হাসপাতালের জরুরি বিভাগে দীর্ঘ অপেক্ষার সময় কমানোর উপায়
প্রবাসী কণ্ঠ ডেস্ক, জুন ৪, ২০২৫ : একটি পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্কের নতুন গবেষণায় দেখা গেছে, কানাডার মধ্যে অন্টারিওতে হাসপাতালের জরুরি কক্ষে অপেক্ষার সময় সবচেয়ে কম। খবর সিটিভি নিউজের।
MEI বা Ideas for a More Prosperous Society ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, ম্যানিটোবা, অন্টারিও, কুইবেক, নিউফাউন্ডল্যান্ড এ্যান্ড ল্যাব্রাডর, নিউ ব্রান্সউইক এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড থেকে ২০২৪-২০২৫ সালের তথ্য পর্যালোচনা করেছে। তারা দেখেছে যে অন্টারিওতে একজন ইমার্জেন্সী ডাক্তারের সাথে দেখা করার জন্য রোগীর গড় অপেক্ষার সময় ছিল ১ ঘন্টা ৩০ মিনিট, যেখানে একজন রোগীর হাসপাতালে থাকার মোট সময়কাল গড়ে ৪ ঘন্টা।
অন্যদিকে কুইবেকে একজন রোগীর হাসপাতালে থাকার মোট সময়কাল ছিল গড়ে ৪ ঘন্টা। তুলনামূলকভাবে এটি সবচেয়ে বেশি অপেক্ষার সময় কানাডায়।
দক্ষিণ অন্টারিওতে অবস্থিত হাসপাতালগুলোর জরুরী কক্ষে অপেক্ষার সময় এবং গবেষণায় তাদের ্যাংঙ্কিং এর একটি তালিকা নিচে দেওয়া হলো :-
- Huron Perth Healthcare Alliance in Clinton – Wait time 0:37 (Rank: 3)
- Huron Perth Healthcare Alliance in Seaforth – Wait time 0:51 (Rank: 11)
- Huron Perth Healthcare Alliance in St. Marys – Wait time 1:04 (Rank: 19)
- Alexandra Hospital in Ingersoll – Wait time 1:24 (Rank: 49)
- Huron Perth Healthcare Alliance in Stratford –Wait time 1:25 (Rank: 51)
- Woodstock Hospital – Wait time 1:34 (Rank: 59)
- Norfolk General Hospital – Wait time 1:41 (Rank: 69)
- Halton Healthcare Services Corp in Milton – Wait time 1:42 (Rank: 71)
- Guelph General Hospital –Wait time 1:42 (Rank: 71)
- St. Mary’s General Hospital (now Waterloo Regional Health Network @ Queen’s) in Kitchener – Wait time 2:06 (Rank: 101)
- Groves Memorial Community Hospital in Fergus – Wait time 2:07 (Rank: 102)
- Grand River Hospital (now Waterloo Regional Health Network @ Midtown) in Kitchener – Wait time 2:32 (Rank: 112)
- Brant Community Healthcare in Brantford – Wait time 2:33 (Rank: 114)
Cambridge Memorial Hospital – Wait time 2:47 (Rank: 121)

সমস্যার সমাধান কি?
সিটিভি নিউজের খবরে বলা হয়, MEI-এর প্রতিবেদনে হাসপাতালের জরুরি বিভাগগুলিতে ক্রমবর্ধমান অপেক্ষার সময় মোকাবেলা করার জন্য একটি নতুন পদ্ধতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
গত পাঁচ বছরের তথ্য সংগ্রহ করে তারা দেখেছে যে, সারা দেশে হাসপাতালের জরুরী বিভাগে থাকার গড় সময়কাল এবং চিকিৎসকের সাথে দেখা করার সময় একই রয়ে গেছে অথবা বৃদ্ধি পেয়েছে।
গবেষণায় আরও দেখা গেছে অন্টারিওর হাসপাতালগুলিতে ডাক্তারের সাথে দেখা করার গড় সময়কালে “কোনও উন্নতি বা অবনতি কোনটাই হয়নি”।
হাসপাতালের জরুরি বিভাগে দীর্ঘ অপেক্ষার সময় মোকাবেলা করার জন্য, MEI বলেছে যে কানাডার উচিত ফ্রান্সে ব্যবহৃত স্বাস্থ্যসেবা মডেলের মতো একটি মডেল গ্রহণ করা, যেখানে স্বতন্ত্র ক্লিনিকগুলি সংক্রমণ, মচকানো, সেলাই এবং ফ্লুর মতো রোগের জন্য জরুরি নয় এমন চিকিৎসা প্রদান করে। তারা নিজস্ব ব্যবস্থাপনায় তাদের ক্লিনিকে রক্ত পরীক্ষা এবং এক্স-রে পরিষেবাও পরিচালনা করে।
MEI এর মতে “এই মডেলের প্রধান সুবিধা হল এটি নিয়মিত হাসপাতালের জরুরি কক্ষের উপর চাপ কমাতে সাহায্য করে। এটি হাসপাতালের জরুরি বিভাগগুলিকে গুরুতর এবং জটিল জরুরি অবস্থা এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন এমন কেসগুলিতে মনোনিবেশ করার সুযোগ দেয়।
অন্যদিকে তুলনামূলকভাবে ছোটখাটো জরুরি অবস্থাযুক্ত রোগীদেরকে হাসপাতালের জরুরি বিভাগে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়না। স্বতন্ত্র ক্লিনিকগুলোতে তারা হাসপাতালের তুলনায় দ্রুত চিকিৎসা পেতে পারে।
