সৌরভ বিয়ে করেছিলন প্রেম করে, কিন্তু মেয়ের বেলায় কঠোর নিষেধাজ্ঞা!

বেঙ্গল টাইগার হিসেবে পরিচিত সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সফল অধিনায়ক। ১৯৯২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন তিনি।
খেলোয়ার জীবনে গাঙ্গুলি নিজেকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাটসম্যান হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং “কলকাতার যুবরাজ” খেতাবটিও অর্জন করেছিলেন।
আর এই সৌরভের বিয়েটি ছিল নাটকে পূর্ণ। ১৯৯৭ সালে পরিবার রাজি না হওয়ায় তিনি তাঁর শৈশবের বন্ধু ডোনা রায়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। ঐ ঘটনায় উভয়ের পরিবারই সমস্যায় পড়েছিল এবং পরে তারা সমঝোতায় আসে। এই দম্পতির একটি কন্যা রয়েছে। নাম তার সানা গাঙ্গুলি, ২০০১ সালের নভেম্বরে জন্মগ্রহণ করেন।
সৌরভ দম্পতি নিজেরা বিয়ের আগে নাটকের জন্ম দিলেও মেয়ের ব্যাপারে কিন্তু তারা বিশেষ করে বাবা ভীষণ রক্ষণশীল।
বর্তমানে লন্ডনে কর্মরত আছেন ২৪ বছরের সানা। মোটা মাইনের চাকরি করছেন তিনি। কিন্তু মেয়ে বাইরে থাকলেও বাবার কড়া নজর থাকে মেয়ের উপর। আর সেটি সৌরভের কথাতেই স্পষ্ট বোঝা যায়।
বৈশাখী টিভি জানায়, বছর পাঁচ আগের এক ভিডিওতে দেখা যায়, দাদাগিরিতে অভিনেত্রী অদিতি চট্টোপাধ্যায় সৌরভের কাছ থেকে জানতে চেয়েছিলেন, ধরুন সানা যদি বিয়ে করতে চায়, তাহলে কী করবেন, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ?
তখন সানার বয়স ছিল মাত্র ১৮। অদিতি চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে সেদিন সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, সে এখন ১৮। কিন্তু তার আশপাশে যদি কাউকে দেখা যায় তবে বাবা পেদিয়ে ছত্রাকার করে দেবে। সৌরভের এ কথা শুনে হেসে ফেলেন সবাই। এখানেও থেমে না থেকে সৌরভ বলেন, বাবা সব করতে পারবে, মেয়ে পারবে না। মানে বাবা প্রেম করে বিয়ে করলেও মেয়ে পারবে না।
সানা টুয়েলভ গ্রেড পাশ করেন কলকাতার স্বনামধন্য লোরেটো হাউস স্কুল থেকে। আইএসসিতে তার প্রাপ্ত নম্বর ছিল ৯৮ শতাংশ। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যলয় ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেছেন সানা গাঙ্গুলী। ভবিষ্যতে মাস্টার্স করারও ইচ্ছা রয়েছে তার।
