৫৩ বছরে পা ‘গড অফ ক্রিকেট’ শচীন

  ৫৩ তে পা রাখলেন শচীন। ছবি : সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৫ এপ্রিল, ২০২৬ : কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ৫৩ তে পা রাখলেন গতকাল ২৪ এপ্রিল। জন্মেছিলেন ১৯৭৩ সালে।’গড অফ ক্রিকেট’ নামেও আখ্যায়িত করা হয় জীবনের হাফ সেঞ্চুরী পার করা এই ভারতীয় ক্রিকেটারকে।

শচীনের বাবা ছিলেন ভাতের কিংবদন্তি সুরকার শচীন দেব বর্মণের ভক্ত। ছেলের নাম তাই রেখেছিলেন শচীন।

শৈশবের টেনিসের প্রতি ছিল অনুরাগ। কিন্তু পরে ফাস্ট বোলার হওয়ার সুপ্ত বাসনায়  গিয়েছিলেন চেন্নাইয়ে রিচার্ড হ্যাডলির কাছে দীক্ষা নিতে। সেদিন নিউজিল্যান্ডের সেই কিংবদন্তি ফাস্ট বোলার তাকে ফিরিয়ে দিয়েছিলেন এই বলে যে, কম উচ্চতার কারণে তার পক্ষে ফাস্ট বোলার হওয়া সম্ভব হবে না। কিন্তু পরবর্তীতে সেই শচীনই হয়ে উঠলেন ক্রিকেট ইতিহাসে এক বিষ্ময়।

 ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও শচীনের করা অনেক রেকর্ড এখনও অক্ষত রয়েছে। অদূর ভবিষ্যতে তার গড়া সেইসব রেকর্ড অতিক্রম করে যাবেন তেমন ক্রিকেটার খুব একটা দেখা যাচ্ছে না এখনও।

শচীন বিভিন্ন সময়ে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পুরস্কার এবং সম্মাননা লাভ করেছেন। তার পাওয়া উল্লেখযোগ্য পুরষ্কারের মধ্যে রয়েছে ভারতরত্ন (ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান), পদ্মবিভূষণ (ভারতের ২য় সর্বোচ্চ পুরস্কার) সহ আরো অনেক পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *