Uncategorized – Probashi Kantho

অন্যস্বর টরন্টো এর ” “যুদ্ধ নয়, হিংসা নয়, ফুল ফুটুক” শীর্ষক অনুষ্ঠান
গত ৩ মে ২০২৬ রবিবার টরন্টো সময় দুপুর ২ থেকে উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০২৬ এ অন্যস্বর টরন্টো অংশগ্রহণ করে। অনলাইনে এই উৎসবটি গত ৬ বছর ধরে আবৃত্তি শিল্পের প্রসারে বিশেষ ভূমিকা রেখে চলেছে। ষষ্ঠ বারের মতো অন্যস্বর টরন্টো এর দৃষ্টিনন্দন সৃজনশীল বৈচিত্র্যময় গান কবিতার “যুদ্ধ নয়, হিংসা নয়, ফুল ফুটুক” শীর্ষক অনুষ্ঠানে আবৃত্তি করেন জান্নাতুল ফেরদৌস হিরা, রওশন জাহান উর্মি, রিফফাত নূয়েরীন। সঙ্গীত পরিবেশন করেন মৌমিতা, সাদমান সাকিব স্বপ্নীল। দোতরা পরিবেশন করেন জুনায়েদ চয়ন।

শান্তি বারতা নিয়ে আলেখ্য অনুষ্ঠানটি গ্রন্থনা করেন ইলোরা সাঈদ। অতুল প্রসাদ এর বিখ্যাত সঙ্গীত” তুমি নির্মল করো ” পরিবেশন করেন মৌমিতা ও স্বপ্নীল। কাজী নজরুল ইসলাম এর “নম নম বাংলাদেশ মম ” আবৃত্তি করেন জান্নাতুল ফেরদৌস হিরা। চয়নের দোতরার সুরে সবাই কণ্ঠ মিলিয়েছেন, সৃষ্টি হয়েছে এক অন্যরকম আবহ। আরও ছিল নির্মলেন্দু গুণের “শান্তির ডিক্রি” কবিতা, যা আবৃত্তি করেন রওশন জাহান উর্মি। রিফাতের কণ্ঠে উচ্চারিত হয় Naomi Shihab Nye-এর “Kindness” কবিতাটি। সাদমান ও মৌ-এর কণ্ঠে ভেসে আসে “আমি এই দেশ খুঁজেছি কত”। সম্মিলিত পরিবেশনায় “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে” গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দোতরার সুরে শান্তির বার্তা পৌঁছে দেন জুনায়েদ চয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলোরা সাঈদ। নির্দেশনায় ছিলেন আহমেদ হোসেন। নেপথ্যে সহযোগিতা করেন ফারিয়া সেহেলি , লেনিন , বাপ্পী।

– অপরাজিতা লেনিন

কানাডায় আমার মা হবার গল্প
শুভ্রা শিউলী সাহা

আমি এখন ছোট্ট সৌদিমিনির ঠাকুরমা । ভোলানাথের অশেষ কৃপায় ও সকলের আশীর্বাদে  বড় ছেলে অনিক সদ্য বাবা হলো ৯ জুন ২০২৫। ছেলে- বৌমার রাত-দিন খাটাখাটুনি, উৎকণ্ঠা, অস্থিরতায় বিনিদ্র রাত , বিশাল দায়িত্বশীলতা দেখে সত্যি বিস্মিত হই। এটি কেবল শারীরিক নয়, এটি একটি মানসিক, সামাজিক এবং মাধুর্যময় আধ্যাত্মিক যাত্রা, নিষ্কাম কর্মযোগ। মাতৃত্ব মানেই শুধুই সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, যত্ন এবং সুরক্ষা প্রদান করাই নয় বরং কানাডার নতুন নতুন অনুভূতি, অভিজ্ঞতা, দায়িত্ববোধ ও দক্ষতা অর্জনের চলমান পরীক্ষা । আনন্দ -উৎকণ্ঠা তো আছেই তবে বর্তমান সমাজে জেন্ডার রোলের বিশাল পরিবর্তন দেখে খুব ভালো লাগে। প্রার্থনা করি একসাথে শুদ্ধচিত্তে সুখ দুঃখের অনেক সুন্দর স্মৃতিপট তৈরি করুক। কোন দীর্ঘশ্বাস যেন এ বাকী জীবন টুকুকে আর না ভাবায়। একে অপরের প্রতি অকুণ্ঠ ভালোবাসায়, হাসি কান্নার একে অপরের সাথী হয়ে থাকুক প্রাণে প্রাণে বন্ধন অব্যাহত থাকুক। এমন বন্ধু হয়ে থাকাটা ঈশ্বরের অপার করুনা,  আশীর্বাদ । বাবা-মা কী মায়ায় কী পরম মমতায় সন্তানকে বুকে তুলে নেয়, কেবল দেবার ব্যথা বাজে বুকের তলে। সাধুবাদ জানাই সকল আনন্দময়ী ধ্রুব জ্যোতি মায়েদের আর মাতৃত্বের প্রতি। ৩৬৫ দিনই যে  মাতৃ দিবস। প্রতি মুহূর্তে বুকের গভীরে নিজের মাকেও অনুভব করি – একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। পরম স্নেহ ভালোবাসায় ছেলে-বৌমার নবজাত কন্যার লালন পালন ভালোবাসা আমাকে মনে করিয়ে দেয় কানাডায় আমার সেই সংগ্রামী  মাতৃত্বের সোনালী দিনগুলো। স্মৃতিপটে ভেসে ওঠে মা হবার ব্যথা বেদনা যা সন্তান বুকে নিয়ে ম্লান হয়ে যায় ।

চোখে এক সমুদ্র রঙিন ঝলমলে স্বপ্ন নিয়ে ২৯ জুন ২০০4 টরন্টোতে রওনা হবার সময় অভিক ছিল আমার গর্ভে । চারমাসের অন্তঃসত্ত্বা আমি, পরিবারে সবাই কে ছেড়ে আসার কষ্ট তো ছিলই তবে Cathay Pacific  এয়ার হোস্টেসদের অতুলনীয় সেবা, আতীথিয়েতায় শারীরিক কষ্টের কথা ভুলিয়ে দিয়েছিল ঠিকই। তারপরও প্লেনে  দু চারবার বমি হয়েছিল । এয়ারপোর্ট থেকে গভীর আন্তরিকতায় নিলয় দা আমাদের নিয়ে এলেন। অপুর হাতের ইলিশের পাতলা ঝোল আর গরম ভাত খেয়ে ঘুমিয়ে পরলাম। সকালে উঠে মনে হলো এতবড় জার্নির পর ডাক্তারের একটু চেকআপ দরকার। কিন্তু তার জন্য নাকি হেলথ কার্ড লাগবে। আমার বিশ্ববিদ্যালয়ের পাপড়ি আপা এখানে Wood Green Community সেন্টারে কাজ করে। তাকে ফোন করলাম। সে খানিকটা research করে বলল East End Community সেন্টারে যাও সেখানে যাদের health card নেই তারাও ডাক্তার দেখাতে পারে। সেই মত নিলয় দা নামিয়ে দিলেন।

গাড়ির সিডি তে বাজছে রবীন্দ্র সংগীত – সেই যে আমার নানা রঙের দিন গুলি…. গাড়ীতে যেতে যেতে  এ আলো আধারীর জীবনের কত পুরোনো কথা, আত্মীয়— পরিজনের সবার কথাই মনে পরছিল। মা, বাবা, শাশুড়ি সবাইকে মিস করতাম। আত্মীয়পরিজন , পরিবারের সকলের সহযোগিতায় আমাদের পথ চলা। জীবনের সর্বাধিক আনন্দ হল ভালবাসা। যারা ভালোবাসতে জানে তাদের জীবনে ভালোবাসার অভাব হয় না।

সপরিবারে শুভ্রা শিউলী সাহা

প্রবাসে দেখলাম রক্তের কোনো সম্পর্ক না থাকলেও সবাই কেমন আত্মীয় পরিজনের মত কাছের মানুষ হয়ে ওঠে । East End এর প্রাকটিশনার  নার্স অনেক যত্নের সাথে সব রকম পরীক্ষা নিরীক্ষা করে জানালো সব ঠিকঠাক আছে । গাইনী ডাক্তার Dr. Remond কে রেফার করে দিল। ডাক্তার মেয়েটিকে দেখলেই শ্রদ্ধায় ভালোবাসায় শান্তিতে বুক ভরে যায়, মনে হয় আমার কত আপন। কত রকমের সাহস যে দিত। দেশে থেকে মা, দিদি বা অন্য কাউকে caregiver করে visa apply করার জন্য চিঠি লিখে দিয়েছিল। যদিও আমি তা কাজে লাগাতে পারিনি। সব সময় জানতে চাইতো তোমার কি কখনো কান্না পায়? একা লাগে? সব সুযোগ সুবিধা নিয়ে আলাপ করার জন্য সোশ্যাল ওয়ার্কারের সাথে যোগাযোগ করিয়ে দিল। গর্ভবতী মায়েদের গ্রুপের সাথে আমাকে সংযুক্ত করে দিলো। সেখানে গেলে সবাইকে দেখে আমার খুব ভালো লাগতো। কত কি শেখাতো, পুষ্টিকর খাবার বানানো , গান গাইতো আবার প্রতি সেশনে জনের জন্য free গ্রোসারী কার্ড দিত। আমি বিশ্বাস করি মা হওয়া মানেই সবকিছু ফুলস্টপ নয় – নতুন দেশে সংসার গোছানো, লেখাপড়া, কাজ খোঁজা সবই তো করতে হবে। সেই মনের জোরেই এগিয়ে চললাম। নৃত্যগুরু প্রিয় বিপ্লব কর দাদার বাড়ির দোতালায় তখন আমরা ভাড়া থাকি। নিজের গর্ভের সন্তান অভিক বেড়ে উঠছে। মাতৃত্ব বা motherhood একটি গভীর আবেগপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয় যা নারী জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। মা কিংবা শাশুড়ি মা কেউ তো কাছে নেই। তাই নিজের যত্ন নিজেকেই করতে হয়। মাঝে মধ্যে ক্লান্তিতে কষ্ট হত। অন্য সকলের মত আমিও কোন কিছু কেনার আগে বাংলা টাকাতে তার দাম হিসেব করতাম। কোন বিশেষ কিছু খেতে ইচ্ছে করলেও তার দামের কথা চিন্তা করে কিনতাম না।

Esat End Community Center থেকে check করে ফেরার পথে ঢুকলাম queen এবং Coxwell  এর McDonald এ ছেলেদের জুনিয়র চিকেন কিনে দেবার জন্য । Store  ম্যানেজারকে বললাম – আমি এখানে কাজ করতে চাই। বলল কাল সকাল ৮ টায় সাদা শার্ট আর কালো ড্রেস প্যান্ট পরে আসতে। সেই মত এলাম। ১ ঘণ্টা job shadowing পর, বলল কাল তোমার অরিয়েন্টেশন। Front cash counter এ দাঁড়ালাম। কিন্তু তখনও আমি টুনি, লুনি কিংবা সব খাবারের আইটেমগুলোর নাম ধাম কিছুই তেমন ভাবে জানিনা। নতুন একটা দেশে আসার পর প্রতিদিনই নতুন নতুন জিনিস শেখা। এদের সংস্কৃতি, ভাষা, পোষাক চালচলন আরও কতকি। McDonald এ দু তিন সপ্তাহ কাজের পর মনে হলো এভাবে বরফ ভাঙ্গা কিংবা মেশিনে কোক ঢাললে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। সেদিনই Mainstreen subway থেকে নেমে Timhortons এর সামনে দিয়ে যাচ্ছিলাম, একজন লেডী দরজার কাঁচ পরিষ্কার করছে – নেইম প্লেট দেখলাম তার নাম Karen. বললাম Karen তোমাদের এখানে কাজ করতে পারলে আমার খুব ভালো লাগবে। আমি খুব কাছেই থাকি। বলল চল ভেতরে, দেখি তোমার সাইজের Uniform আছে কিনা। শুরু হলো বিকেলের শিফটে কাজ করা আর সকলে কলেজ একাউন্টিং কোর্স করা। সব কাজ সেরে রাত ১১ টা থেকে ২ টা এই ছিল আমার study plan. একদিন টিমহরটনে গার্বেজ ফেলতে গিয়ে চাবি হারিয়ে  আটকা পরে ছিলাম গার্বেজ রুমে কয়েক ঘণ্টা।

এই কাস্টমার সার্ভিস job করেই শিখেছিলাম – নিজেকে সব সবসময় হাসিখুশি রাখা যায় । McDonald আর Timhortons এর job করতে করতে অনুভব করেছিলাম – কথায় কথায় Thank you বা কাউকে দেখে Good morning বলার অভ্যাসটা আমাদের কম। কেন যেন আমাদের মাঝে positivity এর অভাব। Negative টাই চোখে পরে বেশি। অন্যকে কৃতজ্ঞতা জানানো বা Appreciate করার অভ্যাস করতে অনেকটাই সময় লেগেছে  যা একটা মানুষের সাফল্যের জন্য বিশাল ভূমিকা রাখে। এ জীবনের  পাতায় পাতায় কিছু তো ভুল ত্রুটি থাকবেই তবে  নিজের প্রতি আমার অনেক বিশ্বাস । মস্তিষ্ক আমাদের পরিচালনা করে, যদি ভাবতে পারি “yes I can “ তখন ঠেকায় কে। কোন বাঁধাই যে আর থাকে না। আমি একরকমের কর্মযোগী মানুষ। গত ২৮ বছর যাবত বিরামহীন কাজ করে চলেছি ঈশ্বরের ব্রত হিসেবে। কখনো প্রত্যাশা নিয়ে কোনো কাজ করিনি।  যখন যা করেছি খুব মন প্রাণ ঢেলে দিয়ে দৃঢ়তার সাথে করেছি। এ দেশের Mainstream Economy তে সম্পৃক্ত হতে গেলে লেখাপড়ার কোন বিকল্প নেই। Guelph University তে পিএইচডি করার জন্য যোগাযোগ করেছিলাম। Agricultural Cooperative এর উপর কাজ করার জন্য । Admission জন্য কাগজ পত্রও process করেছিলাম । আমার husband তার সিভিল ইন্জিনিয়ারিং প্রফেশনাল লাইসেন্সের জন্য এগোচ্ছে  তাই ছেলেদের কথা ভেবে নিজের প্রফেশনাল  Agricultural Economics লাইনে পড়াটা স্থগিত করলাম। কলেজে Accounting পড়তে শুরু করলাম।

কানাডা খুব সুন্দর দেশ । অনেক ধরনের Opportunity, যে যার ইচ্ছে মত কাজে লাগাতে পারে। তখন দু দশক আগে টরেন্টোর বাঙালি কমিউনিটির তেমন কাউকেই চিনতাম না। আর তথ্য প্রযুক্তি এত সহজলভ্য ছিল বললেই চলে। ইন্টারনেট কিংবা সেল ফোনের ব্যবহার এতটা ছিল না। অরিত্রর স্কুলে এদিন parent council মিটিং এ দেখা হল রোজিনা করিম কনকের সাথে। অনেক আলাপ হলো। জানলাম তার সিটি ফান্ডেড হোম ডেকেয়ারের কথা । আমাকে শিখিয়ে দিল কি ভাবে আবেদন করতে হবে। ওর টিপস গুলো খুবই কাজে দিয়েছে। আমি সেই মত আবেদন করলাম। পরিবারের আয় অনুযায়ীই ফি দিতে হয় ।

অপু বেশ ঘটা করে আমাকে সপ্তামৃত দিল। কলেজের আর টিমহরটন এর বন্ধুরা baby Shower দিয়ে দিয়েছিল। কলেজে আমার একটি আর্মেনিয়ান বন্ধু প্রায়ই আমার জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসতো। আমি শুধু ওদের assignment এবং project এ help করতাম। Accounting software গুলো শিখতে একটুও বেগ পেতে হয়নি। এ দেশে এসব practical applied লেখাপড়া খুব সহজ মনে হয়েছে দেশের মত কঠিন কিছু নয় । সেই সাথে চলছে অজয় বণিক দাদার কাছে ড্রাইভিং শেখা। দাদার বকা গুলো এখনো মনে হয় । কাজের ব্যস্ততায় শরীরের তেমন কোন কষ্ট অনুভব করার সুযোগ পাইনি। নিয়মিত ডাক্তারের চেকআপে গেছি।পরিবার বা অন্যদের জন্যও নিজের যত্ন করাটা জরুরী। নিজের সঙ্গে বোঝাপড়া , নিজেকে সময় দেয়া , আমার আমিটাকে চেনা বড্ড প্রয়োজন। ইতিমধ্যে ৫ মাস পেরিয়ে গেল। একদিন রাত ১১ টায় কাজ থেকে ফিরে সব কাজ শেষে যখন বিছানায় গেলাম তখন ব্যথা অনুভব করতে শুরু করলাম। ডাক্তার তার personal confidential একটা ফোন নম্বর দিয়ে বলেছিল সব সময় থাকে রাখতে যখনই খারাপ লাগবে এ নম্বরে ফোন করতে। এ কমাস ফোন করার প্রয়োজন পরেনি কিন্তু আজ ফোন করতেই ডাক্তার নিজেই ফোনটা রিসিভ করলো। বললো Esat Toronto General Hospital এ চলে যেতে। আমাদের কোনো গাড়ি ছিল না তখন । দুজনই তখন আজয় দার driving school এর ছাত্র ছিলাম। আমার স্বামী খানিকটা নার্ভাস হয়ে নিলয় দা আর অপুকে কল করলো। ওরা যথারীতি ৯১১ করতে বলল। কিন্তু নতুন এদেশে এসে আমার স্বামী ভাবতো ৯১১ মানে পুলিশ আর পুলিশ মানেই সাংঘাতিক কিছু। দেশের সেই বদ্ধমূল ধারণাকে বয়ে নিয়ে বেড়াতো । এদেশের মত 911 কিংবা এত নাগরিক সুবিধা কিংবা নিরাপত্তা নেই আমাদের দেশে। ওদেশে এখানকার মত এত বেশি ট্যাক্স দিতে হত না আমাদের।

অবশেষে আমাদের বিপ্লব দা আর তার বন্ধু গাড়ি করে আমাদের হাসপাতালে নিয়ে গেল। দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। সিজার হবার সময় আমার হাসব্যান্ড আমার সমানেই ছিল। ১২ ডিসেম্বর রাত দুটোর সময় অভিকের কান্নার আওয়াজ পেলাম ও হা … ও হা… । hospital এ announcement শুনলাম Shownak has arrived. ছেলেটি যখন মায়াবী চোখ দু-খানি তুলে তাকালো আমার দিকে, নিমেষেই ভুলে গেলাম সব ব্যথা বেদনা। কেমন যেন কোথা থেকে শক্তি ফিরে পেলাম ওকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়ানোর। কানাডাতে আসার  ৫ মাস পরেই অভিকের জন্ম ডিসেম্বরের এক বরফঢাকা  সকালে। ঘুম ভেঙ্গে দেখলাম সেলভেশন আর্মির কয়েক জন্য বৃদ্ধা অভিকের জন্য ফুল , নানাবিধ উপহার নিয়ে এসে মেরী খৃষ্টমাসের এর গান গেয়ে বেবীকে welcome করছে। কী ভালো লাগছিল, শরীরের ব্যথা ভুলে গিয়ে মনে হয়েছিল ওদের সাথে আমিও নাচ গান করি। ওরা মনে করিয়ে দিল – সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এদের স্বাস্থ্যসেবা দেখে আমি অভিভূত, মনে হলো আমি স্বর্গে আছি। এত মানবিক আর ওদের কথা বলা, যত্ন সব দেখে মনে হল – সত্যি জীবে প্রেম করে যেই জন সেই সেবিছে ঈশ্বর।  বিকেল বেলা কাজ থেকে ফেরার পথে বরফ ঠেলে অভিকের বাবা এসে দেখে যেতো।

কোনো অনুযোগ নেই, যতটুকু দিয়েছো ততটুকুই শিরে ধারণ করে রাখবো হে বিশ্ব পিতা! আমার পতিদেবতাকেও ধন্যবাদ জানাই সে আমার সঙ্গে থাকে সব কিছুতেই! উঁচু নীচু পথগুলো তে হাত বাড়িয়ে দিয়ে পার করে! সাথে নিয়ে পথ চলে, হাত ধরে সাহস জোগায়!  একদিন তার সাথে এলেন আমাদের প্রনবেশ দা । বাচ্চার জন্য RESP ( Registered Education Savings Plan) খুলতে বললেন। হাসপাতালে ৫ দিন আমি একাই ছিলাম । জানতাম না যে হসপিটালে থেকে বাচ্চা নিয়ে যাবার দিন কার সিট লাগবে। একজন নার্সের সহযোগিতা একটা কার সিট জোগাড় হলো। কমলা রঙের বেক ট্যাক্সি করে বরফ ঠেলে অভিকে নিয়ে বাড়ি পৌঁছলাম। পরদিন থেকে বাড়িতে নার্স প্রেট্রিশিয়া আসতো। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো, বুকের দুধ সংরক্ষণ করার কৌশল ও অন্যান্য সবকিছু চেক করতে। কী যে ভালো বলে বোঝানো মুশকিল। আমাদের ভালো থাকা নিয়ে কি যে তার প্রচেষ্টা । পরের সপ্তাহ থেকে হোম ভিজিটর ইন্দিরা আসতো। কী যে সাহস আর মনোবল পেতাম, ওর সাথে চমৎকার সময় কাটতো। টানা ১ বছরে ও আমাদের পরিবারের একজন হয়ে উঠেছিল। বৌমা বলল কোভিডের পর এখন নাকি এসব হেলথ কেয়ার সুযোগ সুবিধা আর নেই। হাসপাতালগুলোতেও বাজেট স্বল্পতা। ডাক্তার ও নার্সদের স্বল্পতা কারণ কভিডের পর অনেকেই এ প্রফেশনাল ছেড়ে দিয়েছে। তবে কি কানাডার স্বাস্থ্য সেবার মান কমে গেছে? এটা মেনে নিতে পারছি না। এদেশটিকে সুন্দর ও সচল রাখার দায়িত্ব আমাদের সকলের। সকল সম্পদের যত্ন করা আমাদের নৈতিক দায়িত্ব। পৃথিবীটা যেন অন্যের বাসযোগ্য হয় সে দায় আমাদের সকলের। চারদিকে এখনো  কোভিডের ঢেউ কত নতুন নতুন রোগ শোক । শরীরের, মনের যত্ন নেয়া উচিত । কী খেলে , কী আচরণ করলে ভালো থাকা যাবে এই শিক্ষাটা আত্মস্থ করা জরুরী। শোভন অশোভন  ভেবে চিন্তে পথ চলতে পারলে আমাদের মত সাদামাটা মানুষদের জীবনটা কিছুটা হলেও সহজ হয় ।

নিজের কত দোষ তারপরও অন্যের ছিদ্র অন্বেষণ করতে সদা ব্যস্ত থাকি। সাধন ভজনের সময় কোথায় ? কথামৃতে ঠাকুর বলতেন আলু পটল সিদ্ধ হলে যেমন গলে যায় তেমনি মানুষ যখন ব্রহ্ম জ্ঞান লাভ করে তখন সিদ্ধপুরুষ অর্থাৎ তার মাঝে তখন অভিমান, হিংসা, দ্বেষ, ক্ষোভ, বিদ্বেষ থাকে না। আমি আবার কলেজ আর কাজ শুরু করলাম । অভিকের ১১ দিন বয়স থেকে রোজিনার হোম ডে কেয়ারে দিয়ে যেতাম । সকালের বরফ ঠেলে অভিককে  ডে care এ রেখে যেতাম সঙ্গে ৬ টি বোতলে বুকের দুধ দিয়ে যেতাম। ওর ভাইয়েরা অনিক আর অরিত্র  বিকেলে স্কুল থেকে এসে নিয়ে আসতো।  কনকই ওর দ্বিতীয় মা হয়ে উঠলো। তবে আমার বড় দুই ছেলে এদেশে আসার পর থেকেই সব রকমের সীমাহীন সহযোগিতা করেছে। ওদের ছিল না কোনো আবদার বা চাহিদা। যা দিতাম তাই খেতো। নিজেদের মত করে পড়াশুনা করতো। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব হিংসা কিছুই ছিল না। ছোট ভাইটিকে পেয়ে ওরা খুব খুশী হয়েছিল। সংসারে কী যে মায়ার খেলা- ছোট শিশুটির কোমল মুখ খানাতে কী মায়া তা সুখ- সব কষ্ট ভুলিয়ে দেয় । ভগবানের  দেয়া উপহার আমাদের প্রাণে  দিয়েছে আনন্দ, হৃদয় ছুঁয়ে যায় শিশুর হাসি। যদের অবদানে  জীবন সুন্দর গভীর কৃতজ্ঞতা জানাই তাদের । উপহার শুধু জিনিস নয়, এ ভালোবাসা এবং যত্নের প্রতীক। এই তো আমরা একে অপরের সহমর্মিতায়, ভালোবাসায় আবদ্ধ হয়ে যাপন করি আমাদের প্রতিটি মুহুর্ত আনন্দময় হয় যখন ভগবানকে সব কিছুর কেন্দ্রবিন্দুতে রেখে সকল ক্ষুদ্র দুঃখ তুচ্ছ করে এগিয়ে যাই। জীবনে সুখী থাকার জন্য তেমন কিছু দরকার নেই। দামী পোষাক গহনা আর রং মেখে নিজের সৌন্দর্য বাড়ানো যায় না। সৌন্দর্য নির্ভর করে তার মনের স্বচ্ছতা ও ব্যক্তিত্বের উপর। গান্ধী জী ট্রেনে 3rd ক্লাশে চলতেন, তাকে এ নিয়ে কেউ প্রশ্ন করলে বলতো ট্রেনে 4th class নেই বলে। কত তার চাহিদা । কত কি যে দরকার । যারা স্মরনীয় মা সারদা, নিবেদীতা, বেগম রেকেয়া, মাদার তেরেসা, বিদ্যাসাগর, রামমোহন সবাই খুব সাধারণ জীবনযাপন করেছেন আর কাজ করেছেন অপরের জন্য। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। পাশের মানুষ গুলোকেএকটু ভালোবাসি, দু দণ্ড শান্তিতে রাখতে পারি , যাদের  আদরে, ত্যাগে ও স্নেহে আমাদের এই প্রবাসে জীবন ।  (চলবে)

লেখক পরিচিতি : পেশাগত জীবনে শুভ্রা শিউলী সাহা একজন কৃষি অর্থনীতিবিদ, সংস্কৃতি কর্মী। টরন্টোর বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে দীর্ঘ দিন ধরেই জড়িত। জেন্ডার ও উন্নয়ন বিষয়ক গবেষনায় সম্পৃক্ত ছিলেন দীর্ঘদিন জাতিসংঘের কর্মকান্ডে। তিনি প্রকৃতি প্রেমিক এবং কবিতা পড়তে ভালবাসেন। প্রবন্ধ, গল্প লেখা তার শখ।

গৌরী ও আমি আমাদের সম্পর্ককে খুব গুরুত্ব দিচ্ছি : আমির
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৫ জুলাই, ২০২৫ : দুই দফায় বিবাহবিচ্ছেদের পর নতুন প্রেমিকা গৌরীর মাঝেই নাকি জীবনের শান্তি খুঁজে পেয়েছেন বলিউডের সুপারস্টার মিস্টার পারফেকশনিস্ট নাম্য খ্যাত আমির খান। তাঁর ভাষায়, ‘গৌরী ও আমি এই সম্পর্ককে খুব গুরুত্ব দিচ্ছি। আমরা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মন থেকে আমি ওর সঙ্গেই বিবাহিত।’

আমীর ও গৌরী।  ছবি: সংগৃহীত

আমির জানিয়েছেন এই সম্পর্ক কাগজে-কলমে না হলেও, মনে-প্রাণে তিনি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত। অবশ্য এখনও আইনি বা আনুষ্ঠানিক বিয়ে হয়নি বলেই ইঙ্গিত দিয়েছেন আমির। তিনি আরো জানিয়েছেন ভবিষ্যতে সেটা হবে কি না, সে সিদ্ধান্ত তাঁরা নেবেন একসঙ্গেই পথ চলতে চলতে।

এনটিভি আরো জানায় গৌরী বেঙ্গালুরুবাসী, বয়স ৪৬, এক ছেলের মা। অন্যদিকে আমির খান ৬১ বছর বয়সী, থাকছেন মুম্বাইয়ের এক বাড়িতে, গৌরীর সঙ্গেই।

উইকিপিডিয়ার তথ্যমতে, আমির খান ১৯৮৬ সালের ১৮ই এপ্রিল রীনা দত্ত নামের এক তরুণীকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে জুনায়েদ নামের একটি পুত্র এবং ইরা নামের একটি মেয়ে হয়। রীনা আমিরের চলচ্চিত্র লগান এর প্রযোজক হিসেবে কাজ করেছিলেন। কিন্তু ২০০২ সালের ডিসেম্বরে আমির রীনাকে তালাক দেন এবং সন্তানদের দায়িত্ব নেন রীনা দত্ত। এরপর ২০০৫ সালের ২৮শে ডিসেম্বর আমির খান কিরণ রাওকে বিয়ে করেন। কিন্তু এই বিয়েও টিকেনি। ৩ জুলাই ২০২১ সালে স্ত্রী কিরণ রাওয়ের সাথে বিবাহ বিচ্ছেদ হয় আমির খানের।

বাংলাদেশের ইতিহাসে সাকিবের মতো প্লেয়ার আসে নাই
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৬ জুলাই ২০২৫ : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামী আমলে ছিলেন সংসদ সদস্য। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এই আইকন প্রায় বছরখানেক ধরে জাতীয় দলে নেই।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এই আইকন প্রায় বছরখানেক ধরে জাতীয় দলে নেই। ছবি : সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান  বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন রাজনৈতিক কারণে তাকে বাইরে থাকতে হচ্ছে। রাজনীতির খেলা অন্যরকম আর ক্রিকেট খেলা আরেক রকম। তবে সাকিবের রিপ্লেসমেন্ট এখনো হয় নাই, কবে হবে জানি না।’ যুগান্তরকে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সাকিব আল হাসানের মতো প্লেয়ার, আমার মনে হয় অন্য গ্রহ থেকে এসেছে। বাংলাদেশের ইতিহাসে ওর মতো প্লেয়ার আসে নাই। ওর মতো ধারাবাহিকভাবে বিশ্ব ক্রিকেট সেরা অলরাউন্ডার ছিল। একজনের কতটুকু প্রতিভা থাকলে যেমন ব্যাটিং, বোলিং তেমন লিডারশিপ।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু ইতিপূর্বে বলেছিলেন, সাকিবের জন্য এখনো জাতীয় দলের দরজা খোলা। কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সাকিবকে এখনই জাতীয় দলের ফেরানোর ব্যাপারে বোর্ডে কোনো আলোচনা হয়নি।

তবে দলে না থাকলেও ঠিকই দলের আলোচনায় আছেন তিনি। যদিও এখন তিনি চল্লিশের কাছাকাছি কিন্তু তারপরও প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দিতে যথেষ্ট। সম্প্রতি বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, ‘আমাদের অনেক কিছুর বিলাসিতা করার সুযোগ নেই। অনেক সময় আমাদের ব্যাটার কম থাকে, আবার অনেক সময় বোলার কম থাকে। সাকিব যখন ছিল তখন আমাদের বিলাসিতা করার সুযোগ ছিল।’

উল্লেখ্য যে, সাকিবের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালে এক গার্মেন্টস কর্মীকে হত্যার অভিযোগে মামলা রুজু হয়েছে। এছাড়া শেয়ারবাজার সহ আর্থিক খাতের কিছু কেলেঙ্কারিতে নাম এসেছে তার। এক সময় দুর্নীতি দমন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করা সাকিব এখন নিজেই দুর্নীতির দায়ে প্রতিষ্ঠানটির তদন্তের আওতায় এসেছেন।

এসবের কারণে গত এক বছরে দেশে পা পড়েনি তার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে সাকিবের সংশ্লিষ্টতা তাকে বেশ বিতর্কিত করেছে।

কাহিনী চুরি করেছেন আমির খান!
আমির খান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে বলিউড অভিনেতা আমির খানের আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার। কিন্তু এরই মধ্যে উঠে এসেছে গল্প চুরির অভিযোগ। মোহনা টিভি জানায়, সিনেমাটিতে একজন বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করছেন আমির খান। ট্রেলারে দেখা যায়, আইনি জটিলতায় পড়ে তাকে শাস্তিস্বরূপ একদল বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরকে বাস্কেটবল প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। এই গল্পের সঙ্গে হুবহু মিল রয়েছে ২০২৩ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ‘চ্যাম্পিয়নস’-এর।

এই মিলকে কেন্দ্র করেই উঠেছে চিত্রনাট্য চুরির অভিযোগ। তবে সমর্থকরাও পিছিয়ে নেই। তারা পাল্টা যুক্তি দিয়েছেন, “হলিউডের ‘চ্যাম্পিয়নস’ নিজেই ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ ছবি ‘ক্যাম্পেয়োনেস’-এর রিমেক।”

একজন মন্তব্য করেছেন, “আমির খানের প্রযোজনা সংস্থা ‘ক্যাম্পেয়োনেস’-এর হিন্দি সংস্করণ নির্মাণের আইনি স্বত্ব নিয়েই ‘সিতারে জামিন পার’ তৈরি করেছে।”

এখনও অবসরের সিদ্ধান্ত নেননি ধোনি
অনলাইন ডেস্ক, ৮ মে ২০২৫ : মহেন্দ্র সিং ধোনির সমর্থকদের ছড়াছড়ি ভারতের সব মাঠেই। সকল মাঠকেই তিনি নিজের ঘরের মাঠ বানিয়ে নিয়েছেন। তবে এই দর্শকদের মধ্যেও একটা কৌতূহল চলে এসেছে কবে অবসর নেবেন ধোনি? বাসস এর এক খবরে বলা হয়, ক্রিকেট থেকে এখনও অবসরের সিদ্ধান্ত নেননি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আগামী জুলাইয়ে ৪৪ বছর বয়সে পা দিতে যাওয়া ধোনি জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ মাসে শেষ হবার পর অবসরের সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবেন না। ৪৪ বছর বয়সে শরীর ক্রিকেটের চাপ নিতে পারবে কিনা সেটি দেখবেন তিনি।

গতরাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২ উইকেটে জয় পায় ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচের শেষ দিকে ১টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ১৭ রান করে চেন্নাইয়ের জয়ে অবদান রাখেন ধোনি।

ধোনি বলেন, ‘এই আইপিএল শেষ হবার পর আমাকে আরও ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। আমার শরীর ক্রিকেটের চাপ নিতে পারে কিনা তা দেখার জন্য। তাই এখনই সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই।’

ভারতের হয়ে ২০১৯ সালে সর্বশেষ খেলেছেন ধোনি। ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

দিনের বেলায় একটু ঘুম প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের জন্য উপকারী
দিনের বেলায় একটু ঘুম প্রাপ্তবয়স্কদের  জন্য উপকারী। ছবি: uclahealth.org

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের জেরিয়াট্রিক্স সোসাইটির জার্নালে প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, দিনের বেলায় ৩০-৯০ মিনিটের ঘুম প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের জন্য উপকারী। তবে বেশি সময় নিয়ে ঘুমালে সমস্যা হতে পারে।

মায়ো ক্লিনিকের বরাত দিয়ে ‘সময় টিভি’ জানায়, চিকিৎসকরা বলেছেন, কিছু লোকের জন্য দুপুরে ঘুমানোটা রিসেট বোতামের মতো কাজ করে। ঘুম থেকে উঠে খুবই সতেজ বোধ করেন কেউ কেউ।

দুপুরের ঘুমের ফলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। রাতের ঘুমের থেকে দুপুরের ঘুম অনেক শান্তিতে হয়। সুতরাং হাতে একটু সময় থাকলে দিনে একটু ঘুমিয়ে নিতে পারেন। কারণ দুপুরের ঘুম অনেক শান্তিতে হয়। দুপুরে ঘুমালে ব্লাড প্রেসারের ওপর ভালো প্রভাব ফেলে। দুপুরে ঘুমালে মনে রাখার ক্ষমতা বাড়ে। এর পাশাপাশি মস্তিষ্ক অনেক বেশি ক্ষুরধার হয়। সৃজনশীলতা বাড়াতেও সাহায্য করে এই ভাতঘুম।

তাই প্রতিদিন দুপুরে আধঘণ্টা করে ঘুমান। তা হলেই আপনার সৃজনশীলতা বাড়তে বাধ্য। দুপুরে ঘুমের ফলে মস্তিষ্কের বিশ্রাম হয়। যার ফলে চিন্তা শক্তি বৃদ্ধি পায়।

Open Book

E-magazine
Open Book

E-MAGAZINE
Open Book