আবৃত্তি কর্মশালা ২০২৬ সমাপ্ত

গত ১৪ জুন, ২০২৬, রবিবার দুপুর ১২ থেকে বিকেল ৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল অন্যস্বর ও অন্যথিয়েটার আয়োজিত আবৃত্তি কর্মশালা ২০২৬। টরন্টোর আলবার্ট ক্যাম্পবেল লাইব্রেরীতে অর্ধ-দিনব্যাপী আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি ও কণ্ঠস্বরের সঠিক ব্যবহার শেখানোর মধ্য দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা জোরদার করা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন টরন্টোর বিশিষ্ট সংগঠক, সংস্কৃতিকর্মী ও অন্যস্বরের প্রতিষ্ঠাতা আহমেদ হোসেন, বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসি রহমান, জনপ্রিয় আবৃত্তিশিল্পী ও গবেষক হাসান মাহমুদ এবং বহুল পরিচিত সঙ্গীত পরিচালক জাহিদ হোসেন। কর্মশালায় অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সংবাদ পাঠিকা ও মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ মাসুদ। শুরুতেই অংশগ্রহণকারীদের জোড়ায় ভাগ করে নির্দিষ্ট সময় ধারণ করে দেয়া হয় একে অপরের পরিচয় বাকী অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরার জন্য। এরপর প্রশিক্ষক ও অতিথি শিল্পীদের বক্তব্যে কর্মশালা প্রাণবন্ত হয়ে ওঠে। বিষয়বস্তু হিসেবে প্রশিক্ষকগণ তুলে ধরেন স্বরের বিভিন্ন রূপ, কণ্ঠচর্চার অনুশীলনী, কবিতার অন্তর্নিহিত ভাব অনুধাবন ও তার প্রকাশ, আবৃত্তির ক্ষেত্রে উপযুক্ত কবিতা নির্বাচন, আবহ সঙ্গীতের ব্যবহার, ছন্দ- মাত্রা ও বিরতির সঠিক প্রয়োগ এবং বাংলা সাহিত্যে নবরসের পরিচিতি ও প্রকাশ। অন্যস্বর টরন্টোর অফিসিয়াল ওয়েবপেজ ( উদ্বোধন ও অতিথিদের ফুলের তোড়া প্রদানের মধ্যে দিয়ে কর্মশালার সমাপন হয়। অনুষ্ঠানটির পরিকল্পনা ও বাস্তবায়নে সহযোগিতা করেছেন হাসি রহমান, আহমেদ হোসেন, ইশতিয়াক মাহমুদ, বদরুদ্দোজা সিদ্দিকি ও ফারিহা রহমান। -সংবাদ বিজ্ঞপ্তি
