৬০ ছুঁইছুঁই শাহরুখ যে ভাবে এখনো জোয়ান

প্রবাসী কণ্ঠ ডেস্ক, অক্টোবর ২৯, ২০২৫ : বুড়ো বয়সেও কি ভাবে জোয়ান থাকা যায় সেই রহস্য জানালেন বলিউড বাদশা শাহরুখ খান। তার চেহারায় তারুণ্যের ছাপ এখনো স্পষ্ট। বলতে গেলে, শাহরুখের ফিটনেসে মুগ্ধ গোটা ভারত এবং অন্যান্য দেশে তার ভক্তরা।
আমরা জানি রূপালী পর্দার সেলিব্রিটিরা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন না। তাঁদের জীবনশৈলী সাধারণের চেয়ে আলাদা। তারা সবসময় থাকতে চান শারীকিভাবে ফিট। তা না হলে জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে।
তবে শাহরুখ খুব সহজ এবং সাধারণ রুটিন মেনেই এমন ফিট আছেন। ভারতের গণমাধ্যম এইসময়.কম এক সাক্ষাৎকারের বরাত দিয়ে জানায়, ‘অভিনেতা শুধু দুপুর এবং রাতের খাবার খান। এই দু’টো মিল ছাড়া অন্য খাবার ছুঁয়েও দেখেন না শাহরুখ। আর কী কী খাবার থাকে শাহরুখের সেই দু’টো মিলে? অঙ্কুরিত ছোলা, গ্রিলড চিকেন অথবা ফিশ, ব্রকোলি সেদ্ধ এবং বড় একবাটি ডাল। বহু বছর ধরেই খাওয়াদাওয়ার এই রুটিন মেনে আসছেন তিনি। শুটিং তো বটেই, এমনকী এক দিনের জন্য বাইরে কোথাও গেলেও শাহরুখ বাড়িতে তৈরী খাবার সঙ্গে নিয়ে যান।‘
