টরন্টোতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টরন্টো, কানাডা | ৫ সেপ্টেম্বর ২০২৬: যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কানাডার টরন্টোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, টরন্টোর ড্যানফোর্থের ‘ভোজন বাড়ি’ রেস্টুরেন্টে কানাডা বিএনপি পশ্চিম, অন্টারিও বিএনপি এবং টরন্টো সিটি বিএনপির যৌথ উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে কানাডায় অবস্থানরত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডা বিএনপি পশ্চিমের সভাপতি খন্দকার আব্দুল আহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কানাডা বিএনপি পশ্চিমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস. মাহমুদ তপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা বিএনপি পূর্বের সভাপতি এজাজ আক্তার তৌফিক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মঈন উদ্দিন চৌধুরী। পরে বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত এবং বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতীয় সংগীত, দলীয় সংগীত এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনকালের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে জাতীয়তাবাদী দল অটোয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্য অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডা. শাহাদাত হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের ওপরও জোর দেন। বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও নানা চ্যালেঞ্জের মধ্যেও তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বিগত সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর মামলা, হামলা ও নির্যাতন চালানো হলেও তারা দলের আদর্শ ও সংগঠনের প্রতি অবিচল থেকেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রেখেছেন বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে চট্টগ্রামের উন্নয়ন, বন্দরনির্ভর অর্থনীতি ও পর্যটন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। চট্টগ্রামকে একটি আধুনিক, উন্নত ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামের সমুদ্র, পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে যথাযথভাবে কাজে লাগানো গেলে পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। তিনি একই সঙ্গে কানাডা ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি, ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

নেতৃবৃন্দের বক্তব্য

বিশেষ অতিথির বক্তব্যে কানাডা বিএনপি পূর্বের সভাপতি এজাজ আক্তার তৌফিক প্রবাসের মাটিতে বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল করা এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

কানাডা বিএনপি পশ্চিমের সভাপতি আহাদ খন্দকার তাঁর বক্তব্যে বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক সংগ্রাম ও ঐতিহ্য তুলে ধরে প্রবাসে দলের নেতাকর্মীদের আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন মাহমুদ তার বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,সার্বভৌমত্ব রক্ষা ,বাক স্বাধীনতা ও মুক্তভাবে মানুষের চিন্তার প্রতীক।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আল্লাহ যেন দীর্ঘায়ু এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য শক্তি এবং সাহস দান করেন।

অনুষ্ঠানে কানাডা বিএনপির প্রধান উপদেষ্টা প্রকৌশলী রেজাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাহবুব রব চৌধুরী এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক খান বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন অন্টারিও বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন খান, সৈয়দ আমিনুল ইসলাম, সাবেক সিলেট জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিসবাউল কাদির ফাহিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি এবং সাবেক যুবদল সাংগঠনিক সম্পাদক আজম খান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন  মীর মোশাররফ হোসেন হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোঃ মকবুল হোসেন, কানাডা বিএনপির নেতা, ড. সিরাজুল ইসলাম, মোঃ শহিদুর রহমান, এম. এ. জিন্না, উপদেষ্টা—বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কানাডা পূর্ব, মাশরুর হোসেন রিপন-সাবেক যুবদল নেতা, বেগম মাহমুদা নাসরিন।

অন্টারিও বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি ইমন চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু জহির সাকিব এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম চৌধুরী।

টরন্টো সিটি বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি মঈন উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আহমেদ হোসেন লনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ আহমেদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ফাইয়াজ ফরহাদ এবং অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ও সৈয়দ মমিনসহ আরও অনেকে।

এ সময় আরও বক্তব্য রাখেন কানাডা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ সুহেলুজ্জামান খান সুহেল, রাশেদুজ্জামান রাহেল, মাহমুদুল হাসান সুমন, জালাল হাওলাদার, সাকিব আল কারিম, তাসনিম চৌধুরী, কাজী লোকমান ও ইশতিয়াক আবিরসহ অনেকে।

বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ও এর নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি

বর্ণাঢ্য এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কানাডা বিএনপি পশ্চিমের সর্বস্তরের নেতাকর্মী, অন্টারিও বিএনপি, টরন্টো সিটি বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় কানাডার বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীরা পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের মধ্য দিয়ে প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। কানাডা পশ্চিম বিনপি নেতৃবৃন্দদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম জনাব তানভীর চৌধুরী, শরিফ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, আব্দুর রহিম ও নিয়াজ মনসুরসহ আরো অনেকেই ।

দোয়া ও প্রীতি নৈশভোজ

আলোচনা সভা ও মতবিনিময় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে উপস্থিত অতিথি, নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের সম্মানে এক প্রীতি নৈশভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রবাসের মাটিতে ঐক্য, সংগঠন ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

– অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি, কানাডা বিএনপির পশ্চিম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *