Entertainment – Probashi Kantho

জনপ্রিয় অভিনেত্রী কোয়েলের নতুন জীবন
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৫ এপ্রিল, ২০২৬ : ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক অভিনয় জগত থেকে এবার রাজনীতির ময়দানে পা রাখলেন। তৃণমূল কংগ্রেসের থেকে মনোনয়ন লাভ করার পর গত ৬ এপ্রিল ভারতের রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। দিল্লিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

কোয়েল  এবার রাজনীতির ময়দানে পা রাখলেন। ছবি: সংগৃহীত

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভি জানায়, সংসদ সদস্য হিসেবে কোয়েলের শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল ষোলআনা বাঙালিয়ানায় মোড়ানো। মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাতেই তিনি শপথবাক্য পাঠ করেন।

শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোয়েল লেখেন, ‘আমি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলার মানুষের সেবা করার এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আজ থেকে এক নতুন পথচলা শুরু হলো। আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করি।’

শপথ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন তার পরিবারের অনেকে। এদের মধ্যে ছিলেন বর্ষীয়ান অভিনেতা কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক। এ ছাড়াও ছিলেন অভিনেত্রীর স্বামী নিসপাল সিং রানে এবং তাঁদের আদরের পুত্র কবীর। শ্বশুর-শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে দিনটি ছিল অভিনেত্রীর কাছে বেশ আবেগঘন একটি সময়।

কোয়েল একবার ফিল্মফেয়ার পুরস্কার, দুইবার বিএফজেএ পুরস্কার, একবার আনন্দলোক পুরস্কার লাভ করেন। ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে মহানায়ক সম্মান পুরস্কার প্রদান করে।

হীনমন্যতায় ভোগেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার!
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২০ এপ্রিল, ২০২৬ : অক্ষয় কুমার একজন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। মার্শাল আর্ট পারদর্শী অক্ষয় প্রায় তিন দশকের ক্যারিয়ারে ১৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। কর্মজীবনের শুরুতে ব্যাংককে এবং কিছুদিন ঢাকায় শেফ ও ওয়েটার হিসেবে কাজ করেছেন। পরে মডেলিংয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন । ১৯৯২ সালের ‘খিলাড়ি’ সিনেমার সাফল্যের পর তিনি ‘খিলাড়ি কুমার’ নামে জনপ্রিয়তা পান। কিন্তু বলিউডের সুপার স্টার সেই খিলাড়ি নাকি হীনমন্যতায়ও ভোগেন! কারণটা কি?

অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত

অক্ষয় জানান, কখনো কখনো উচ্চতর ডিগ্রিধারী মানুষের সামনে দাঁড়ালে নিজেকে তার খুব ‘ছোট’ মনে হয়। এনডিটিভি জানায় সম্প্রতি রিয়্যালিটি শো ‘হুইল অব ফরচুন’-এর একটি পর্বে প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতার সময় অক্ষয় নিজের এই গোপন অনুভূতির কথা প্রকাশ্যে আনেন তিনি।

অনুষ্ঠানে সোনালী নামের এক উচ্চশিক্ষিত প্রতিযোগীর ভূয়সী প্রশংসা করতে গিয়ে অক্ষয় বলেন, ‘আমার মতো যারা খুব বেশি পড়াশোনা করার সুযোগ পায়নি, তারা আপনাদের মতো মানুষদের সামনে এলে মাঝে মাঝে খুব ছোট বোধ করে।’ আক্ষেপের সুরে এই অভিনেতা আরও যোগ করেন, ‘জীবনের এই পর্যায়ে এসে তার মনে হয় যদি আরও একটু পড়াশোনা করতেন তবে হয়তো ভালো হতো।’

উকিপিডিয়ার তথ্য অনুযায়ী অক্ষয় কুমারের জন্ম পাঞ্জাবের অমৃতসরে৷ বাবা সামরিক বাহিনীতে ছিলেন। তার মায়ের নাম আরুনা ভাটিয়া। কুমার নাচিয়ে হিসেবে বেশি পরিচিত ছিলেন। মুম্বইয়ে স্থানান্তর হওয়ার পূর্বে তিনি দিল্লির চাঁদনি চকে থাকতেন। মুম্বইয়ে তিনি কলিওারাতে থাকতেন, সেখানকার অধিকাংশ মানুষ ছিলো পাঞ্জাবী। তিনি মুম্বইয়ের ডন বসকো স্কুল এ পড়েন এবং পরে তিনি মুম্বইয়ের গুরু নানক খালসা কলেজএ পড়াশোনা করেন।

মার্শাল আর্ট এর প্রতি ছিল তার বিশেষ ঝোক। অনুশীলন করে ব্লাক বেল্ট পাওয়ার পর আরো উচ্চতর প্রশিক্ষণের জন্য  তিনি ব্যাংককও এ যান। পরে সেখানে একটি হোটেলে ওয়েটারের কাজ করেন। তিনি বাংলাদেশ এর রাজধানী ঢাকার হোটেল পূর্বাণীতেও কিছুদিন শেফ (রাঁধুনী) হিসেবে কাজ করেছেন।

জয়া কি নিরামিষাশী হয়ে গেলেন?
জয়া আহসান। ছবি: সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৭ এপ্রিল, ২০২৬ : জয়া আহসান ভীষণ খাবারপ্রেমী। কিন্তু তা সত্বেও বয়সের তুলনায় মোটা হয়ে নিজ ক্যারিয়ারের ক্ষতি করেননি তিনি। ইতিপূর্বে টালিউডের নায়ক প্রসেনজিৎ মজা করে বলেছিলেন, রসগোল্লার প্রতি জয়ার ভীষণ ভালোবাসা রয়েছে। সুযোগ পেলেই সে রসগোল্লা খায়, কিন্তু আশ্চর্যের বিষয় তার শরীরে এক ফোঁটা মেদও জমে না। যেন প্রকৃতি তাকে আলাদা করে গড়ে তুলেছে।

জয়া আসলে ফিটনেস ও রূপ ধরে রাখা নিয়ে বরাবরই আলোচনায় থাকেন। কিন্তু তার খাবারের বহর দেখে অবাক হন সহকর্মীরা। সবাই যখন ওজন কমাতে ডায়েট চার্ট নিয়ে ব্যস্ত, জয়া তখন থালা ভর্তি খাবার খাচ্ছেন। তবে সেই জয়া এবার তার সম্পর্কে জানালেন অন্য এক তথ্য। তার খাদ্যাভ্যাসে এসেছে পরিবর্তন। বলেন, ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি। যুগান্তর জানায়, প্রাণীদের অধিকার নিয়ে কাজ করতে গিয়েই নাকি তার মনে এই বোধ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমি যখন অ্যানিমেল রাইটস নিয়ে কাজ করা শুরু করলাম, তখন থেকে এই বোধটা প্রকট হয়েছে। এখন চিকেন খেলে আমার মনে হয় আমি রাস্তার চারপেয়ে বাচ্চাদের (কুকুর-বিড়াল) খাবার খেয়ে ফেলছি।’

পদ্মশ্রী পাওয়া প্রসেনজিৎ বললেন জয়া কখনও মোটা হবে না
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৭ জানুয়ারি, ২০২৬ : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টালিউড ইন্ডাস্ট্রিতে দাপট দেখিয়েছেন চার দশকেরও বেশি সময়। যাত্রা শুরু হয়েছিল শিশু অবস্থায়ই। ঝুলিতে রয়েছে তার ৪০০টিরও বেশি সিনেমা। ১৯৬৮ সালে প্রথম অভিনয়ে হাতেখড়ি অভিনেতার। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমায় প্রথম অভিনয় তিনি। তবে বড় পর্দায় নায়ক হিসাবে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে ‘দুটি পাতা’ সিনেমায়। বাবা বিশ্বজিৎও ছিলেন টালিউড ও বলিউডের নায়ক।

জয়া আহসান ও টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার পেলেন ভারত সরকারের প্রদত্ত চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী।

প্রসেনজিৎ দুই বাংলায়ই অত্যন্ত জনপ্রিয় নায়ক। তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা জয়া আহসানের সঙ্গেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি এই জয়াকে নিয়ে তিনি এক মজার মন্তব্য করেছেন। তিনি বলেছেন জয়া কখনো মোটা হবে না।

উল্লেখ্য যে, বাংলাদেশের বেশ কয়েকজন নায়িকা বয়সের তুলনায় মোটা হয়ে নিজ ক্যারিয়ারের ক্ষতি করেছেন। সেই দিক বিবেচনায় জয়ার বিষয়ে প্রসেনজিৎ এর এই মন্তব্য অনেকেরই নজর কেড়েছে।

জয়া ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান পোক্ত করার পর, গত এক দশকের বেশি সময় ধরে টালিউডে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। পেয়েছেন বিভিন্ন পুরষ্কারও।

প্রসেনজিৎ বলেন, জয়া যে ভীষণ খাবারপ্রেমী, সেটা খুব কাছ থেকেই দেখেছেন তিনি। বিশেষ করে রসগোল্লার প্রতি জয়ার ভালোবাসার কথা আলাদা করে উল্লেখ করেন প্রসেনজিৎ। তিনি আরও বলেন, সুযোগ পেলেই রসগোল্লা খায় জয়া, কিন্তু আশ্চর্যের বিষয় তার শরীরে এক ফোঁটা মেদও জমে না। যেন প্রকৃতি তাকে আলাদা করে গড়ে তুলেছে।

কথা প্রসঙ্গে আরও মজার একটি ঘটনার কথা শোনান প্রসেনজিৎ। হাসতে হাসতে তিনি বলেন, একদিন আমি জয়াকে বলেছিলাম- তুই তো যোগাসন করিস না, ব্যায়ামও করিস না। উত্তরে জয়া বলেছিলেন, আমার কিছু হয় না। এই আত্মবিশ্বাসী কথায় আরও অবাক হয়ে যান প্রসেনজিৎ। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশি শিল্পীদের প্রশংসায় সোহিনী
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী । ছবি: সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ০৫ জানুয়ারি, ২০২৬ : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। নিজের সাবলীল অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকদের মনেই জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গুণী এই অভিনেত্রী বাংলাদেশের অভিনয় শিল্পীদের নিয়ে নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন।

সোহিনী বলেন, যখনই বাংলাদেশের অভিনয় শিল্পীদের প্রসঙ্গ উঠে তখনই  কিংবদন্তি শিল্পী হুমায়ুন ফরীদি (প্রয়াত), সুবর্ণা মুস্তাফা, জয়া আহসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপি করিম প্রমুখের নাম চলে আসে।

ঢালিউড নায়ক শাকিব খানকে তিনি ‘বিশাল স্টার’ হিসেবে অভিহিত করেন। এছাড়াও  আরিফিন শুভর সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর রসায়ন তার কাছে অপূর্ব লাগে বলে জানান এবং নিশোর কাজ তার খুবই প্রিয় বলে উল্লেখ করেন।

সোহিনী আরও বলেন, সত্যি বলতে কি, ওপার বাংলার বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই।

৭৩ পেরিয়ে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
অঞ্জন দত্তের প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করেন খ্যাতিমান অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। ছবি: সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৬ জানুয়ারি, ২০২৬ : দুই বাংলায়ই জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী অঞ্জন দত্ত । গুণী এই শিল্পীর অভিনয় জীবন শুরু হয়েছিল ইংরেজি থিয়েটার দিয়ে। তারপর খ্যাতিমান পরিচালক মৃণাল সেনের ছবিতে অভিনয়, এবং অভিনয়ের পাশাপাশি গান গাওয়া। লেখা লেখিতেও ছিল তার হাত। লিখছেন তিনি বহুদিন ধরেই। তাঁর লেখা গোয়েন্দা গল্প নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক বই। তবে এবার লিখলেন আত্মজীবনী। সেকথা তিনি নিজেই ফেসবুকে জানান দেন।

অঞ্জন দত্ত লিখলেন, “দেখতে দেখতে ৪ বছর কেটে গেছে। আমার ৪ খানা গোয়েন্দা গপ্পের বই ছেপে বেরিয়েছে। প্রথম দুটোতে তিনটে করে রহস্য। তারপর দুটো বড় রহস্য। অর্থাৎ ৮ খানা রহস্য। আমার গোয়েন্দা সুব্রত শর্মা কে নিয়ে ৮ টা কাহিনি। কে, কারা, কতজন পড়েছে আমি জানি না। বিক্কিরি শুনেছি মন্দ হয়নি। কিন্তু এগিয়ে এসে খুব কম পাঠক বলেছে “ভালো”।

