ঘুমের আগে সেলফোন স্ক্রল করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৫ সেপ্টেম্বর ২০২৫: সেলফোন এখন মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ক্ষুদ্র এই ডিভাইসটি ছাড়া মানুষ অচল। ঘুম থেকে উঠে দিনের শুরুটাই হয় স্ক্রিনের দিকে চোখ রেখে। স্যোসাল মিডিয়া, ইউটিউব, বার্তা আদান-প্রদান, ইমেইল, ব্যাংকিং, ক্যামেরাসহ আরো কত কি ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ‘যাদু বাক্সের’ ভিতর। কিন্তু জানেন কি, রাতের বেলায় ঘুমের আগে ঘরের আলো নিভিয়ে এটি স্ক্রল করলে শুধু ঘুমের গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করে না, বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলে? গবেষণা অন্তত তাই বলছে।
কী ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে?
- অন্ধকার ঘরে সোলফোন স্ক্রিনের নীল আলো মেলাটোনিন হরমোন কমিয়ে দেয়, ফলে গভীর ঘুম আসে না।
- ঘুমের আগে দীর্ঘ সময় স্ক্রল করলে চোখে শুষ্কতা, জ্বালা ও দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার ঝুঁকি বাড়ে।
- রাতে বিছানায় শুয়ে নেতিবাচক বা উস্কানিমূলক বা অপ্রয়োজনীয় কনটেন্ট দেখলে মানসিক চাপ বেড়ে যায়। বৃদ্ধি পায় উত্তেজনা।
- স্ক্রলের ফলে পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ ধরে রাখা ও স্মৃতিশক্তিতে প্রভাব পড়ে।
- রাত জেগে সেল ফোনে নানান কন্টেন্ট দেখলে ঘুমের ব্যাঘাত ঘটে। এই ব্যাঘাত উচ্চ রক্তচাপ, স্থূলতা ও হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।
তাই চিকিৎসকের পরামর্শ হলো জরুরী কোন প্রয়োজন না থাকলে ঘুমের অন্তত এক ঘন্টা আগে সেলফোন ব্যবহার বন্ধ করুন। নয়তো ক্ষতি ধীরে ধীরে হলেও দীর্ঘমেয়াদে তা ভয়াবহ আকার নিতে পারে। তাই সুস্থ থাকতে হলে আজই ঘুমের আগে অন্ধকার ঘরে সেলফোন ব্যবহারের অভ্যাস পরিবর্তন করুন। -সূত্র : অনলাইন
