গ্রেটার ঢাকা এসোসিয়েশন (কানাডা) ইনক – এর বার্ষিক বনোভাজন অনুষ্ঠিত

গত ৭ সেপ্টেম্বর রোববার এজাক্সের মনোরম গ্রীনউড কনজারভেশন এরিয়া পার্কে গ্রেটার ঢাকা এসোসিয়েশন (কানাডা) ইনক-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন ২০২৫। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রাণের মিলনমেলা হয়ে উঠেছিল এ আয়োজন।

সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে প্রবাসীরা পার্কে সমবেতন হন। শুভেচ্ছা বিনিময়, কোলাহল, হাসি-আনন্দ আর দেশীয় খাবারের সুবাসে পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠে। দিনভর চলতে থাকে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা রকম বিনোদনের আয়োজন।

যোহরের নামাজের পর পরিবেশিত সুস্বাদু খাবারের আয়োজন ছিলো বিশেষ আকর্ষণ। সাকালের নাস্তায় ছিল সমুচা, স্প্রিং রোল আর গরম চায়ের আয়োজন। দুপুরে পরিবেশন করা হয় ঢাকার ঐতিয্যবাহী খাসির কাচ্চি বিরিয়ানি, দেশি স্টাইলে মজাদার চিকেন রোস্ট, বোরহানী, গোলাপজামুন, এবং পাঁচমেশালি সালাদ। বিকেলের আড্ডায় ছিল কোমল পানীয়, ফলের রস, তরমুজ আর ঝালমুড়ির স্বাদ যা সবাইকে শৈশবের গ্রামীণ স্মৃতি মনে করিয়ে দেয়।

উদ্বোধনী পর্বে এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে স্বাগত জানান, স্পন্সরদের বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় এবং সংগঠনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানের সমাপ্তি হয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে। আনন্দঘন এই দিন প্রমাণ করেছে যে, প্রবাসে থেকেও ঐক্য, ভাতৃত্ব ও সংস্কৃতির বন্ধনে সবাই একসাথে বাঁধা। গ্রেটার ঢাকা এসোসিয়েশন (কানাডা) ইনক. এর বনভোজন প্রবাসে কেবল বিনোদন নয়, বরং বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিয্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠেছে।