বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিৎ : কাজল

প্রবাসী কণ্ঠ ডেস্ক , নভেম্বর ১৬, ২০২৫ : বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা ও অভিনেত্রী এবং একই সাথে অন্যতম আদর্শ দম্পতি কাজল ও অজয় দেবগণ। দাম্পত্য জীবনের ২৭ বছর পার করেছেন। বিয়েও করেছিলেন ভালোবেসেই। কিন্তু সম্প্রতি কাজল এক বোমা ফাটালেন বিয়ের মেয়াদ নিয়ে। তার মতে বিয়েটা আজীবন না হয়ে মেয়াদ ভিত্তিক হওয়া উচিৎ। অর্থাৎ নবায়নের সুযোগ রাখা উচিত বিয়ের চুক্তিতে।
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর সাম্প্রতিক এক পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল। সাথে ছিলেন ভিকি কৌশল ও কৃতি শ্যানন। আলোচনার এক পর্যায়ে টুইঙ্কেল খন্না প্রশ্ন রাখেন ‘বিয়ের কি মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকা উচিত, যেটি পর নবায়ন করা যাবে?’
ভিকি, কৃতি ও টুইঙ্কেল একবাক্যে ‘না’ বললেও, কাজল ভিন্ন মত প্রকাশ করেন। তিনি বলেন, ‘অবশ্যই বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিত। ব্যাস, এরপরই স্যোসাল মিডিয়াতে শুরু হয় গুঞ্জন। তবে কি কাজল আর অজয়ের দাম্পত্য জীবনও শেষ হতে চলেছে দীর্ঘ ২৭ বছর পর? তা না হলে কাজল হঠাৎ এ কথা কেন বললেন?
কাজল আরো বলেন, ‘কে বলতে পারে আপনি সঠিক সময় সঠিক মানুষকেই বিয়ে করেছেন? নবায়নের সুযোগ থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা সহজ হয় এবং সমস্যা তেরী হলে কাউকে দীর্ঘ সময় কষ্ট পেতে হয় না।’
উল্লেখ্য যে, কাজল বহুবার বলেছেন, অজয়কে বিয়ে করা ছিল তাঁর জীবনের কঠিন সিদ্ধান্ত। পরিবারের ছাদে চুপিসাড়ে হয়েছিল তাঁদের সাত পাক ঘোরা।