অঞ্জন দত্ত ইতিপূর্বে বলেছিলেন “একটা আমার আত্মকথা। আমার এই এতো বছরের এতো কিছু করা। পৃথিবীর কতো বড় মাপের মানুষের সঙ্গে সম্পর্ক। ৭৩ বছর ধরে দুনিয়া দেখা, এই শহর, দার্জিলিং, বার্লিন… এতো গাদা গুচ্ছের স্মৃতি, সম্পর্ক, হেরে যাওয়া, জিতে যাওয়া, হারিয়ে যেতে যেতে কোনমতে ভেসে থাকা… কতো বিখ্যাত মানুষের ভালবাসা, কোতো অখ্যাত মানুষের সাহায্য… বিপর্যয়, হতাশা, আনন্দ। সব কিছু একটা বইতে লেখা সম্ভব নয়। কিন্তু চেষ্টা করা উচিৎ প্রকাশকের কথা রাখার। তাই লিখেছি।”

গত ১৯ জানুয়ারি ছিল অঞ্জন দত্তের জন্মদিন। ৭২ বছর পূর্ণ করে ৭৩-এ পা রেখেছেন তিনি। জন্মদিনের কদিন আগেই প্রকাশ পেল তাঁর নতুন আত্মজীবনী।

গত ১৫ জানুয়ারি কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোর–এ আয়োজিত ‘বাহাত্তরে অঞ্জন’ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন খ্যাতিমান অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। -সূত্র : আজকাল/যুগান্তর

দ্রোহ এনেছে বিজয় ১৯৭১”
আহমেদ হোসনে : “দ্রোহ এনেছে বিজয় ১৯৭১”শীর্ষক অন্যস্বর টরন্টো এবং অন্য থিয়েটার টরন্টোর বিজয় দিবস উপলক্ষে ১ থেকে ১৬ দিনব্যাপী বিশেষ আয়োজন টি গতকাল ১৬ই ডিসেম্বর শেষ হলো।
নানা কারণেই অনুষ্ঠানটি অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। নিজেদের সদস্য-সদস্যা সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্য-সদস্যা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবারের আয়োজনে যুক্ত হয়েছেন। তবে বিজয়ের উল্লাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নতুন প্রজন্মও ছিলো এবারের আয়োজনে।

এবারের আয়োজনটিতে ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যারা ছিলেন :

১ ডিসেম্বর. আহমেদ হোসেন.দিলারা নাহার বাবু.
আনিসা লাকি. মেহজাবিন বিনতে ওসমান।
২ ডিসেম্বর. মুনিমা শারমিন.ইলোরা সাঈদ. অতিথি শিল্পী নাজমা কাজী. বিশেষ অতিথি লায়লা হাসান।

৩রা ডিসেম্বর.ইলোরা সাঈদ. ফারিয়া সেহেলি.মেহজাবিন বিনতে ওসমান
অতিথি-শাহিদুল আলম টুকু।

৪ ডিসেম্বর.আসিফ চৌধুরী.জুলিয়া নাসরিন.ফারজানা হক. ইলোরা সাঈদ।

৫ ডিসেম্বর. মুনিমা শারমিন.আনিসা লাকি মাসুদ পারভেজ. অতিথি -ববি রাব্বানী।

৬ ডিসেম্বর. রিফফাত নূয়েরীন. মেহজাবিন বিনতে ওসমান.অতিথি-সারা জাহান।

৭ ডিসেম্বর. জুলিয়া নাসরিন.ফারজানা হক. ফারিহা রহমান.অতিথি-মেরি রাশেদীন.।

৮ ডিসেম্বর. রিফফাত নূয়েরীন. ফারিয়া সেহেলি. মেহজাবিন বিনতে ওসমান. অতিথি-ফাইজুল করিম।

৯ ডিসেম্বর. আহমেদ হোসেন. মাসুদ পারভেজ. অতিথি-সওগাত আলী সাগর ও আসমা হক।

১০ ডিসেম্বর. মুনিমা শারমিন. অতিথি-সুমন মালিক ও সৈয়দা মারজিয়া মৌ।

১১ ডিসেম্বর. রিফফাত নুয়েরিন. আসিফ চৌধুরী. নুসরাত জাহান শাঁওলী.
বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা মাশুক মিঞা।
১২ ডিসেম্বর. ফারিয়া সেহেলি. মৌমিতা তাসনিম অতিথি- নাইমা সিদ্দিকা ও মাধব কর্মকার।
১৩ ডিসেম্বর. রিফফাত নূয়েরীন. তামান্না ইসলাম. অতিথি শিখা আক্তারী ও ইন্দ্রা বিদুষী বিদ্যা কর।
১৪ ডিসেম্বর. কাজী বাসিত. মেহজাবিন বিনতে ওসমান. হাসির রহমান. অতিথি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী।

