এক বছরে প্রিমিয়ার ড্যাগ ফোর্ডের মেয়ের বেতন বৃদ্ধি ৩৩ শতাংশ : অনলাইনে মানুষ উদ্বেগ প্রকাশ

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ৩১ মার্চ , ২০২৬ : অন্টারিও সানশাইন লিস্টের সর্বশেষ সংস্করণটি অনলাইনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এতে প্রকাশ পেয়েছে যে ২০২৫ সালে প্রিমিয়ার ডাগ ফোর্ডের কর্মীদের বেতন বেড়েছে এবং বিশেষ করে তার এক মেয়ে কারা ফোর্ডের (Kara Ford) বেতন বৃদ্ধি পেয়েছে মাত্র এক বছরেই ৩৩ শতাংশেরও বেশি। খবর নাউটরন্টো.কম এর।

উল্লেখ্য যে, অন্টারিওতে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের কর্মজীবী মানুষের বেতন বৃদ্ধি পায় বছরে মাত্র ৩ থেকে ৪ শতাংশের মতো। সেখানে ড্যাগ ফোর্ডের মেয়ের বেতন এক বছরে একলাফে ৩৩ শতাংশেরও বেশি বৃদ্ধি পাওয়াটা কোন আইনে বা যুক্তিতে করা হলো তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

মেয়ে কারা ফোর্ডের সাথে প্রিমিয়ার। ছবি : ফোর্ডনেশনড্যাগফোর্ড/ইনস্টাগ্রাম

অন্টারিও প্রদেশের সর্বশেষ ‘সানশাইন লিস্ট’ অনুযায়ী, ২০২৫ সালে প্রদেশের ৪,০৪,৯২২ জনেরও বেশি সরকারি কর্মচারী ১ লক্ষ ডলারের বেশি আয় করেছেন, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৩,৭৭,৮৮১ জন। তালিকা অনুসারে, শীর্ষ ৫০ জন কর্মচারীর মোট বেতন দাঁড়িয়েছে ৮১ লক্ষ ডলারে।

ফোর্ডের নিজেরও বেতন বেড়েছে, কারণ ২০২৪ সালে তার বেতন ছিল ২,০৮,৯৭৪ ডলার, যা গত বছর বেড়ে ২,৬৯,৫৬৭ ডলার হয়েছে।

টরন্টোর মেয়র অলিভিয়া চাও প্রদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী মেয়র হিসেবে স্থান পেয়েছেন; গত বছর তিনি ২৪০,৩৪৯ ডলার বেতন পেয়েছেন। তাঁর আগে কেবল মার্কহামের মেয়র ফ্র্যাঙ্ক স্কারপিটি ৩০৮,১৭৯ ডলার বেতন পেয়েছিলেন।

১৯৯৬ সালের পাবলিক সেক্টর স্যালারি ডিসক্লোজার অ্যাক্ট অনুযায়ী, প্রদেশ এবং এর সরকারি অর্থায়নে পরিচালিত কর্পোরেশনগুলোকে তাদের সেইসব কর্মচারীদের নাম, বেতন এবং পদ প্রকাশ করতে হবে, যাদের বেতন বছরে ১০০,০০০ ডলারের বেশি। এটাকে সানসাইন লিস্ট বলা হয়ে থাকে সাধারণত।

তবে, শুধু অন্টারিওর রাজনীতিবিদদের বেতনই অনলাইনে প্রতিক্রিয়ার জন্ম দেয়নি।

তালিকা অনুযায়ী দেখা গেছে, প্রিমিয়ারের কন্যা Kara Ford, যিনি রানিমিড হেলথকেয়ার সেন্টারে কৌশল ও অংশীজন সম্পৃক্ততা বিভাগের পরিচালক, গত বছর ২১১,৪৬৮ ডলার বেতন পেয়েছেন। এই ছয়-অঙ্কের বেতনটি একই পদে তার গত বছরের ১৫৭,৮৮৪ ডলার বেতনের চেয়ে ৩৩.৯ শতাংশ বেশি।

তালিকাটি থেকে আরও জানা গেছে যে, ফোর্ড কন্যা এই প্রথমবার উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধির সুবিধা পাননি। গত বছর, যখন তিনি পাবলিক অ্যাফেয়ার্স, কর্পোরেট কমিউনিকেশন এবং ভলান্টিয়ার সার্ভিসেস-এর ম্যানেজার ছিলেন, তখন তার বেতন ১৯ শতাংশ বেড়ে $১,৩২,৭০২ হয়েছিল। তার আগের বছর, একই পদে তিনি $১,২৮,০৫২ আয় করেছিলেন।

সাম্প্রতিক সময়ে প্রিমিয়ার ফোর্ড কন্যার বেতন ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় অনেকে উদ্বেগ প্রকাশ করছেন। তারা অনলাইনে এ নিয়ে উদ্বেগও প্রকাশ করছেন।

স্যোশাল মিডিয়া ‘রেডিট’ এ একজন লিখেছেন। “সত্যি বলতে কি, বেশ ঈর্ষা হচ্ছে। আমার শিক্ষাগত পটভূমিও প্রায় একই রকম, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং স্নাতকোত্তর ডিগ্রিও করেছি। যেটা ফোর্ডের মেয়ে করেছে। কিন্তু আমি তার তুলনায় অর্ধেক বেতনও পাবো না। স্বজনপ্রীতি সত্যিই আছে,”

স্যোশাল মিডিয়া ব্যবহারকারী আরেকজন মন্তব্য করেছেন এই বলে যে, “এটা অবিশ্বাস্য”।

নাউটরন্টো.কম এর পক্ষ থেকে মন্তব্যের জন্য রানিমিড হেলথকেয়ার সেন্টার এবং কারা ফোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *