হ্যামিলটনে ইসলামিক প্রাথমিক বিদ্যালয়ের বাস ভাঙচুর
প্রবাসী কণ্ঠ ডেস্ক, জুন ০৩, ২০২৬ : গত সপ্তাহে হ্যামিলটনের একটি ইসলামিক প্রাথমিক বিদ্যালয়ের স্কুল বাসে ভাঙচুর চালানো হয়েছে, যেটিকে পুলিশ বিদ্বেষপ্রসূত ক্ষতিসাধন হিসেবে তদন্ত করছে বলে জানিয়েছে। খবর সিটিভি নিউজের।
তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাটি ২৬ থেকে ৩১ মে-র মধ্যে ঘটেছিল, যখন গাড়িটি মোহক রোড এবং আপার শেরম্যান অ্যাভিনিউয়ের কাছে পার্ক করা ছিল।

হ্যামিল্টন পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অজ্ঞাত সংখ্যক সন্দেহভাজন ব্যক্তি স্কুল বাসে প্রবেশ করে পুরো গাড়িতে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে স্প্রে করেছে, সিট ভাঙচুর করেছে, জিনিসপত্র চুরি করেছে এবং মুসলিম-বিরোধী গ্রাফিতি এঁকেছে।
সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিদের কোনো বিবরণ প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, বাসটি ওয়াটারডাউন ইসলামিক স্কুলের।
হ্যামিল্টন সেন্টারের এমপি আসলাম রানা এই ঘটনাটিকে একটি “পরিকল্পিত ও অত্যন্ত উদ্বেগজনক কাজ” বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, “অভিযোগ উঠেছে, স্কুল বাসগুলোকে অনুসরণ করা হয়েছিল এবং সেগুলোর অ্যাক্সিলারেটরে ক্ষতিসাধন করা হয়েছিল।”
রানা বলেছেন, ক্ষতিগুলো নজরে না এলে বাসে থাকা শিশুরা বিপদের সম্মুখীন হতো।
হ্যামিলটনের মেয়র আন্দ্রেয়া হোরওয়াথ ভাঙচুরকারীদের এই কর্মকাণ্ডকে “নিন্দনীয়, কাপুরুষোচিত এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন।
তিনি আরও বলেন, “এই ঘৃণ্য কর্মকাণ্ডগুলো আমাদের শহরের অন্তর্ভুক্তি, সম্মান ও নিরাপত্তার মতো মূল্যবোধকে আঘাত করে এবং এর কঠোরতম নিন্দা জানাতে হবে।
