২০৩০ বিশ্বকাপেও খেলার ইচ্ছা রয়েছে রোনালদোর

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৬ এপ্রিল, ২০২৬ : সম্প্রতি ব্রিটিশ এক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, তিনি এখনও মানসিক ও শারীরিকভাবে খেলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তার ফুটবল ক্যারিয়ার এখনও শেষ হয়নি; বরং ২০৩০ বিশ্বকাপেও খেলার ইচ্ছা রয়েছে তার।

২০৩০ বিশ্বকাপেও খেলার ইচ্ছা রয়েছে রোনালদোর। ছবি : সংগৃহীত

উল্লেখ্য যে, বর্ণাঢ্য ক্যারিয়ারে বহু শিরোপা জিতলেও বিশ্বকাপ ট্রফি এখনও তার অধরা রয়ে গেছে । বিশ্বকাপ জয়ের লক্ষ্যকে সামনে রেখেই ক্যারিয়ার দীর্ঘায়িত করতে চান রোনালদো। বর্তমান ফিটনেস ও পারফরম্যান্স ধরে রাখতে পারলে আরও কয়েক বছর আন্তর্জাতিক ফুটবলে খেলার সম্ভাবনা দেখছেন তিনি। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন রোনালদো। তথ্য সূত্র : দেশটিভি। 

আমরা জানি, শরীরের ফিটনেস ধরে রাখার জন্য রোনালদো যথেষ্ট পরিশ্রম করেন। দীর্ঘদিন ধরে তাঁর কঠোর শৃঙ্খলার জন্য পরিচিত তিনি। অল্প পরিমাণে ও ঘন ঘন খাবার খাওয়া, চর্বিহীন প্রোটিনকে অগ্রাধিকার দেওয়া, চিনি গ্রহণ নিয়ন্ত্রণ করা, পর্যাপ্ত ঘুম, নিয়মিত অনুশীলন এবং শরীরে চর্বির পরিমাণ খুব কম রাখা- এই হলো তার পলিসি।

পাশাপাশি দুগ্ধজাতীয় খাবারও খান না তিনি। এই তথ্যটি দিয়েছেন রোনালদোর একসময়ের ব্যক্তিগত শেফ জর্জিও বারোনে। দীর্ঘদিন ধরে তাঁর পুষ্টির দায়িত্বে ছিলেন তিনি। স্প্যানিশ সংবাদপত্র ‘এএস’ এর বরাত দিয়ে এ কথা জানিয়েছে ‘হুই ডাং’ পত্রিকা।

তবে তার দুগ্ধজাতীয় খাবার না খাওয়ার পিছনে হয়তো ল্যাকটোজ অসহিষ্ণুতার বিষয়টি রয়েছে। দেখা গেছে, অনেক প্রাপ্তবয়স্ক, বিশেষ করে এশিয়ায়, বয়স বাড়ার সাথে সাথে ল্যাকটেজ এনজাইমের মাত্রা কমে যাওয়ার সমস্যায় ভোগেন, যার ফলে দুধ পান করলে পেট ফাঁপা, বদহজম বা ডায়রিয়া হতে পারে। অবশ্য রোনালদো ঠিক কি কারণে দুগ্ধজাতীয় খাবার খান না তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *