স্মার্টফোনের ফ্ল্যাশলাইট ব্যবহারে সতর্ক হোন
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৬ এপ্রিল, ২০২৬ : স্মার্টফোনের ফ্ল্যাশলাইট বেশিক্ষণ ব্যবহার করলে এর ব্যাটারি, মাদারবোর্ড ও ক্যামেরার লেন্সের ক্ষতি হতে পারে। কারণ এই ফ্ল্যাশলাইট বেশিক্ষণ ব্যবহার করলে অতিরিক্ত তাপ সৃষ্টি করে।

সাধারণত একটি স্মার্টফোনের ফ্ল্যাশলাইট খুব বেশি দরকার হলে একটানা ৫ থেকে ১০ মিনিটের বেশি জ্বালিয়ে রাখা উচিত নয়। তারপরও যদি দীর্ঘ সময় ব্যবহারের প্রয়োজন হয় তবে প্রতি ৫ মিনিট অন্তর অন্তত ১-২ মিনিটের বিরতি দেওয়া উচিত। এতে করে উৎপন্ন তাপ অনেকটা কমে আসে।
মনে রাখতে হবে, ফ্ল্যাশলাইট স্মার্টফোনের ব্যাটারি থেকে উচ্চমাত্রার ভোল্টেজ টেনে নেয়। আর স্মার্টফোনের চার্জ ২০% এর নিচে নেমে আসলে ফ্ল্যাশলাইট ব্যবহার না করাই ভালো।
স্মার্টফোনের ফ্ল্যাশলাইট মূলত ফটোগ্রাফির সহায়ক হিসেবে ডিজাইন করা হয়েছে। – তথ্য সূত্র : অনলাইন
