Community – Probashi Kantho

গ্লোবালফেস্ট ২০২৬ এর মহা উৎসবে বাংলাদেশ সোসাইটি অব ক্যালগেরি
শৈলেন কুমার দাশ : নয়নাভিরাম ও মনোমুগ্ধকর পরিবেশে আগস্টের ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত ক্যালগেরি নগরের অতি আকর্ষণীয় সবুজ শ্যামল গালিচায় সাজানো স্প্রুস মিডোজ -এ (Spruce Meadows) সম্পূর্ণ এক নতুন রুপে ও আঙ্গিকে গ্লোবালফেস্ট ২০২৬ (GlobalFest) অনুষ্ঠিত হয়। অসাধারণ এই আয়োজনে প্রতি রাতের আকাশ সেজে উঠেছিল আন্তর্জাতিক আবরণে সাজানো আতশবাজির আলপনার মুগ্ধময় আলোর রংগে রংগে। সাংস্কৃতিক প্যাভিলিয়নগুলো সেজেছিল টোকিও থেকে ওয়াল ষ্ট্রীটের সংগীতের সুরের মূর্ছনায়। সেইসাথে ৬০০টি ড্রোনের একটি আলোক প্রদর্শনী রাতের আকাশকে নিয়ে গিয়েছিল এক স্বপ্নসম স্নিগ্ধ আলোর সাজানো জগতে। সুবিস্তৃত আকর্ষণীয় সবুজের সমারোহ আর উন্নত পরিকল্পনায় সাজানো এই নতুন স্থানটি আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধের পরশ জোগায় দর্শনার্থীদের মধ্যে।
নয়ন মুগ্ধকর গ্লোবালফেস্ট এর এই আসরে পাইরো-মিউজিক্যাল এবং সাংস্কৃতিক উপস্থাপনায় তিনটি প্রদর্শনী দেশ তথা জাপান, মেক্সিকো ও ইটালী অংশগ্রহণ করেছিল। অসাধারণ এক নৈপুণ্য ও পারদর্শিতার ছাপ ছিল অনুষ্ঠানের পরতে পরতে। যা রাতের নিস্তব্ধতা ভেঙে হাজার হাজার মানুষের মনে সুরের আর আলোর রংগের ঝর্ণা ধারার মায়াবী পরশ জড়িয়ে যায় ক্ষণতরে স্বর্গীয় এক আলোর রংগে। পাইরো-মিউজিক্যাল হলো এক ধরনের মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনী, যা সুর ও সঙ্গীতের সাউন্ডট্র্যাকের সাথে কোরিওগ্রাফ করা এবং নিখুঁতভাবে সমন্বিত করে উপস্থাপন করা হয়। সুরের ছন্দ মিশে যায় চঞ্চল আলোর নৃত্যের সাথে সাথে। আঁধার রাতের আকাশে স্বপ্নলোকের হাসি জড়ায় সুরে ও গানের ছন্দের তালে তালে।
আগেই বলেছি স্প্রুস মিডোজ-এ অনুষ্ঠিত এই প্রাণোহরা উৎসবের জন্য নির্বাচিত দেশগুলো ছিল জাপান, মেক্সিকো এবং ইতালি। চার রাতব্যাপী এই অনুষ্ঠানে একাধিক দেশের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান মালার পরিবর্তে একটি চূড়ান্ত ‘গ্লোবালফিনালে’ শেষ সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল। যা অনন্য এক স্বপ্নীল মুগ্ধতা ছড়িয়েছিল প্রাণে প্রাণে। গ্লোবালফেস্টের অফিসিয়াল ওয়েবসাইট এর জীবন্ত সাক্ষ্য বহন করবে।
থিমযুক্ত বা উপজীব্য বিষয়কে ধারণ করে রাতের আসর সেজেছিল মূল প্রদর্শনীতে অংশগ্রহণকারী তিনটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সুরম্য আভরণে তথা জাপান (আগস্ট ২৭), মেক্সিকো (আগস্ট ২৮), ইতালি (আগস্ট ২৯) এবং একটি গ্লোবাল ফিনালে (আগস্ট ৩০) আলোর প্রদর্শনীতে। আলোর বন্যায় আকশ কোণে স্থাপিত হয় ঝর্ণাধারা। অনুষ্ঠানের প্রতি রাতে প্রায় ৯:৩০টা থেকে পাইরো-মিউজিক্যাল আতশবাজি এবং আলবার্টার সর্ববৃহৎ ৬০০-ড্রোনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। যা এক স্নিগ্ধময় সম্মোহনী আবেশ জড়ায় প্রাণে প্রাণে।
পাশাপাশি সুবিশাল এই শান্ত অঙ্গন জুড়ে হেসেছিল মিলনের উৎসব। হাজারও মানুষের হাসি, আনন্দ, প্রাণের স্পন্দন, আর শত আয়োজনে মুখরিত হয়েছিল শহরের কোলাহল থেকে দূরে এই নীরব প্রান্তর। আন্তর্জাতিক খাবারের দোকান, সাংস্কৃতিক প্যাভিলিয়ন, লাইভ মিউজিক, নাইট মার্কেট এবং পারিবারিক খেলার মঞ্চ এই আয়োজনকে আপন করে সাজিয়েছিল আগত অতিথিদের জন্য। শিশু, কিশোর, আবালবৃদ্ধবনিতা সবাই সেজেছিল মিলনের অভূতপূর্ব মানবিকতার অপূর্ব সুন্দর রংগে। আর অর্ধ কিলোমিটার দূরত্বে এই অঙ্গনের উত্তরে ও দক্ষিণে স্থাপিত টিডি ব্যাংক মিউজিক স্টেজ ও এয়ার কানাডা মিউজিক স্টেজ থেকে ভেসে এসেছে হৃদয়ছোঁয়া কথা ও বাণীর সুর মেশানো বিখ্যাত সব গানের কলি। যা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর সমস্ত সুর ও বাণীকে একই মঞ্চে নিয়ে এসেছিল। আর মন ছুঁয়েছে হাজারও শ্রোতার। বিদ্রোহী কবি নজরুল ইসলামের বিখ্যাত সেই গানের কলি যেন সুরে সুরে অনুরণন হয়েছে অগণিত শ্রোতার মনে- ‘সুরে ও বাণীর মালা দিয়ে আমারে ছুঁইয়াছিলে।’
বাংলাদেশের প্যাভিলিয়ন সেজে উঠেছিল বাংলার ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, লোকজ শিল্প, নকশী কাঁথা, শাড়ী, গহনা ও অলংকারের বাহারী রংগের মনোহরা সৌন্দর্য্যে। আর যাদের হাতের নিপুণ স্পর্শে আবহমান বাংলার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে সেজে উঠেছিল এই আকর্ষণীয় প্যাভিলিয়ন তাঁরা হচ্ছেন বাংলাদেশি সোসাইটি অব ক্যালগেরি (বিএসসি) এর সদস্যবৃন্দ। ঢেঁকি, হাত পাখা, রিকশা, ঠেলাগাড়ি, মাছ ধরার পলো, খলই, হারিকেন, নকশী কাঁথা, তাঁতের শাড়ী ইত্যাদি ছিল অতিথিদের আকর্ষণের বিষয়বস্তু। এসব প্রদর্শনীকে ঘিরে আগত অতিথিদের হরেক প্রশ্নের উত্তর প্রদানে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রত্যেক সদস্য। যাদের আন্তরিক প্রচেষ্টা, উপস্থাপনা ও বর্ণনা শৈলী অতিথিদের মনোযোগ আকর্ষণ করেছে তাঁরা হলেন, হাসান আব্বাস, ওবায়দুর রহমান, শৈলেন কুমার দাশ, নাফিজা বেগম, শাহানারা খাতুন, শান্তা নওরীণ, জামাল উদ্দিন, মাহমুদুল হক ও আরো অনেকে।
এই অঙ্গন জুড়ে সেই সংস্কৃতির এক মনোজ্ঞ আবহাওয়া তৈরি হয়েছিল যার প্রকাশ ঘটেছে দার্শনিক ও বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের সংস্কৃতির অতি সুন্দর আলাপনে। সংস্কৃতিকে তিনি এইভাবে উপস্থাপন করেছেন, ‘কথায় মাধুর্য্য, চোখে প্রীতির প্রভা, কর্মে কল্যাণবোধের ব্যঞ্জনা, আর আচরণে সুরুচির সামগ্রিক লাবণ্যই সংস্কৃতি।’ বাংলাদেশের আরেক পন্ডিত ও গুণীজন কাজী মোতাহের হোসেন বলেছেন, সংস্কৃতিবান হওয়া প্রেমবান হওয়ারই নামান্তর। সুন্দর মানবিক দর্শনে বিকশিত ও সজ্জিত মানুষ ক্রমাগত ঈশ্বরকে খুঁজে বেড়ায় ভালোবাসা ও সুন্দরের পথ ধরে। সততা ও নৈতিকতার পূণ্যভূমি খুঁজে বেড়ায় নিরন্তর জীবনকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যাবার জন্য, সেই সংস্কৃতিবান। জগত বিখ্যাত আরেক সমাজ চিন্তাবিদ ম্যাক আইভার সংস্কৃতিকে অতি সরল ও সহজভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, আমরা জীবনের সুন্দর চলার পথে কর্মের যে নান্দনিক আলপনা সাজাই তাই আমাদের সংস্কৃতি।
সুতরাং মাধুর্যপূর্ণ ও প্রসন্ন স্নিগ্ধতার পরশে সজ্জিত জীবন যা প্রীতিময় মানবিক কর্মের পথ ধরে বিকশিত হয় তাই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি মানুষের মনে সুন্দরের জন্ম দেয়, নান্দনিকতার জন্ম দেয়, যার উপস্থিতি হৃদয়ছোঁয়া এক উষ্ণ অনুভূতির জন্ম দেয় প্রাণের কোণে। সুন্দরের দেদীপ্যমান আলোর ধারায় প্রাঞ্জল মন কল্যাণের পথে অগ্রসর হয়ে শুভকর্মের সুচনা করে। মনের কোণে মঙ্গল ও কল্যাণের অনুরণন সে শুনতে পায়। জীবনে শুভ ও সুন্দর প্রতিস্থাপনের জন্য যে আকুল হয়, সেই সংস্কৃতিবান।
এই কথাগুলো বলার কারণ হল, এই বিশাল আয়োজনের পথে পথে ছিল এমনই সুন্দরের সমারোহ। আর বাংলাদেশের প্যাভিলিয়ন ছিল সেই নান্দনিক কর্মের বাহারে সাজানো পরম মমতায়। এ যেন নবধারা জলে পূণ্যস্নান শেষে শুভকর্মের পথে এক নবীন যাত্রা মহা আয়োজনে।
বাংলাদেশি প্যাভিলিয়নকে আকর্ষণীয় করে তোলে ওয়েডিং ফটোশুট গ্যালারি। কানাডিয়ান ও বিভিন্ন দেশের ইমিগ্রান্টরা নববধূ ও বরের সাজে ফটো তোলার জন্য গভীর আগ্রহ, আনন্দ উচ্ছাসের সাথে মৃদু হাসি হেসে আমন্ত্রণ জানানোর সাথে সাথেই এগিয়ে আসেন। আমি নিজ মোবাইল ফোনের ক্যামেরায় যাদের ফটো তুলেছি তাঁরা হলেন গিলান ও লিসা, নোলান ও শেরি, আনিক ও অ্যালান, লিন ও মর্টেন্সেন, অরল্যান্ডো ও ভেরোনিকা, তেরেসা ও তাঁর পুত্র, সারাহ ও রান্ডিন, শন ও এরিন, রেনা ও তাঁর পুত্র, ম্যাট ও সুসান, চ্যান্টাল ও কোরবেন, মেঘান ও রবি, পোলিনা ও ওলেক্সান্ডার, নিক ও কারমেন, এরিক ও লরা প্রমুখ। ধন্য গ্লোবালফেস্ট, ধন্য বাংলাদেশ সোসাইটি অব ক্যালগেরি, যাদের অমিয় সুন্দর মিলন উৎসবের মাধুর্য্য বেঁধে দিয়েছিল বিভিন্ন ভাষা, সংস্কার, সংস্কৃতি ও বিশ্বাসের মানুষকে একই বৃন্তের নিবিড় বন্ধনে। এই মিলন উৎসব বার বার আয়োজিত হোক নবীন সৌরভে ও সুন্দরে মানবতা ও বিশ্বজনীন সংস্কৃতির অপার মহিমায়।
পরিশেষে রবিঠাকুরের বাণী ও সুরে বিদায় জানাই সুন্দর সংস্কৃতির প্রতিমা রূপ এই বৈশ্বিক উৎসবকে- ‘ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তায় ফিরায়ে দিও আনি। বিষাদের অশ্রুজলে নীরবের মমর্মতলে, গোপনে উঠুক ফলে হৃদয়ের নতুন বাণী’।
-লেখক, কলামিস্ট, কানাডা।

দিনভর আনন্দ-উৎবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নরসিংদী জেলাবাসীর পিকনিক
কমিউনিটিতে এটি ছিল অন্যতম সেরা একটি গুছালো পিকনিক : সিটি কাউন্সিলর কান্দাভেল

প্রবাসী কণ্ঠ, ১৮ অগাস্ট, ২০২৬ : দিনভর আনন্দ উচ্ছ্বাস আর মজাদার সব খাবার পরিবেশনের মধ্য দিয়ে গত ১৬ অগাস্ট টরন্টোর স্কারবরোতে অবস্থিত কর্নেল ড্যানফোর্থ পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল নরসিংদী জেলা বাসীর বার্ষিক পিকনিক ২০২৬। অত্যন্ত পরিপাটি ও গোছানো এই পিকনিকে বরাবরের মতো এবারও র‌্যাফেল ড্র-তে ছিল টরন্টো-ঢাকা-টরন্টো বিমান টিকিটসহ আকর্ষণীয় অন্যান্য পুরস্কার। এবার বিমানের টিকেটটি জিতে নেন রিয়েলটর কামরুন সুমী।

সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর চমৎকার আবহাওয়ার উষ্ণ পরশ এবং সেই সঙ্গে মজাদার সব খাবার খেয়ে সবাই উপভোগ করেছেন দিনটি। সারাদিনের হৈচৈ, আড্ডা আর হাস্যকৌতুক পিকনিকের পরিবেশকে করে তুলেছিল সত্যিই আনন্দমুখর। শিশুদের দৌড়-ঝাপ আর কলকাকলি পিকনিকে এনেছিল আনন্দের বাড়তি মাত্রা।

পিকনিকের এক সপ্তাহ আগে থেকেই আবহাওয়ার বার্তা ছিল বেশ হতাশাব্যঞ্জক। দিনভর বৃষ্টি হবে এমনই পূর্বাভাস ছিল। কিন্তু ভাগ্যক্রমে পিকনিকের দিন একফোটা বৃষ্টিও হয়নি। তাপমাত্রাও ছিল আরামদায়ক।

১৬ তারিখ সকাল থেকেই লোকজন আসতে থাকেন পিকনিক স্থলে। এই সময় সকালের নাস্তা পরিবেশন করা হয়। নাস্তায় ছিল মজাদার নরসিংদীর ঐতিহ্যবাহী ফুল পিঠা। ছিল চিতল পিঠা, তেল পিঠা। সেই সাথে ছিল শুটকীর ভর্তা, মাংস, চৌমিন, ভেজিটেবল রোলসহ আরো কয়েক পদের খাবার।

বেলা বারটা নাগাদ লোকে লোকারণ্য হয়ে উঠে পিকনিকস্থল। তার কিছুক্ষণ পরেই শুরু হয় শিশু-কিশোরদের খেলাধুলার পর্ব। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জমে উঠে খেলাধুলার পর্ব। এই সময় মুহুর্মুহু করতালির মাধ্যমে দর্শকরা তাদের উৎসাহ জোগান। খেলাধুলার পর্বটি পরিচালনা করেন নজরুল ইসলাম, মার্জিয়া হক ও বুশরা দীবা।

খেলাধুলার পাশাপাশি চলতে থাকে সঙ্গীত পরিবেশনাও। স্থানীয় শিল্পীরা উপস্থিত অভ্যাগতদের মনোরঞ্জনের জন্য দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন। এই পর্বের দায়িত্বে ছিলেন রিয়েলটর ও সঙ্গীত শিল্পী রাফি আলম। তিনি নিজেও অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

দুপুরে পরিবেশন করা হয় মধ্যাহ্ন ভোজ। অতিথিগণ ঐ সময় সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেন। মজাদার বিভিন্ন পদের খাবার খেয়ে সকলেই তৃপ্তির ঢেকুর তুলেন।

দুপুরে পিকনিক স্থলে উপস্থিত হয়েছিলেন স্কারবরো সাউথওয়েস্ট এর সিটি কাউন্সিলর Parthi Kandavel. তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে কাউন্সিলর একাধিকবার বাংলায়ও কথা বলেন যদিও তিনি তামিল ব্যাকগ্রাউন্ডের। পরবর্তীতে এক খুদেবার্তায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এরকম একটি গোছালো পিকনিক উপহার দেওয়ার জন্য। তিনি আরো বলেন কমিউনিটিতে এটি ছিল অন্যতম সেরা একটি গোছালো পিকনিক।

পিকনিকে উপস্থিত আরো অনেক অতিথিই নরসিংদী জেলার এই পরিপাটি ও গোছানো পিকনিক এর প্রশংসা করেন। তারা সুস্বাদু খাবারেরও প্রশংসা করেন।

অপরাহ্ণে  আবারও শুরু হয় খেলাধুলার পর্ব। এই পর্বে অংশ নেন বয়স্করা। ফুটবল, পিলোপাস-সহ আরো কয়েক ধরনের খেলার আয়োজন ছিল বয়স্ক নারী-পুরুষদের খেলাধুলার পর্বে। স্বেচ্ছাসেবীরা সচেষ্ট ছিলেন সুচারুরূপে সবকটি খেলা পরিচালনা করার জন্য। অন্যদিকে অংশগ্রহণকারীরাও স্বতঃস্ফূর্তভাবে মেতে উঠেন খেলায়।

বিকেলে খেলা শেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিভিন্ন ইভেন্টে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হয়।

টরন্টোতে বসবাসরত নরসিংদী জেলা বাসীর এবারের পিকনিকে পাঁচজনকে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়। এরা হলেন, শাহজাহান সরকার, খুরশিদ আলম, লুৎফর কবীর কাজল, সিরাজুল ইসলাম মৃধা ও মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী (মরনোত্তর)। বিগত প্রায় দুই দশক ধরে টরন্টোতে নরসিংদী জেলাবাসীর পিকনিকে বিশেষ অবদান রাখার জন্য তাঁদেরকে এই সম্মাননা প্রদান করা হয়।

গতবারের মত এবারের পিকনিকেও র‌্যাফেল ড্র এর বড় আকর্ষণ ছিল বাংলাদেশ বিমানে টরন্টো – ঢাকা- টরন্টো রিটার্ন টিকিট যেটি প্রদান করেন মোর্শেদ নিজাম, সিপিএ। এছাড়াও ৫০ ইঞ্চি স্মার্ট টিভিসহ ছিল আরো আকর্ষণীয়সব পুরস্কার। এবারের পিকনিকে র‌্যাফেল ড্রতে অন্যান্য যারা পুরস্কার দিয়েছেন তারা হলেন, আমাজন ইমিগ্রেশন কনসালটেন্ট ও শিকড় টিভির কর্ণধার ওয়াজির হোসেন মুরাদ, ব্যারিস্টার সূর্য চক্রবর্তী, ব্যারিস্টার জয়ন্ত কুমার সিনহা, ব্রোকার অব রেকর্ড সাব্বির খান (ড্রিম ভ্যালী), রিয়েলটর মিঠু সোম, রিয়েলটর দুলাল ভৌমিক, রিয়েলটর আকমল সরকার, রিয়েলটর আলাউদ্দিন কাজল এবং সি. কে. ফুডস।

এবারের পিকনিকে উপস্থিত ছিলেন নরসিংদীর প্রায় সাড়ে তিন শ লোক। যারা পিকনিকে স্পন্সর করেছেন তাদের মধ্যেও অনেকে উপস্থিত ছিলেন। স্পন্সররা হলেন, তাজমহল গ্রোসারীর কর্ণধার রিয়াজ আহমেদ, আসাবউদ্দিন খান আসাদ (ম্যানেজিং পার্টনার-ওকপার্ক মর্টগেজ গ্রুপ, ব্যারিস্টার ওমর জাহিদ, ব্যারিস্টার চয়নিকা দত্ত, ব্যারিস্টার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার শামীম আরা, ব্যারিস্টার শাকিব আলম, মর্টগেজ এ্যাডভাইজার আতিক খান (সিআইবিসি), ব্রোকার ও রিয়েলটর আনোয়ার কামাল, রিয়েলটর রাফি আলম, রিয়েলটর কামরুন সুমী ও নিউট্রিশনিস্ট বুশরা ফারা দীবা।

পিকনিকে মিডিয়া পার্টনার হিসাবে ছিল এনআরবি টিভি, প্রবাসী টিভি, শিকড় টিভি ও বিসিই।

খাবারের দায়িত্বে ছিলেন এবারের পিকনিক কমিটির কনভেনর রিয়াজ আহমেদ। নরসিংদীর পিকনিকে প্রতিবারই তিনি মজাদার খাবার সরবরাহ করে সকলের প্রশংসা কুড়ান। পিকনিকের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আসাবউদ্দিন খান (আসাদ)। তার নেতৃত্বে এবারের পিকনিকও অত্যন্ত সফল হয়ে উঠে। তাকে সহযোগিতা করেন নজরুল ইসলাম, আতিক খান, মশিউর রহমান মুরাদ, অহসান উল্লা, কামরুল হাসান, উম্মে হানি, বুশরা দীবা, মারজিয়া হক, নাজমা হক, রোকেয়া পারভীন ও জুবায়ের জয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিবেদিত কবিতা নিয়ে আহমেদ হোসেন এর একক আবৃত্তি অনুষ্ঠান
আহমেদ হোসেন এর একক আবৃত্তি অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

গত ১৫ আগস্ট, ২০২৬ শনিবার “ক্ষমা করবেন পিতা ” শিরোনামে টরন্টো ফিল্ম ফোরাম মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত কবিতা নিয়ে আহমেদ হোসেন এর একক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল।

ঘড়ির কাটায় যখন ঠিক ৮:৩০ তখন সঞ্চালক ফারহানা শান্তা মঞ্চে গিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন। বঙ্গবন্ধু ও আবৃত্তিকার সম্পর্কে কিছু কথা বলেই মঞ্চে ডেকে নেন আবৃত্তিশিল্পী আহমেদ হোসেনকে। ততক্ষণে হল পুরোপুরি ভরে গেছে। শিল্পী প্রথমেই আবৃত্তি করেন নির্মলেন্দু গুণের সেই বিখ্যাত কবিতা “আমি আজ কারো রক্ত চাইতে আসিনি” । এরপর তিনি একের পর আবৃত্তি করে চলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে লেখা বিভিন্ন কবির কবিতা। একে একে তিনি ২৩টি কবিতা আবৃত্তি করেন । কবিতা গুলো আবৃত্তি করতে গিয়ে যেন মনে হচ্ছিল তিনি অশ্রুসিক্ত হয়ে পড়ছেন আবার পর মুহুর্তেই ক্রোধে ফেটে পড়েছেন আবার তৎক্ষণাৎ নিজেকে সংবরণ করে নিয়ে কবিতা গুলোকে যেমন করে অন্যমাত্রায় নিয়ে যাচ্ছিলেন তাতে করে আবৃত্তিকারের মুন্সিয়ানা প্রকাশ পায়। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কবিতাই দর্শকদের হৃদয় স্পর্শ করে। পিনপতন নীরবতা দর্শকগণ আবৃত্তি উপভোগ করেন। এবং প্রতিটি কবিতা শেষ হবার পরে দর্শক মুহুর্মুহু করতালির মাধ্যমে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন। দর্শকদের মনে অনেকদিন পর্যন্ত এই অনুষ্ঠানের আবেশ রয়ে যাবে। এ শহর মনে রাখবে “ক্ষমা করবেন পিতা” শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী ফারহানা শান্তা বঙ্গবন্ধুকে নিয়ে খালি গলায় দুইটি সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানটির পোস্টার ডিজাইন করেছেন ফারিয়া শারমিন সেহেলী। মঞ্চ সজ্জা করেন বদরুদ্দোজা সিদ্দিকী এবং শব্দ নিয়ন্ত্রণে ছিলেন আসিফ চৌধুরী। অনুষ্ঠানের আয়োজক ছিলেন বাকসু প্রাক্তন ভিপি ফায়েজুল করিম।

জাতীয় সঙ্গীত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। -সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ থেকে নারী পাচারের দায়ে কানাডায় ২ জন বাঙালি রেস্তোরাঁ মালিক দোষী সাব্যস্ত
প্রবাসী কণ্ঠ ডেস্ক,  আগস্ট ৮, ২০২৬ : কানাডার সাসকাচোয়ান প্রভিন্সের দুই ব্যক্তি তাদের রেস্তোরাঁয় কর্মরত এক বাংলাদেশি নারীকে শোষণ করার দায়ে মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। খবর সিবিসি নিউজের।

সাসকাচোয়ানের প্রাদেশিক আদালতে বিচারক মিগেল মার্টিনেজ রায় ঘোষণার পর গতকাল শুক্রবার ৪৪ বছর বয়সী মোহাম্মদ মাসুম ও ৫৫ বছর বয়সী সোহেল হায়দারকে হেফাজতে নেওয়া হয়েছে।

বিচারক মার্টিনেজ বলেন, “অভিযুক্ত দুজনই নিজ নিজ স্বার্থসিদ্ধির জন্য মহিলাটির অসহায়ত্বের সুযোগ নিয়েছে।”

মাসুম এবং সোহেল দুজনেই ঐ মহিলার নিয়োগকর্তা হিসেবে তাদের ক্ষমতার  অপব্যবহার করেছে এবং তার গতিবিধি নিয়ন্ত্রণ ও পরিচালনা করেছিল। তাছাড়া মহিলার ভয় ছিল হয়তো তাকে কানাডা ছেড়ে চলে যেতে হতে পারে। আর এই ভয়কে কাজে লাগিয়েছিল মাসুম ও সোহেল। মূলত, তারা মহিলার কাজের অনুমতিপত্র আটকে রাখা বা বাতিল করে দেওয়া, কিংবা কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করার হুমকি দিয়ে এটি করেছিল।

গত জুন মাসে সাচকাচুনের প্রাদেশিক আদালতের সামনে পার্কিংয়ের টাকা দিচ্ছেন সোহেল হায়দার (বামে) ও মোহাম্মদ মাসুম। গতকাল শুক্রবার, মানব পাচারের দায়ে তারা দুজনই দোষী সাব্যস্ত হয়েছেন। (ছবি : হানা স্প্রে/সিবিসি)

বিচারক মার্টিনেজ বলেন, মাসুম আরও এক ধাপ এগিয়ে গিয়ে মহিলাটির পাসপোর্ট নিয়ে নেয় এবং “যতক্ষণ না সে তার সাথে যৌনমিলনে রাজি হয়” ততক্ষণ সেই পাসপোর্ট তার কাছে আটকে রাখে।

মাসুমের বিরুদ্ধে আরও তিনটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছিল। মার্টিনেজ তাকে সবকটিতেই দোষী সাব্যস্ত করেন। উল্লেখ্য যে, তার মতে মাসুম ওই নারীকে বিভিন্ন সময়ে আটবার যৌন নিপীড়ন করেছিল।

আদালতের জারি করা প্রকাশনা নিষেধাজ্ঞার কারণে মহিলাটির পরিচয় প্রকাশ করা যাবে না।

মার্টিনেজ বলেছেন, ওই মহিলা ২০২২ সালের আগস্টে আপাতদৃষ্টিতে স্বল্পকালীন ছুটির জন্য বাংলাদেশ থেকে টরন্টোতে এসেছিলেন, কিন্তু তার ‘আসল উদ্দেশ্য’ ছিল কানাডায় থেকে যাওয়ার একটি উপায় খুঁজে বের করা।

মহিলা এক পর্যায়ে জানতে পারেন যে, অস্থায়ী বিদেশী কর্মী হিসেবে চাকরি পেলে তিনি তার থাকার মেয়াদ বাড়াতে পারবেন এবং অবশেষে ২০২২ সালের সেপ্টেম্বরের শেষের দিকে সাসকাচুয়ানে আসেন সোহেল হায়দারের পরিচালিত একটি রেস্তোরাঁয় কাজ করার জন্য।

কিন্তু সোহেলের কাছে তখন ঐ মহিলাকে নিয়োগ দেওয়ার সরকারি অনুমোদন ছিল না। তারপরও তাকে নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় যে, তার শ্রমের বিনিময়ে সোহেল তাকে বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেবেন এবং প্রতি মাসে ১,০০০ ডলার পারিশ্রমিক দেবেন।

মার্টিনেজ বলেছেন, মহিলা সপ্তাহে ছয় দিন দীর্ঘ সময় কাজ করতেন রেস্তোরাঁয়, কিন্তু সোহেল তাকে কখনো পারিশ্রমিক দেননি।

প্রভিন্সিয়াল পার্লামেন্টের সদস্যের উদ্বিগ্নতা ‍ও সহযোগিতা

উল্লেখ্য যে, ২০২২ সালের শরৎকালে সোহেলের রেস্তোরাঁটিতে ওই মহিলার সঙ্গে স্থানীয় প্রভিন্সিয়াল পার্লামেন্টের সদস্য ডাগ স্টিলের তিনবার দেখা হয় খাবার পরিবেশন করার সময়। মার্টিনেজ বলেন, “পার্লামেন্ট সদস্য ডাগ স্টিল তখন ওই মহিলাটির ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েন।” সম্ভবত তিনি তখন কোন কারণে আন্দাজ করতে পেরেছিলেন মহিলাটি বিপদের মধ্যে আছে।

এর মধ্যে ২০২২ সালের নভেম্বরে, সোহেল মহিলাটিকে তার এক বন্ধু মাসুমের পরিচালিত টিসডেলের একটি রেস্তোরাঁয় কাজ করার জন্য পাঠান। সেখানেও চুক্তি ছিল যে, মাসুম তাকে বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেবে এবং প্রতি মাসে ১,০০০ ডলার বেতন দেবে।

মার্টিনেজ বলেন, তখন থেকে ২০২৩ সালের মার্চের মাঝামাঝি পর্যন্ত ঐ মহিলা সপ্তাহে ছয় দিন ১২ ঘণ্টার শিফটে কাজ করতেন এবং প্রতিদিন দুপুরের খাবারের জন্য আধা ঘণ্টা বিরতি পেতেন। মহিলাটির একমাত্র ছুটির দিনে মাসুম সাধারণত তাকে রেস্তোরাঁর সরঞ্জাম কেনার জন্য তার সাথে বাজারে যেতে বাধ্য করতেন।

এদিকে প্রভিন্সিয়াল পার্লামেন্টের সদস্য ডাগ স্টিল মহিলাটিকে নিয়ে তখনও উদ্বিগ্ন ছিলেন এবং তিনি তার এই উদ্বেগের কথা তৎকালীন টিসডেল এলাকার পার্লামেন্টের সদস্য হিউ নারলিনকে জানান। মার্টিনেজ বলেন, নারলিন তখন টিসডেলে অবস্থিত মাসুমের সেই রেস্তোরাঁয় যান এবং সেই সময় মহিলাটি যখন তাকে খাবার পরিবেশন করতে আসেন তখন তিনি একজন সমাজকর্মীর সাথে যোগাযোগের তথ্য সম্বলিত একটুকরো কাগজ ও তার নিজের বিজনেস কার্ডটি মহিলাটির হাতে তুলে দেন গোপনে।

মহিলাটি পরে ঐ সমাজকর্মীর সঙ্গে কথা বললেন। তার কথা শুনে ঐ সমাজকর্মীও তখন তার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েন।

অবশেষে মহিলাটি তার কাজের অনুমতিপত্র পেয়েছিলেন, কিন্তু সেটি ছিল একটি ‘ক্লোজড ওয়ার্ক পারমিট’, যার ফলে তাকে মাসুমের রেস্তোরাঁর বদলে স্থানীয়  এলরোজের শহরের একটি নির্দিষ্ট রেস্তোরাঁয় কাজ করতে হতো।

