ছবিতে অভিনয় করে সালমান প্রতি মিনিটে নিলেন এক কোটি টাকারও বেশি

প্রবাসী কণ্ঠ ডেস্ক : গত ১৪ আগস্ট ভারতে মুক্তি পেয়েছে লোকেশ কনগরাজ পরিচালিত তামিল ভাষার কুলি ছবিটি। অ্যাকশন থ্রিলারের এই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত। ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী পারিশ্রমিক বাবদ তিনি নিয়েছেন ২৬০ কোটি টাকা। আর ক্যমিও চরিত্রে অভিনয় করে বলিউডের সুপারস্টার আমীর খান নিয়েছেন ২৫ কোটি টাকা। মাত্র ১৫-২০ মিনিট অভিনয় করে তিনি এই অর্থ নিয়েছেন। সে হিসাবে প্রতি মিনিটে তার আয় ছিল এক কোটি টাকারও বেশি। অন্যদিকে পরিচালক নিয়েছেন ৬৫ কোটি টাকা। ভারতীয় সিনেমায় রেকর্ড বাজেট ও পারিশ্রমিকের জন্য ছবিটি এখন আলোচনায়।
‘কুলি’ ছবিটি মুক্তির আগেই সাড়া ফেলে দিয়েছিল ভারতের চলচ্চিত্রজগৎ ও দর্শকমহলে। এই ছবিটি নির্মানে খরচ হয়েছে প্রায় ৫২০ কোটি টাকা। ছবিটি মূলত তামিল ভাষায় তৈরি হলেও একই সঙ্গে মুক্তি পেয়েছে হিন্দি, তেলেগু ও কন্নড় ভাষায়ও। এর গল্প ও সংলাপ লিখেছেন পরিচালক লোকেশ কানাগরাজ। রজনীকান্তের সিনেমায় ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত এই অ্যাকশন থ্রিলারে তিনি একজন সাধারণ কুলি চরিত্রে অভিনয় করেছেন।
