রেডলাইট আইন ভঙ্গ : টরন্টোতে গত বছর প্রায় দেড় লক্ষ টিকিট ইস্যু
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৮ এপ্রিল, ২০২৬ : গত বছর রেডলাইটের মধ্য দিয়ে গাড়ি চালানোর দায়ে টরন্টোর এক লক্ষ চল্লিশ হাজার চালককে জরিমানা করা হয়েছে। খবর সিটিভি নিউজের।

বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি টিকিট দেওয়া হয়েছে যে ১০টি ইন্টারসেকশনে তার মধ্যে চারটিই নর্থ ইয়র্কে অবস্থিত; এরপরে রয়েছে শহরের কেন্দ্রস্থলে তিনটি, স্কারবোরোতে দুটি এবং ইটোবিকোকে একটি।
স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে সর্বাধিক টিকিট জারি করা মোড়টি ছিল স্কারবরোর কেনেডি রোড এবং উইলিয়াম কিচেন রোডে অবস্থিত হাইওয়ে ৪০১-এর পূর্বমুখী অফ-র্যাম্পের কাছে, যেখানে ৫,৫০৫টি লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছিল।
“বছরে ৫,৫০০টি মানে হলো, দিনে ১৫ জনের মতো চালক রেডলাইট আইন ভঙ্গ করেছেন।,” এ কথা বলেছেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক মাটি সিমিয়াটিস্কি। তিনি আরও বলেন, “বাস্তবতা হলো, শুধু একটি ভুল পদক্ষেপই যথেষ্ট… আর তাতেই ভয়াবহ কিছু ঘটে যেতে পারে।”
যে দশটি ইন্টারসেকশনে সবচেয়ে বেশি টিকিট ইস্যু করা হয়েছে
- Kennedy Rd. and Hwy. 401 Off Ramp / William Kitchen Rd. – 5,505 tickets
- Adelaide St. and Parliament St. – 2,393 tickets
- Yonge St. and Athabaska Ave. – 2,170 tickets
- Lake Shore Blvd. and Jameson Ave. – 2,123 tickets
- Sheppard Ave. and Leslie St. – 2,112 tickets
- Rexdale Blvd. and Queens Plate Dr. – 2,106 tickets
- Steeles Ave. and Signet Dr. – 1,702 tickets
- Finch Ave. and Liszt Gt. – 1,698 tickets
- Danforth Rd. and Brimley Rd. – 1,614 tickets
- Spadina Ave. and Bremner Blvd. / Fort York Blvd. – 1,573 tickets
রেডলাইট ক্যামেরা থেকে সিটি কত টাকা আয় করেছে?
২০২৫ সালে শহরের স্বয়ংক্রিয় রেড লাইট ক্যামেরা নেটওয়ার্কের মাধ্যমে ইস্যু করা মোট টিকিটের সংখ্যা ছিল ১,৪০,৬২১টি। আইন ভঙ্গকারীকে জরিমানা করা হয় ৩২৫ ডলার। সেই হিসাবে টরন্টো ২০২৫ সালে কমপক্ষে ৪৫.৭ মিলিয়ন ডলার আয় করেছে।