মার্টিনেজ বলেন, তাকে সেখানে নিয়ে যাওয়ার পর ঐ সমাজকর্মী ও প্রভিন্সিয়াল পার্লামেন্টের সদস্য ডাগ স্টিল মিলে সেই মহিলাকে তার পরিস্থিতি থেকে উদ্ধার করে আনার একটি পরিকল্পনা তৈরি করেছিলেন। সেই পরিকল্পনা পরে তারা তা সফলভাবে বাস্তবায়ন করেন।

সোহেল ও মাসুমকে হেফাজতে নেওয়া হয়েছে

রায় দেওয়ার সময় বিচারক মার্টিনেজ বলেন, তিনি প্রভিন্সিয়াল পার্লামেন্টের সদস্য ডাগ স্টিল ও সমাজকর্মীর সাক্ষ্যকে অত্যন্ত বিশ্বাসযোগ্য বলে মনে করেছেন। তিনি ভুক্তভোগী মহিলাটিকেও ‘বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য’ বলেও মনে করেছেন।

তবে সোহেল ও মাসুম আত্মপক্ষ সমর্থনে আদালতে সাক্ষ্য দেন এবং ওই নারী কখনো তাদের রেস্তোরাঁয় কাজ করেননি বলে দাবী করেন। আর মাসুম যৌন নিপীড়নের অভিযোগও অস্বীকার করেন।

মার্টিনেজ বলেছেন, সোহেলের সাক্ষ্য তার কাছে “অবিশ্বাস্য, কখনও কখনও  অস্পষ্ট এমনকি মাঝে মাঝে এড়িয়ে যাওয়ার মতো মনে হয়েছে।” তিনি আরো বলেন, “মাসুমকে আমি বিন্দুমাত্র বিশ্বাসযোগ্য মনে করিনি।”

উল্লেখ্য যে, কানাডায় মানব পাচারের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং বাধ্যতামূলক সর্বনিম্ন চার বছরের কারাদণ্ড।

বিচারক মার্টিনেজ সোহেল আর মাসুমকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। তাদের সাজা ঘোষণার শুনানির তারিখ নির্ধারণের জন্য তারা আগামী সপ্তাহে আদালতে ফিরে আসবেন।

কানাডার সেন্ট জনস-এ মাতাল এক চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিশুর মৃত্যু
প্রবাসী কণ্ঠ ডেস্ক,  জুলাই ৩১, ২০২৬ : গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কানাডার Newfoundland and Labrador প্রদেশের রাজধানী সেন্ট জনস-এ এক মাতাল চালক টাইলার ডে-র গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিশু জাফির মুনির গুরুতর আহত হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এর মাত্র কয়েকদিন পরেই জাফির মারা যায়। তার এই মর্মান্তিক মৃত্যুতে অভিবাসী এই পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। শোকের গভীর ছায়া নেমে আসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও। খবর সিবিসি নিউজের।

ছয় বছর বয়সী জাফির মুনির তার পরিবারের কাছে ছিল প্রাণের সঞ্চার। সে চলে যাওয়ায় তার মা, বাবা ও বোন বুঝতে পারছেন না, কীভাবে তারা জীবন চালিয়ে যাবেন। বাংলাদেশ থেকে সেন্ট জন’স-এ আসার এক বছরেরও কম সময়ের মধ্যে তাদের পরিবারে নেমে আসে এই অভাবনীয় ঘটনা।

মা রেজওয়ানা মুনির ইসলাম, বোন জুনাইরাহ তানজিলা মুনির ও বাবা রিয়াদ উল মুনিরের সাথে জাফির মুনির। এ ছবি এখন শুধুই স্মৃতি। পাশে গাছের উপর জাফির। (ছবি : পারিবারিক এ্যালবাম থেকে)

পুলিশের অভিযোগ, মাতাল চালক টাইলার ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়।

জাফিরর মা রেজওয়ানা মুনির ইসলাম বলেন, “আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি… সে সবসময় আমার হৃদয়ের গভীরে থাকতো, সে সবসময় সেখানেই থাকবে।” তিনি জানান, জাফির ছোটবেলা থেকেই তাকে আঁকড়ে ধরে থাকত।

ঘটনার দিন রেজওয়ানা মুনির তার ছেলের সাথে স্থানীয় সেন্ট জনস ফার্মারস মার্কেটে হেঁটে যাওয়ার সময় গাড়িটি জাফিরকে ধাক্কা দেয়। ঘটনাটি পুনরায় স্মরণ করা রেজওয়ানা মুনিরের জন্য অত্যন্ত কষ্টকর ছিল এবং ঠিক কী ঘটেছিল তার বিস্তারিত বিবরণ জানাতে তিনি প্রস্তুত ছিলেন না।

জাফিরের বাবা রিয়াদ উল মুনির আবেগাপ্লুত হয়ে সিবিসি-কে বলেন, “দিন শেষে, সন্তানরাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা আপনি আগলে রাখেন। আপনার সন্তানদের সাথে যতটা সম্ভব সময় কাটান, নইলে তাদের মৃত্যুর পর আপনি অনুশোচনা করবেন।”

গত বৃহস্পতিবার (যেদিন জাফিরের জানাজা আয়োজন কারা হয়েছিল) চালক টাইলার ডে-র বিরুদ্ধে আনা অভিযোগের মাত্রা বাড়ানো হয়েছে। এখন তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো, দুর্ঘটনা ঘটানোর পর ঘটনাস্থল ত্যাগ করা, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি অ্যালকোহল সেবন করে গাড়ি চালানো এবং ফৌজদারি অবহেলার মতো অভিযোগ আনা হয়েছে।

রেজওয়ানা ও রিয়াদ শুধু একটি সন্তানকেই হারাননি। জাফিরের বোন, জুনায়েরাহ তানজিলা মুনিরও তার ভাইকে হারিয়েছে।

জুনারিয়াহ বলেছে যে, ভাইকে পার্কে নিয়ে গিয়ে খেলা দেখতো এবং মাঝে মাঝে তার সাথে ফুটবল খেলতো। এখন ভাইকে হারিয়ে তার খুব খারাপ লাগবে।

রেজওয়ানা ও রিয়াদ বলেছেন, ছেলেকে ছাড়া জীবন চালিয়ে যাওয়া “কঠিন” হবে। তার মা আরও বলেন, কিছু কিছু বিষয় “অসম্ভব” হয়ে পড়বে।

রেজওয়ানা বললেন “ জাফির ছিল একজন সত্যিকারের কেকপ্রেমী। সে কেক এতটাই ভালোবাসতো… আমি জানি না, ভবিষ্যতে আমরা আদৌ আর কেক বানাতে পারব কি না।”

