টরন্টোতে খাজানা মিঠাই রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন

খাজানা’র ডিরেক্টর (বাঁ থেকে) ববি রহমান, খোকন আব্বাস ও জেসমীন আক্তার। ছবি : এনআরবি টিভি
টরন্টোর বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিদের সঙ্গে ডিরেক্টর খোকন আব্বাস। ছবি : খাজানা মিঠাই

প্রবাসী কণ্ঠ : ১২ নভেম্বর, ২০২৫ : গ্রেটার টরন্টোর স্কারবরোতে গত সপ্তাহে উদ্বোধন করা হয় বাংলাদেশের খ্যাতনামা খাজানা মিঠাই এর নতুন আউটলেট `খাজানা বাই খাজানা মিঠাই’ (KHAZANA by Khazana Mithai)। উদ্বোধনী এই অনুষ্ঠানে টরন্টোর বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অন্টারিও’র এমপিপি (মেম্বার অফ প্রভিন্সিয়ার পার্লামেন্ট) ডলি বেগম, জনপ্রিয় বাংলাদেশী ফ্যামিলি ফিজিসিয়ান এ এস এম নুরুল্লাহ তরুণসহ আরো অনেকে। উপস্থিত ছিলেন খাজানা’র তিন ডিরেক্টর ববি রহমান, খোকন আব্বাস ও জেসমীন আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ছিল দোয়া মাহফিলের আয়োজন। দোয়া পর্ব শেষ হলে টরন্টোতে নতুন যাত্রা শুরু করা এই রেস্টুরেন্ট এর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন উপস্থিত সুধীজন।
এমপিপি ডলি বেগম তার বক্তব্যে খাজানা মিঠাই এর নতুন এই উদ্যোগের সাফল্য কামনা করে বলেন, খাজনা মিঠাই বাংলাদেশে একটি সুপরিচিত নাম। এখন টরন্টোর অধিবাসীরাও জানতে পারবে এই খাজানা মিঠাই সম্পর্কে।
টরন্টোতে বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় ফ্যামিলি ফিজিশিয়ান ডাঃ এ এস এম নূরুল্লা তরুণ বলেন, খাজানা বাংলাদেশে একটি সুপরিচিত নাম। তারা এখন কানাডায় এসে তাদের ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর জন্য আমি খুব খুশি। খুশি আরো এই কারণে যে, বাংলাদেশী কমিউনিটিতে আরো একটি নতুন ব্যবসা যোগ হচ্ছে। কমিউনিটিতে আরো বেশি সুযোগ বাড়ছে আমাদের জন্য। নিউ বিজনেস, স্মল বিজনেজ হার্ট অব দ্যা কমিউনিটি। আমাদের কমিউনিটিতে এটা বৃদ্ধি পাচ্ছে। আমরা অনুপ্রাণিত হচ্ছি, উৎসাহ বোধ করছি। আর কমিউনিটির সদস্য হিসাবে আমাদেরও দায়িত্ব রয়েছে এর প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আমি মনে করি, খাজানা বাংলাদেশে যেমন নাম করেছে, এখানেও তারা তাদের প্রফেশনালইজম, সার্ভিস, কোয়ালিটি এ সব দিয়ে নাম করবে। আমি এর সাফল্য কামনা করছি।
খাজানার ডিরেক্টর খোকন আব্বাস বলেন, আমরা ফুড ও সার্ভিস কোয়ালিটিতে কোন কম্প্রমাইজ করবো না। কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ডিরেক্টর ববি রহমান উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে বলেন, সবাই দোয়া করবেন খাজানা যেন আপনাদেরকে ভাল ফুড এবং ভাল সার্ভিস দিতে পারে। রিয়েল ফুড রিয়েল সার্ভিস এবং অথেনটিক ফুড আমাদের সবসময়ের চাওয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সুধীমন্ডলের উদ্দেশে ডিরেক্টর জেসমীন আক্তার বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ভালটা দেওয়ার। আমরা মনে করি ব্যবসা একটি ইবাদত। আমার নবীর পছন্দের জিনিস এটা। (তথ্যসূত্র : এনআরবি টিভি)
উল্লেখ্য যে, উদ্বোধন অনুষ্ঠানের পর গত ১১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় খাজানার ডিরেক্টর খোকন আব্বাস টরন্টার বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। এই সময় তিনি প্রবাসে খাজানা মিঠাইকে সফল করে তোলার জন্য তাদের সহযোগিতা কামনা করেন এবং পরামর্শ প্রদানেরও আহ্বান জানান।