১৫ ডিসেম্বর. আনিসা লাকি. সাদমান সাকিব. অতিথি অরুনা হায়দার ও মামুনুর রশিদ।

১৬ ডিসেম্বর. আহমেদ হোসেন, রিফফাত নূয়েরীন, আসিফ চৌধুরী, মুনিমা শারমিন, জুলিয়া নাসরিন, কাজী বাসিত, মেহজাবিন বিনতে ওসমান, ফারিয়া সেহেলি, তামান্না ইসলাম, সাদমান সাকিব, ফারজানা লিনা, নার্গিস সুলতানা, তন্ময় খান।

প্রসঙ্গত ২০১৯ সালে অন্যথিয়েটার এবং অন্যস্বর টরন্টো ডিসেম্বর ১ -১৬ প্রতিরাতে ঘন্টাখানেক বিজয়ের, দ্রোহের , স্বাধীনতার গান কবিতার অনুষ্ঠান করেছিল।
ছোট একটি নির্দিষ্ট স্টুডিও এর মতো জায়গায় ( শায়লা/ কিশোয়ারার বুটিক হাউজ এক চিলতে আঙিনায় ) থেকে প্রতিরাতে রাত ৮ থেকে ৯ টা পর্যন্ত কয়েকজন দর্শকের উপস্থিতিতে মূলত অনলাইনে অনুষ্ঠান করেছিল। উল্লেখ্য, কবি আসাদ চৌধুরী দুই/তিনদিন সশরীরে উপস্থিত ছিলেন। কবিতা আবৃত্তি করেছিলেন তিনি। উপস্থিত ছিলেন কবি ইকবাল হাসান। নাট্যকর্মী হাবিবউল্লাহ দুলাল এবং রেখা হাবিব।
এরপর সময় বদলেছে অনেক। ২০২০ সালে ঝড়ের বেগে এলো মহামারী করোনা (কোভিড)। থমকে গেল সবকিছু। কিন্তু থেমে থাকেনি অন্যস্বর। নানাভাবে অনুষ্ঠান করে সচল রাখার চেষ্টা করেছে সকলের মানসিক শক্তি যোগাতে।
এরপর ডিসেম্বর ২০২৩ স্রেজা’স বুটিকের সৌজন্যে ১ – ১৬ দিনব্যাপী ” দ্রোহ এনেছে বিজয় ৭১ ” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবং তারপর ২০২৪ সালে ১২ দিনব্যাপি অর্থাৎ ডিসেম্বর ১ থেকে ১২ ডিসেম্বর খাজানা কুইন রেস্টুরেন্ট এবং সাহেদ এন্ড সন্স রিয়েলটর এর সৌজন্যে অনুষ্ঠিত হয়।
এবার আবারও পক্ষকালব্যাপী অনুষ্ঠান। অন লাইনে -ইথারে -অন্তর্জালে। অন্যস্বর অন্য থিয়েটার বিজয়ের কথা বলে, স্বাধিনতার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, দেশের কথা বলে, সংগ্রামের কথা বলে, প্রতিবাদের কথা বলে। বলতেই থাকবে যতদিন না শুদ্ধ হই আমি আমরা সকলে।

টরন্টোতে কন্ঠশিল্পী মোর্তজা শোয়েব এর গজল সন্ধ্যা অনুষ্ঠিত
“ঝিঙে বেচো পাঁচ সিকেতে, হাজার টাকায় সোনা
ঝিঙে বেচো পাঁচ সিকেতে, হাজার টাকায় সোনা
বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না” – প্রতুল মুখোপাধ্যায় এর গান।