‘বুয়েট অ্যালামনাই এসোসিয়েশন কানাডা’র উদ্যোগে দিনব্যাপী আনন্দঘন পিকনিক অনুষ্ঠিত
প্রবাসী কণ্ঠ,  জুলাই ২8, ২০২৬ : দিনভর আনন্দ উৎসবের মধ্য দিয়ে গত ২৬ জুলাই, রবিবার অনুষ্ঠিত হয়ে গেল ‘বুয়েট অ্যালামনাই এসোসিয়েশন কানাডা’র পিকনিক। স্কারবরোর এডামস পার্কে সেদিন সকাল থেকেই জড়ো হতে থাকেন বুয়েট অ্যালামনাই এসোসিয়েশন কানাডার সদস্যরা এবং সেই সাথে তাঁদের পরিবারবর্গ। বারটা নাগাদ পিকনিকস্থলের ‘স্পট এ’ কানায় কানায় ভরে উঠে প্রাক্তন বুয়েটিয়ানদের সরব উপস্থিতিতে। শিশু কিশোরদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। খেলাধুলায় তাদের আনন্দ উৎসবটা ছিল আরেকটু বেশী মাত্রার।

এডামস পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে উৎসবে মেতে উঠার জন্য সেদিন আবহাওয়াও ছিল বেশ অনুকূল। অবশ্য আগের দিন আবহাওয়ার বার্তায় বলা হয়েছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে পিকনিকের দিন তা হয়নি।

শিশুদের  চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফেস পেইন্টিং আর দৌড়ঝাঁপ পিকনিকের আবহটাকে আরো বেশী মাত্রায় উৎসবমুখর করে তুলেছিল। ফাঁকে  ফাঁকে চলছিল সংগীত পরিবেশনা। দেশাত্মবোধক গানের সুরে গিটার বাজিয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন বাংলাদেশের খ্যাতিমান শিল্পী এনামুল কবির।

বেলা আড়াইটার দিকে শুরু হয় মধ্যাহ্ন ভোজের পর্ব। আয়োজকরা তখন ভীষণভাবে ব্যস্ত হয়ে উঠেন অতিথিদের আপ্যায়ন করার জন্য। পাঁচ শতাধিক লোকের খাবারের আয়োজন ছিল এক বিশাল কর্মযজ্ঞই। তবে সুচারুভাবে এই পর্বটি পরিচালনা করেন উপস্থিত ভলন্টিয়ারগণ।

খাবার বিতরণের সময় মহিলাদের জন্য ছিল আলাদা লাইন। যারা সিনিয়র সিটিজেন তাদের জন্যও ছিল আলাদা লাইন। অন্য আরেকটি লাইনে ছিলেন বাকিরা। মূল শেডের চার পাশে বেশ কয়েকটি অস্থায়ী তাবুও বসানো হয়েছিল সবার সুবিধার জন্য। মজাদার খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলেন।

শেডের এক কোনে বসানো হয়েছিল জিলাপি ভাজার চুলা। কড়াইয়ের ফুটন্ত তেল থেকে তুলে সেই গরম গরম জিলাপি অতিথিদের মধ্যে বিতরণ করা হয়।

পিকনিকে আয়োজন ছিল খেলাধুলারও। মহিলাদের পিলোপাস-সহ শিশু-কিশোর ও বয়স্ক পুরুষদের নানান খেলার আয়োজনে পিকনিক প্রাঙ্গণ হয়ে উঠে উৎসবমুখর।

অনুষ্ঠান শেষে তুমুল উৎসাহ উদ্দীপনার মধ্যে রাফল ড্র এর পুরস্কার বিতরণ করা হয় । (ছবি : ‘বুয়েট অ্যালামনাই এসোসিয়েশন কানাডা’র ফেসবুক থেকে নেওয়া)

দুই বাংলা মিলে টরন্টোতে এক ঐতিহাসিক সাংস্কৃতিক মিলনমেলা
টরন্টো | ২৭ জুলাই, ২০২৬ : গত ২৫ জুলাই টরন্টোর Toronto Pavilion-এ অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন “দুই বাংলা এক সুর”। প্রবাসে বাঙালি আড্ডা আয়োজিত এই অনুষ্ঠানের একমাত্র প্রমোশনাল পার্টনার ছিল বাংলা ইভেন্টস জিটিএ (Bangla Events GTA)। বৃহত্তর টরন্টো এলাকার বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের কমিউনিটির মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায়।

একই মঞ্চে গান পরিবেশন করেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী কুমার বিশ্বজিৎ এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী সিদ্ধার্থ শঙ্কর রায় (সিধু), অনিন্দ্য চট্টোপাধ্যায় ও মীর আফসার আলী। তাঁদের অসাধারণ পরিবেশনায় দর্শকরা একসঙ্গে গান গেয়েছেন, নেচেছেন এবং উপভোগ করেছেন দুই বাংলার সুর, সংস্কৃতি ও আবেগের এক অপূর্ব মিলন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাফিজ ইমতিয়াজ ও মনস্বিতা মণ্ডল। তাঁদের প্রাণবন্ত, সাবলীল ও আকর্ষণীয় উপস্থাপনা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের সঙ্গে চমৎকার সংযোগ তৈরি করে এবং অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য করে তোলে।

এই আয়োজনের অন্যতম বিশেষ দিক ছিল বৃহত্তর টরন্টো এলাকার বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের কমিউনিটির ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শিল্পী, আয়োজক, প্রমোশনাল পার্টনার, সঞ্চালক, অফিসিয়াল ফটোগ্রাফার, স্বেচ্ছাসেবক, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং দর্শক, প্রতিটি ক্ষেত্রেই দুই কমিউনিটির সম্মিলিত উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা অনুষ্ঠানটিকে এক অনন্য মাত্রা দিয়েছে।

শত শত দর্শকের সম্মিলিত কণ্ঠে গান, উচ্ছ্বাস এবং আনন্দ যেন আবারও প্রমাণ করেছে, ভৌগোলিক সীমারেখা আলাদা হলেও বাংলা ভাষা, সংগীত এবং সংস্কৃতির বন্ধন আমাদের একসূত্রে বেঁধে রাখে।

আয়োজকদের মতে, “দুই বাংলা এক সুর” শুধু একটি কনসার্ট নয়, বরং দুই বাংলার মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। অনুষ্ঠানের বিপুল সাড়া ভবিষ্যতে এ ধরনের আরও বৃহত্তর আয়োজনের সম্ভাবনাকে উজ্জীবিত করেছে এবং কানাডায় বসবাসরত বাংলা কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।  (ছবি : শাদলী জাদিদ ও লামিয়া তাসনীম)

