রোনাল্ডো এখনও আমার আদর্শ: এমবাপ্পে

রোনাল্ডো ও এমবাপ্পে । ছবি : সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, অক্টোবর ১৬, ২০২৫ : ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফুটবলের একজন মহাতারকা। আর তাকেই আদর্শ মনে করেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। রোনাল্ডোর প্রতি নিজের এই শ্রদ্ধা ও ভালোবাসার কথা  আগেও অনেকবার বলেছেন তিনি। এবার মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথা তিনি আবারও বলেন। তিনি বলেন, ‘রোনাল্ডো সবসময়ই আমার আদর্শ। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলতে পারি, তার কাছ থেকে পরামর্শ নিতে পারি। আমার জন্য এগুলো বিশাল প্রাপ্তি। ’

তবে এমবাপ্পে এ কথাও বলেন যে, লিওনেল মেসির কাছ থেকেও তিনি শিখেছেন। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,কীভাবে মেসি ও রোনাল্ডো তাকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ‘ আমি কখনও ভাবিনি মেসির সঙ্গে খেলার সুযোগ পাব। মেসির সঙ্গে খেলতে পারাটা আমার জন্য অবশ্যই সৌভাগ্য। তার থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আমি তার কাছে ভীষণ কৃতজ্ঞ।’