্থ্য হানি। তাই যতটা সম্ভব মন খারাপ না করে হাসি-খুশি থাকার চেষ্টা করা উচিত।

মন ভাল রাখার জন্য যা যা করা যেতে পারে
হাসি: মন ভালো রাখার সবচেয়ে সহজ উপায় হলো হাসি। তাই প্রাণ খুলে হাসুন। এখানে কার্পণ্য করবেন না। হাসি মানুষের মানসিক শান্তি প্রদান করে।
ঘুম: মন ভালো রাখতে পর্যাপ্ত ঘুম একান্ত দরকার। চিকিৎসকদের মতে প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ঘুম খুবই জরুরি। এই ঘুমের ব্যাঘাত ঘটলে মন ভালো থাকবে না। তাই ঘুমের গুরুত্ব বুঝুন।
বেড়ানো: সময় করে সপ্তাহে একদিন বাইরে থেকে ঘুরে আসুন। সাথে ঘনিষ্ঠ কাউকে নিতে পারেন। এতে মনে প্রশান্তির সৃষ্টি হয়।
বন্ধুদের সঙ্গে কথা বলুন: পছন্দের কেউ বা পুরোনো বন্ধুকে ফোন করে গল্প করুন। বন্ধুর সঙ্গে শেয়ার করুন আপনার সুখ দুঃখের কথা। পরামর্শও চাইতে পারেন তাঁর কাছ থেকে।
গান শুনুন : গান বিশেষত পছন্দের গান মানুষের মনকে ভাল রাখতে সাহায্য করে। প্রিয় শিল্পীর গান শুনুন ঘরে বসে বা গাড়ি চালানোর সময়। অথবা বৈকালিক ভ্রমণের সময়।
পোষা প্রাণীর সঙ্গে সময় কাটান, নিয়ম করে ব্যায়াম করুন, বাচ্চাদের সঙ্গে সময় কাটান। এই অভ্যাসগুলোও মন ভাল রাখে। আর নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে যান। দেখবেন মন ভাল থাকবে। -সূত্র : অনলাইন