কন্ঠশিল্পী শোয়েব মোর্তজা যেনবা এই গানের বানী ধারণ করে ধীরে ধীরে তার স্বপ্নের দিকে নিরলসভাবে এগিয়ে চলেছেন, ক্লান্তহীন দিনের পর দিন। তার এই স্বপ্নটা হলো টরন্টোর সবচেয়ে বড় মঞ্চে গজল সন্ধ্যা আয়োজন করবার। ইচ্ছে তার রয় থমসন হলে হবে তার গজল সন্ধ্যা। পেশায় দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েও শয়নে স্বপনে সঙ্গীত নিয়ে থাকেন তিনি। শোয়েব ইতিমধ্যে আগা খান মিউজিয়াম, চাইনিজ কালচারাল সেন্টার অডিটোরিয়ামে সাফল্যজনক অনুষ্ঠান করেছেন। এছাড়াও অনেক ঘরোয়া মাহফিল করে শ্রোতার হৃদয় জয় করেছেন। তিনি কলকাতার একটি সাংস্কৃতিক দলের লিড ভোকালিস্ট হিসেবে ছিলেন। তার কনসার্টের রেকর্ডকৃত অংশ এটিএন, সনি টিভিতে প্রায় ৪ বছর সম্প্রচার করেছে। আদাব টিভিতে গান প্রচারিত হয় অনেকবার। এছাড়াও শোয়েব নিজে সামাজিক মাধ্যমে নিজের গান নিয়মিত সংযুক্ত করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতির কারণে টরন্টো শহরে ও তার বাইরেও উত্তরোত্তর তার জনপ্রিয়তা বেড়ে চলেছে।

সাত আট বছর বয়স থেকে গজল এর প্রতি ভালোবাসা, এই ভালোবাসা থেকে পরিবেশন করার মধ্যদিয়ে প্রায় কয়েক যুগ ধরে গজল শেখা এবং গজলের অনুষ্ঠান করে আসছেন। তিনি প্রতিনিয়ত গজলের উপর গবেষণা এবং শিক্ষা চালিয়ে যাচ্ছেন।

বিশিষ্ট কন্ঠশিল্পী শোয়েব মোর্তজা এর একক গজল সন্ধ্যা হয়ে গেল ১৩ ডিসেম্বর ২০২৫ টরন্টোস্থ আগা খান মিউজিয়াম অডিটোরিয়ামে।

মিলনায়তনপূর্ণ দর্শকশ্রোতারা একরাশ মন্ত্রমুগ্ধতায় প্রায় তিন ঘন্টার অধিক সময় ধরে গজল সন্ধ্যাটি উপভোগ করেন। অনুষ্ঠানে দ্বৈত সঙ্গীতে ছিলেন কণ্ঠশিল্পী রওনক হাসান। যন্ত্রসঙ্গীতে ছিলেন তবলায় ডেরিক জাইকরণ এবং সজল রায়, গিটারে মীর আলী, বাঁশিতে ভাসু বিস্ট, বেজ গিটারে জ্যাকব থমাস, অক্টোপেডে সুরেশ শ্রীভাস্কর।

আকতার আজাদ এর ‘আল্লাহ জানতা হ্যায়’ সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয়ে একের পর এক জনপ্রিয় গজল পরিবেশন করেন শোয়েব। প্রতিটি গজলের ফাঁকে ফাঁকে কন্ঠশিল্পী গজল নিয়ে তার স্বপ্নের কথা, যন্ত্রশিল্পীদের সাথে মহড়ার নেপথ্যের গল্প, সহধর্মিণী লিসা মোর্তজা এর অবদানের কথা তুলে ধরেন।

অসাধারণ নির্মেদ উপস্থাপনা করেন পীযুস শ্রীবাস্তব। তিনি বাবা-কে নিয়ে একটি অসাধারণ কবিতাও আবৃত্তি করেন।

আদিতে অনুষ্ঠান শুরু করেন শোয়েব এবং লিসার দম্পতির কন্যাদ্বয় ইকরা মোর্তজা এবং আয়েশা মোর্তজা। মিষ্টি হেসে দুই বোন দর্শকশ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে উপস্থাপকের হাতে অনুষ্ঠানের জিয়ন কাঠি তুলে দেন।

সঙ্গীতের মূর্চ্ছনায় কেটে যায় তিনের অধিক সময়। এমনকি শেষ সঙ্গীতটি ঘোষনা দিয়ে শেষ করার পর হলভর্তি দর্শকশ্রোতা যখন দাঁড়িয়ে করতালি দিচ্ছিলো তখন গিটারিস্ট মীর আলীর অনুরোধে কন্ঠশিল্পী শোয়েবকে আরও একটি সঙ্গীত পরিবেশন করতে হয়।

স্রষ্টার প্রশংসা জানিয়ে অনুষ্ঠানের শুরু হয় আবার শেষটা হয় সৃষ্টিকর্তার প্রশংসা দিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে।

