বলিউডের বিপাশা বসুসহ যাদের সঙ্গে প্রেম ছিল রোনালদোর
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৩ আগস্ট ২০২৫: ক্রিস্টিয়ানো রোনালদো একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য রোনালদো পাঁচটি ব্যালন ডি’অর এবং চারটি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেছেন, যা কোন ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড সংখ্যক জয়।
বয়সটা ৪০ পেরোলেও এখনও ফুটবল মাঠে ২৫ বছরের তরুণদের মতো দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাশাপাশি রোনালদো বেশ কয়েকজন তারকা তরুণীর সঙ্গে সম্পর্কেও জড়িয়েছেন তিনি।
বর্তমানে রোনালদোর জীবনসঙ্গী আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। তাদের দীর্ঘ নয় বছরের প্রেম ও সংসার জীবনকে এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছেন সিআরসেভেন। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের পরই বিয়ে পিঁড়িতে বসবেন তিনি। ইতিমধ্যে গত ১১ আগস্ট বাগদানও সেরে ফেলেছেন এই ফুটবল কিংবদন্তি।
জর্জিনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে কারা এসেছিলেন রোনালদোর জীবনে, তারই একটি তালিকা সম্প্রতি আরটিভি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন এর বরাত দিয়ে। সেটি নিচে দেখানো হলো:

জর্দানা জার্দেল : রোনালদোর জীবনে প্রথম প্রেমিকা ব্রাজিলিয়ান মডেল জর্দানা জার্দেল। ১৮ বছর বয়সী রোনালদোকে সে সময় জর্দানার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। তবে দুজনের সম্পর্কটা বেশি দিন টেকেনি। অল্প সময়ের জন্য প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দুই ভুবনের দুই তারকা।
মেরশে রোমেরো: পর্তুগিজ মডেল মেরশে রোমেরোর সঙ্গে ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রোনালদো। কিন্তু রোনালদো ইংল্যান্ড আর মেরশে পর্তুগালে থাকায় দুজনের সম্পর্ক বেশি দিন টেকেনি।
ইমোগেন টমাস : রিয়েলিটি তারকা ইমোগেন টমাসের সঙ্গে অল্প সময়ের জন্য প্রেমের সম্পর্কে জড়ান রোনালদো। ‘বিগ ব্রাদার’ দিয়ে খ্যাতি পাওয়া এবং ২০০৩ সালে ‘মিস ওয়েলশ’ হওয়া এই টিভি ব্যক্তিত্বের সঙ্গে ২০০৬ সালে রোনালদোর প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল।
সোরাইয়া চাভেস : পর্তুগিজ অভিনেত্রী ও মডেল। তিনিও রোনালদোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। রোনালদোর এ সম্পর্কও বেশি দিন টেকেনি।
জেমা অ্যাটকিনসন : ২০০৭ সালে রোনালদোর সঙ্গে অভিনেত্রী ও গ্ল্যামার মডেলকন্যা জেমা অ্যাটকিনসনকে মাঝেমধ্যেই দেখা গেছে। এই অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল সরল কিন্তু মনোমুগ্ধকর।
বিপাশা বসু : জেমার সঙ্গে প্রেমে থাকা অবস্থায়ই বলিউড তারকা বিপাশা বসুকে চুমু খেতে দেখা গিয়েছিল রোনালদোকে। লিসবনে একটি অনুষ্ঠানের সঞ্চালক হয়েছিলন দুজন, সেখান থেকে তাঁদের পরিচয়। সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়ায়, সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান দুই ভুবনের দুই তারকা। সাক্ষাতের সেই সন্ধ্যা নিয়ে বিপাশা পরে বলেছিলেন, ‘স্বপ্ন সত্যি হলো।’
প্যারিস হিলটন : রোনালদো হলিউড অভিনেত্রী ও মডেল প্যারিস হিলটনের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তবে কয়েকটি রাত ও কিছু চুমুর বাইরে দুজনের সম্পর্কটা বেশি দিন এগোয়নি বলে জানায় সংবাদমাধ্যম।
লুয়ানা বেলেত্তি : ২০০৯ সালে লুয়ানা বেলেত্তির সঙ্গেও রোনালদোর প্রেমের গুঞ্জন শোনা গেছে। এই ফ্যাশন ডিজাইনারকে রেস্টুরেন্টে রোনালদোর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। তবে সেই সম্পর্কও বেশিদিন এগোয়নি।
নেরেইদা গ্যালার্দো : স্প্যানিশ মডেল তিনি। রোনালদোর বর্তমান প্রেমিকা জর্জিনাকে নিয়ে মন্তব্য করেছিলেন। ২০০৮ সালে ৮ মাসের জন্য রোনালদোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বিউটি সেলুনের এই মালিক।
কিম কার্ডাশিয়ান : ২০১০ সালে রোনালদোর প্রেমে জড়িয়েছিলেন কিম কার্ডাশিয়ানের সঙ্গে। তাঁকে চুমুও দিতে দেখা গেছে রোনালদোকে। সেই সময় হাসাহাসিতে বন্ধুত্বপূর্ণ সময় কাটাচ্ছিল দুজন।’
ইরিনা শায়েক : জর্জিনা আসার আগে রুশ এই সুপারমডেলের সঙ্গে সবচেয়ে বেশি দিন সম্পর্ক ছিল রোনালদোর। ২০১৪ সালে ‘ভোগ সাময়িকীর প্রচ্ছদেও আসেন এই জুটি। প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর দুজনের সম্পর্ক ভেঙে যায়।
লুসিয়া ভিল্লালোন : এরপর স্পেনের টিভি সঞ্চালক লুসিয়া ভিল্লালোনের সঙ্গে সম্পর্কে জড়ান রোনালদো। নিজের তৃতীয় ব্যালন ডি’অর জয়ের পর তাঁকে ভিল্লালোনের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে।
দেজিরে কোরদেরো : জর্জিনা আসার আগে রোনালদোর জীবনে সর্বশেষ প্রেমিকা ছিল ‘মিস স্পেন মুকুটজয়ী দেজিরে কোরদেরো। কয়েক মাস সম্পর্ক চলার পর স্পেনের সংবাদমাধ্যমগুলো জানায়, দেজিরের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে রোনালদোর।
জর্জিনা রদ্রিগেজ : ২০১৬ সালে মাদ্রিদের একটি বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা রদ্রিগেজ। সেখানেই প্রথমবার রোনালদোর সঙ্গে তার দেখা হয় এবং সম্পর্ক শুরু হয়। এরপর প্রায় ১০ বছর ধরে একসঙ্গে থাকছেন রোনালদো ও জর্জিনা। বর্তমানে তারা পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন।
