মজাদার খাবার মানুষের আয়ু হ্রাসের কারণও হতে পারে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৬ সেপ্টেম্বর ২০২৫: মানুষ বেঁচে থাকে খাবার খেয়ে। কিন্তু সেই খাবার আবার হতে পারে আয়ু হ্রাসের কারণও। বিশেষ করে জাঙ্ক ফুড যা সাধারণত মজাদার হয়। এই জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবার খেলে স্থূলতা বাড়ে এবং শরীরে নানা রোগের সৃষ্টি হতে পারে। এর মধ্যে আছে ডায়াবেটিস, হার্টের অসুখ, উচ্চ রক্তচাপ, অ্যালঝাইমার্স ও ডিমেনশিয়া ইত্যাদি। আর এই সকল রোগের কারণে মানুষের মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। কমে যায় আয়ু।
আসুন জেনে নেই সেসব খাবার সম্পর্কে-
চিনি: ক্যানসার থেকে শুরু করে ডায়াবেটিস বা কিডনি বিকল হয়ে যাওয়ার মতো নানা জটিল অসুখ দেখা দিতে পারে অতিরিক্ত চিনি খাওয়ার ফলে। আর এ সব রোগের কারণে কমতে পারে আয়ু।
প্রক্রিয়াজাত খাবার: এ জাতীয় খাবারের মধ্যে পড়ে বার্গার-পিজ্জাসহ ফ্রেঞ্চ ফ্রাই, চিনিযুক্ত বিভিন্ন ড্রিংস, আইসক্রিম, সিরিয়াল, ইনস্ট্যান্ট নুডুলস, বিস্কিটসসহ প্যাকেটজাত অন্যান্য আরো অনেক খাবার। এই খাবারের প্রায় সবগুলোই অস্বাস্থ্যকর খাবারের তালিকায় পড়ে। তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
এছাড়াও মদ, ধুমপান ইত্যাদিও মানুষের আয়ু কমিয়ে দিতে পারে। তাই এগুলো থেকেও থাকতে হবে সাবধান। তথ্য সূত্র : অনলাইন