মুগ্ধ শ্রোতারা যেতে যেতে আশীর্বাদ করেন শিল্পীকে। জানান দেন, আশার প্রদীপ জ্বালিয়ে রাখবে তারা, যেন আসছে বছর আরেকটি গজল সন্ধ্যা আয়োজন করেন লিসা কিংবা ওরা। ওরা মানে তারা, আজ সফল করলো যারা।

আহমেদ হোসেন

টরন্টো

আমি কেবল মানুষের ভালোবাসা চেয়েছিলাম : ধর্মেন্দ্র
প্রবাসী কণ্ঠ ডেস্ক , ২৫ নভেম্বর,  ২০২৫ : ধর্মেন্দ্র একবার নিজেই বলেছিলেন, ‘আমি এখানে এসেছি কেবল মানুষের ভালোবাসার জন্য।’ ধর্মেন্দ্র মানুষের সেই ভালবাসা পেয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘সবাই ধর্মেন্দ্রকে ভালোবাসে এবং আমি এর জন্য কৃতজ্ঞ।’

ধর্মেন্দ্র। ছবি : সংগৃহীত

ধর্মেন্দ্র পেয়েছিলেন আকাশচুম্বী খ্যাতিও। যদিও কখনও ইন্ডাস্ট্রিতে এক নম্বর হতে চাননি তিনি। তার সৌন্দর্যের খ্যাতিও ছিল অনেক। আর সেই আকর্ষণ থেকে মুক্ত ছিলেন না বলিউড তারকারাও। অভিনেত্রী মাধুরী দীক্ষিত তাকে পর্দায় দেখা ‘সবচেয়ে সুদর্শন পুরুষদের একজন’ হিসাবে বর্ণনা করেছিলেন। সুপারস্টার সালমান খান বলেছিলেন ধর্মেন্দ্র ছিলেন ‘সবচেয়ে সুন্দর চেহারার পুরুষ’। আর অভিনেত্রী জয়া বচ্চন একবার তাকে ‘গ্রীক দেবতা’ বলে অভিহিত করেছিলেন।

বলিউডের এই সুপারস্টার অভিনেতা ধর্মেন্দ্র গত ২৪ নভেম্বর (২২২৫) ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে মারা গেছেন। তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে বলেছেন, অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের ‘একটি যুগের সমাপ্তি ঘটেছে’।

সিনেমার হিরো হওয়ার স্বপ্ন নিয়ে পঞ্জাব থেকে মুম্বইতে পা রেখেছিলেন ধর্মেন্দ্র। সেখানে আসার পর জীবন ধারণের জন্য একটা মটর গ্য়ারাজে বহুদিন কাজ করেছেন নামমাত্র পারিশ্রমিকে। আর প্রথম ছবিতে তিনি হাতে পেয়েছিলেন মাত্র ৫১ টাকা! তবে সেই ধর্মেন্দ্রের সম্পত্তির পরিমাণ বেলা শেষে দাঁড়িয়েছিল প্রায় ৫০০ কোটি টাকায়।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, ‘ধর্মেন্দ্র, যিনি প্রায়শই নিজেকে ‘খুব সাধারণ মানুষ’ বলে বর্ণনা করতেন, তিনি মানুষের বিরল ভালোবাসা পেয়েছেন এবং লাখ লাখ অন্ধ ভক্ত ছিল তার।

অর্ধশতক আগে তার করা ১৯৭৫ সালের ব্লকবাস্টার ‘শোলে’ সিনেমার এক প্রেমময় পাতি সন্ত্রাসী বীরুর নামেই তিনি ছিলেন সর্বাধিক পরিচিত।

তিনি ৩০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, বহু হিট সিনেমা দিয়ে দশকের পর দশক ধরে দর্শকদের মনে রাজত্ব করেছেন।’

ধর্মেন্দ্র তার সুন্দর চেহারা নিয়ে আলোচনায় সবর্দাই ‘বিব্রত’ হতেন, আর তার সৌন্দর্যের পেছনে তিনি ‘প্রকৃতি, নিজের বাবা-মা এবং নিজের জিন’কে কৃতিত্ব দিতেন।

