জয়া কি নিরামিষাশী হয়ে গেলেন?

জয়া আহসান। ছবি: সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৭ এপ্রিল, ২০২৬ : জয়া আহসান ভীষণ খাবারপ্রেমী। কিন্তু তা সত্বেও বয়সের তুলনায় মোটা হয়ে নিজ ক্যারিয়ারের ক্ষতি করেননি তিনি। ইতিপূর্বে টালিউডের নায়ক প্রসেনজিৎ মজা করে বলেছিলেন, রসগোল্লার প্রতি জয়ার ভীষণ ভালোবাসা রয়েছে। সুযোগ পেলেই সে রসগোল্লা খায়, কিন্তু আশ্চর্যের বিষয় তার শরীরে এক ফোঁটা মেদও জমে না। যেন প্রকৃতি তাকে আলাদা করে গড়ে তুলেছে।

জয়া আসলে ফিটনেস ও রূপ ধরে রাখা নিয়ে বরাবরই আলোচনায় থাকেন। কিন্তু তার খাবারের বহর দেখে অবাক হন সহকর্মীরা। সবাই যখন ওজন কমাতে ডায়েট চার্ট নিয়ে ব্যস্ত, জয়া তখন থালা ভর্তি খাবার খাচ্ছেন। তবে সেই জয়া এবার তার সম্পর্কে জানালেন অন্য এক তথ্য। তার খাদ্যাভ্যাসে এসেছে পরিবর্তন। বলেন, ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি। যুগান্তর জানায়, প্রাণীদের অধিকার নিয়ে কাজ করতে গিয়েই নাকি তার মনে এই বোধ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমি যখন অ্যানিমেল রাইটস নিয়ে কাজ করা শুরু করলাম, তখন থেকে এই বোধটা প্রকট হয়েছে। এখন চিকেন খেলে আমার মনে হয় আমি রাস্তার চারপেয়ে বাচ্চাদের (কুকুর-বিড়াল) খাবার খেয়ে ফেলছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *