অন্যস্বর টরন্টো এর নিরীক্ষাধর্মী প্রযোজনা “আমাদের ভাবায় সুকুমার রায়” অনুষ্ঠিত


গতকাল ৩ অক্টোবর, শনিবার টরন্টোতে অনুষ্ঠিত হয়ে গেল “কবিতায় মুছে যাক যত অমানিশা” শীর্ষক উচ্চারণ আবৃত্তি উৎসব ২০২৬। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অন্যস্বর টরন্টোও অন্য থিয়েটার টরন্টো ।
“আমাদের ভাবায় সুকুমার রায়” শিরোনামে অন্যস্বর ও অন্য থিয়েটার পরিবেশন করে একটি নিরীক্ষাধর্মী প্রযোজনা। এই অনুষ্ঠানে শুরুতেই সুকুমার রায়ের কথায় এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে একটি গান পরিবেশিত হয় এবং সেই সঙ্গে সুকুমার রায়ের কয়েকটি ছড়া অভিনব কায়দায় উপস্থাপন করা হয়। সবশেষে কবির সুমনের লেখা ও সুরে “আমাকে ভাবায় সুকুমার রায়” চমৎকার এই গানটি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
অনুষ্ঠানটির গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন আহমেদ হোসেন।
সমন্বয়ক ছিলেন- মুনিমা শারমিন
এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলেন, আসিফ চৌধুরী, মুনিমা শারমিন, জুলিয়া নাসরিন, ফারিয়া সেহেলি, রিফফাত নূয়েরিন এবং নার্গিস সুলতানা।
বিশেষভাবে উল্লেখ্য যে উচ্চারণ আয়োজিত টরন্টো আবৃত্তি উৎসব ২০২৬-এ আবৃত্তি শিল্পে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয় অন্যস্বর এবং অন্য থিয়েটারের কর্ণধার আহমেদ হোসেনকে। ছবি: সংগৃহীত
– সংবাদ বিজ্ঞপ্তি
