এজাক্সে তাজমহল ফুডস এর বর্ষপূর্তি পালন
সাফল্যের এক বছরের পিছনে রয়েছে গ্রাহক সেবার নীতি, জানালেন স্বত্বাধিকারী রিয়াজ আহমেদ
প্রবাসী কণ্ঠ, ১৩ জুলাই, ২০২৫ : এজাক্সের ১৯০১ হারউড এভিনিউতে অবস্থিত তাজমহল ফুডস এর বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেল গতকাল ১২ জুলাই শনিবার। এ উপলক্ষ্যে গ্রাহকদের জন্য ছিল বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা। এ ছাড়াও ছিল গ্রাহকদেরকে আপ্যায়ন করার বিশেষ ব্যবস্থা।

উল্লেখ্য যে, এক বছর আগে টরন্টোর নিকটবর্তী এজাক্স এ দোয়া মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল তাজমহল ফুডস এর নতুন এই শাখা। সেদিন বিপুল সংখ্যক বাংলাদেশী গ্রাহকের উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক অবাঙ্গালী গ্রাহকও।
বর্ষপূতির দিনে তাজমহল ফুডস এর স্বত্বাধিকারী জনাব রিয়াজ আহমদ বলেন, আমাদের অন্যতম নীতি হলো গ্রাহক সেবা। অন্যান্য কারণের পাশাপাশি গ্রাহক সেবার এই নীতি আমাদের সাফল্যের পিছনে বিরাট অবদান রেখেছে বলে আমরা মনে করি। আগামীতেও আমরা আমাদের এই গ্রাহক সেবার নীতি অব্যাহত রাখবো। মুনাফার চেয়ে গ্রাহকদের প্রতি দায়বদ্বতা ও সততাই তাজমহল ফুডস এর কাছে বেশী গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য যে, গ্রেটার টরন্টোর স্কারবরোতে তাজমহল ফুডস এর যাত্রা শুরু ২০০৩ সালের জুন মাসে খন্দকার ইকবাল হোসেন ও সুজন সরকারের হাত ধরে। এরপর ২০০৫ সালের ডিসেম্বর থেকে বর্তমান পর্যন্ত এই প্রতিষ্ঠানটি এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) রিয়াজ আহমেদের নেতৃত্বে উত্তরোত্তর প্রবৃদ্ধি আর সুনাম অর্জন অব্যাহত রেখে এগিয়ে চলছে বাংলাদেশী কমিউনিটিতে। বর্তমানে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাজমহল ফুডস।
স্কারবরোতে সাফল্যের পর ২০১১ সালের ফেব্রুয়ারিতে মিসিসাগায়ও তাজমহল ফুডস এর একটি শাখা খোলা হয়েছিল। সেটি আয়তনে ছিল আরো বড়। তবে গত কভিড মহামারীর সময় যখন অর্থনৈতিক মন্দা দেখা দেয় তখন পরিস্থিতি সামাল দিতে গিয়ে মিসিসাগার শাখাটি বিক্রি করে দেওয়া হয়। পরে মহামারী পরিস্থিতির উন্নয়ন ঘটলে এজাক্সে তাজমহল ফুডস এর নতুন এই শাখাটি খোলা হয় ।
রিয়াজ আহমেদ বলেন, প্রবাসী বাঙ্গালী ভাই-বোনদের অকৃত্রিম সহযোগিতা আর আমাদের অব্যাহত কঠোর পরিশ্রমের ফলে তাজমহল ফুডস এখন গ্রেটার টরন্টোতে একটি লিডিং নেইম ইন বাংলাদেশী সুপারমার্কেটস।
