অলরাউন্ডার সাকিবের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হলেন তাকসিন
প্রবাসী কণ্ঠ ডেস্ক, অক্টোবর ০৫, ২০২৫ : ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) নিলামে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার চড়া দামে বিক্রি হলেন। তবে সাকিবের চেয়ে দ্বিগুণ বেশী দামে বিক্রি হয়েছেন তাকসিন।

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস সাকিব আল হাসানকে ৪০ হাজার মার্কিন ডলারে কিনে নিয়েছে। অন্যদিকে শারজা ওয়ারিয়র্স তাসকিন আহমেদকে দলে নিয়েছে হাজার মার্কিন ডলারে।
এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাসকিনকে খেলার অনুমতি দিলে, এটি হবে দেশের বাইরে তার দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অভিষেক। গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন তাকসিন।
তাসকিন একজন আন্তর্জাতিক ক্রিকেটার। বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার হিসেবে দলে খেলে থাকেন। প্রথম-শ্রেণীর ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে ঢাকা মেট্রোপোলিশ দলে খেলছেন। ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন।
