নিম্ন ও মাঝারি আয়ের কানাডিয়ানরা এককালীন আর্থিক সহায়তা পাবেন
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৮ এপ্রিল, ২০২৬ : আসছে সামারে ১২ মিলিয়নেরও বেশি নিম্ন ও মাঝারি আয়ের কানাডিয়ানরা ‘Canada Groceries and Essentials Benefit (CGEB),’কর্মসূচির অধীনে এককালীন কিছু আর্থিক সহায়তা পাবেন। আর জুলাই ২০২৬ থেকে জিএসটি/এইচএসটি ক্রেডিট ২৫% বৃদ্ধি পাবে।
দেশের মানুষকে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় সাহায্য করার জন্য, কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
তবে এই আর্থিক সহায়তার জন্য যোগ্য হতে হলে অধিবাসদেরকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

আপনি কত টাকা পাবেন?
যোগ্য কানাডীয়রা তাদের পারিবারিক অবস্থার উপর ভিত্তি করে আর্থিক সহায়তা পাবেন। অবিবাহিত কানাডীয় এবং একক-অভিভাবক( single-parent) পরিবারগুলি সর্বোচ্চ যে পরিমাণ অর্থ পাবে তা হলো:-
• কোনো সন্তান ছাড়া – ২৬৭ ডলার
• একটি সন্তানসহ – ৪৪১ ডলার
• দুটি সন্তানসহ – ৫৩৩ ডলার
• তিনটি সন্তানসহ – ৬২৫ ডলার
• চারটি সন্তানসহ – ৭১৭ ডলার
বিবাহিত বা ‘লিভ-ইন’ সম্পর্কে থাকা ব্যক্তিরা সর্বোচ্চ নিম্নলিখিত পরিমাণ অর্থ পাবেন:
• কোনো সন্তান ছাড়া ৩৪৯ ডলার
• একটি সন্তানসহ ৪৪১ ডলার
• দুটি সন্তানসহ ৫৩৩ ডলার
• তিনটি সন্তানসহ ৬২৫ ডলার
• চারটি সন্তানসহ ৭১৭ ডলার