পাঞ্জাবের লুধিয়ানা জেলার নাসরালি গ্রামে এক মধ্যবিত্ত জাট-শিখ পরিবারে ১৯৩৫ সালের আটই ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি, তার স্কুল শিক্ষক বাবা তার নাম রেখেছিলেন ধরম সিং দেওল।

বলিউডে অভিনয় করে ধর্মেন্দ্র’র দুই সন্তানও নাম কামিয়েছেন। এরা হলেন সানি এবং ববি দেওল।

বিবিসি’র প্রতিবেদনে আরো বলা হয়, জীবদ্দশায়, এই অভিনেতা মনে রাখার মত বহু চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু যদি একটি চরিত্র থাকে যার জন্য তিনি স্মরণীয় থাকবেন, সেটি হচ্ছে শোলে সিনেমায় বীরুর চরিত্র, ১৯৭৫ সালের ব্লকবাস্টার সিনেমা যা ভারতের সাংস্কৃতিক অঙ্গনে একটি অবিস্মরণীয় ঘটনা হয়ে উঠেছে।

কিন্তু বেশ কিছু হিট ছবি উপহার দেওয়ার পরেও, ধর্মেন্দ্র কখনও বলিউডের ‘এক নম্বর’ নায়কের পদক পাননি। প্রতিবারই তিনি তার সময়কার নায়ক দিলীপ কুমার, রাজেশ খান্না, অমিতাভ বচ্চনদের কাছে হেরে যেতেন। তবে শেষপর্যন্ত ১৯৯৭ সালে ফিল্মফেয়ার তাকে হিন্দি সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করে এবং ২০১২ সালে তাকে পদ্মভূষণে ভূষিত করা হয়। – পদ্মভূষণ ভারত সরকারের একটি সম্মান যা বিশেষ অবদানের জন্য বেসামরিক নাগরিকদের দেওয়া হয়।

বোম্বের বিশিষ্ট পরিচালক করণ জোহর বলেছেন, ‘তার এ মৃ্ত্যু ইন্ডাস্ট্রিতে একটি শূন্যস্থান তৈরি করেছে… এমন একটি স্থান যা কেউ কখনও পূরণ করতে পারবে না…।

বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিৎ : কাজল
কাজল । ছবি: সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক , নভেম্বর ১৬,  ২০২৫ : বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা ও অভিনেত্রী এবং একই সাথে অন্যতম আদর্শ দম্পতি কাজল ও অজয় দেবগণ। দাম্পত্য জীবনের ২৭ বছর পার করেছেন। বিয়েও করেছিলেন ভালোবেসেই। কিন্তু সম্প্রতি কাজল এক বোমা ফাটালেন বিয়ের মেয়াদ নিয়ে। তার মতে বিয়েটা আজীবন না হয়ে মেয়াদ ভিত্তিক হওয়া উচিৎ। অর্থাৎ নবায়নের সুযোগ রাখা উচিত বিয়ের চুক্তিতে।

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর সাম্প্রতিক এক পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল। সাথে ছিলেন ভিকি কৌশল ও কৃতি শ্যানন। আলোচনার এক পর্যায়ে টুইঙ্কেল খন্না প্রশ্ন রাখেন ‘বিয়ের কি মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকা উচিত, যেটি পর নবায়ন করা যাবে?’

ভিকি, কৃতি ও টুইঙ্কেল একবাক্যে ‘না’ বললেও, কাজল ভিন্ন মত প্রকাশ করেন। তিনি বলেন, ‘অবশ্যই বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিত। ব্যাস, এরপরই স্যোসাল মিডিয়াতে শুরু হয় গুঞ্জন। তবে কি কাজল আর অজয়ের দাম্পত্য জীবনও শেষ হতে চলেছে দীর্ঘ ২৭ বছর পর? তা না হলে কাজল হঠাৎ এ কথা কেন বললেন?

কাজল আরো বলেন, ‘কে বলতে পারে আপনি সঠিক সময় সঠিক মানুষকেই বিয়ে করেছেন? নবায়নের সুযোগ থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা সহজ হয় এবং সমস্যা তেরী হলে কাউকে দীর্ঘ সময় কষ্ট পেতে হয় না।’

উল্লেখ্য যে, কাজল বহুবার বলেছেন, অজয়কে বিয়ে করা ছিল তাঁর জীবনের কঠিন সিদ্ধান্ত। পরিবারের ছাদে চুপিসাড়ে হয়েছিল তাঁদের সাত পাক ঘোরা।