– সংবাদ বিজ্ঞপ্তি

টরন্টোতে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানার অর্গানাইজিং কমিটির নাম ঘোষণা
প্রবাসী কণ্ঠ,  জুলাই ২৫, ২০২৬ : গত ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় স্কারবরোর একটি রেস্টুরেন্টের পার্টি রুমে আয়োজিত এক সভায় ৪০তম ফোবানার অর্গানাইজিং কমিটির নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন এবারের ফোবানার আয়োজক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি এসসি’ এর সাবেক সভাপতি ও বর্তমানে এর প্রধান পৃষ্ঠপোষক আবু জুবায়ের দারা। তিনি এবারের ফোবানায় চীফ নেগোশিয়েটর এবং সাইনিং অথরিটি হিসাবেও দায়িত্ব পালন করবেন।

টরন্টোতে অনুষ্ঠতব্য ৪০তম ফোবানার অর্গানাইজিং কমিটির নাম ঘোষণা করছেন জনাব আবু জুবায়ের দারা। ছবি : প্রবাসী কণ্ঠ

জনাব দারা জানান, ফোবানার আয়োজক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি এসসি’ এর বর্তমান প্রেসিডেন্ট জনাব খোকন রহমান পদাধিকারবলে এবারের ফোবানার কনভেনর হিসাবে দায়িত্ব পালন করবেন। তার সাথে কনভেনর হিসাবে আরো থাকবেন সর্বজনাব আজিম দেওয়ান, সব্যসাচী ও চৌধুরী যিশু।

অন্যদিকে একই সংগঠনের জেনারেল সেক্রেটারী জনাব জহিরুল ইসলাম দায়িত্ব পালন করবেন মেম্বার সেক্রেটারি হিসাবে। তার সাথে মেম্বার সেক্রেটারি হিসাবে আরো থাকবেন সর্বজনাব জাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ও পার্থ।

চীফ এ্যাডভাইজার হিসাবে থাকবেন জনাব সৈয়দ সামছুল আলম। সিনিয়র এ্যাডভাইজার হিসাবে থাকবেন ব্যারিস্টার কামরুল হাফিজ।

নাম ঘোষণার পর অনুষ্ঠানে আগত কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়িক নেতা, স্পন্সর, পেশাদার ব্যক্তি ও বিশিষ্ট অতিথিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খোকন রহমান ও জহিরুল ইসলাম। খোকন রহমান আগত অতিথিদের প্রতি আহব্বান জানিয়ে বলেন, আমরা তখনই সাকসেসফুল হবো যখন আপনারা সবাইকে নিয়ে অনুষ্ঠানে আসবেন, উপভোগ করবেন এবং সবাইকে নিয়ে আনন্দ করবেন।

জহিরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এবার আমরা আপনাদেরকে নিয়ে একটি স্মরণীয় ফোবানা করতে চাই। আমি আশা করি আমাদের এই উদ্যোগকে সফল করার জন্য আপনাদের সকলের সহযোগিতা পাব।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি এসসি’র অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অন্টারিও প্রভিন্সিয়াল উপ-নির্বাচনে স্কারবরো সাউথওয়েস্ট রাইডিং এর প্রগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির প্রার্থী এ এস এম নুরুল্লাহ তরুণ এবং আসন্ন ফেডারেল উপ-নির্বাচনে বিচেস-ইস্ট ইয়র্ক রাইডিং এর লিবারেল প্রার্থী তানভীর শাহনাওয়াজ। তারা তাদের প্রার্থীতার কথা তুলে ধরে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে জনাব দারা বলেন, এটি চল্লিশতম ফোবানা। আর বাংলাদেশ সোসাইটির আয়োজনে এটি ছয় নম্বর ফোবানা। তিনি বলেন, আমি খুবই গর্বিত আমাদের সোসাইটি নিয়ে। টরন্টোতে এই সোসাইটি এমন একটি সংগঠন  যেখানে সব দলের অংশগ্রহণ আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবদলের লোকজন আছে এই সংগঠনে। আছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সবাই। এটা একটা সার্বজনীন সংগঠন। এখানে কোনো দলের কোনো প্রাধান্য থাকবে না। এটা হচ্ছে এমন একটি প্ল্যাটফরম যেখানে সবার অধিকার সমান ।

জনাব দারা আরো বলেন, এবারের ফোবানায় বাইরের সংগঠন থেকে অনেকেই আসবেন। আমরা চাই তারা এসে দেখুক টরেন্টোবাসী বাঙালিরা কতটা সংস্কৃতিমনা, এরা মানুষকে কতটা সম্মান দিতে জানে। এই জিনিসটা আমি চাই আপনাদের কাছে।

সভা শেষে অতিথিদেরকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়।

আগামী সেপ্টেম্বর মাসের ৪, ৫ ও ৬ (শুক্র, শনি ও রবিবার ) তারিখে (২০২৬) অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা।

টরন্টোর ২৪তম টিডি ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় সফলভাবে সম্পন্ন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন
টরন্টো, অন্টারিও | ১৫ জুলাই ২০২৬ :  গত ১১ ও ১২ জুলাই টরন্টোর জেরার্ড স্ট্রিট ইস্টে অনুষ্ঠিত ২৪তম টিডি ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া-এ দ্বিতীয়বারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন।

Bangla Events GTA-এর আয়োজনে এবং Gerrard India Bazaar BIA (GIBBIA)-এর সহযোগিতায় আয়োজিত বাংলাদেশ প্যাভিলিয়ন হাজারো দর্শনার্থীর সামনে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, খাদ্য, শিল্পকলা এবং সৃজনশীলতাকে গর্বের সঙ্গে তুলে ধরে।

উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ দক্ষিণ এশীয় স্ট্রিট ফেস্টিভ্যালের অংশ হিসেবে বাংলাদেশ প্যাভিলিয়নে দুই দিনব্যাপী ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, খাদ্য ও নন-ফুড স্টল, দর্শকদের অংশগ্রহণমূলক কার্যক্রম এবং পারিবারিক বিনোদনের নানা আয়োজন।

Bangla Events GTA-এর প্রতিষ্ঠাতা লামিয়া তাসনীম ও নাফিজ ইমতিয়াজ বাংলাদেশ প্যাভিলিয়নের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁরা Gerrard India Bazaar BIA-এর তাসনীম বান্দুকওয়ালা এবং হুতাইব বান্দুকওয়ালা-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা এবং উৎসাহ ছাড়া এই আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না।

এছাড়াও আয়োজকরা সকল শিল্পী, স্বেচ্ছাসেবক, উপস্থাপক, ডিজে, বিক্রেতা, ফটোগ্রাফার, প্রিন্টিং পার্টনার, মিডিয়া পার্টনার এবং অসংখ্য কমিউনিটি সদস্যের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

গ্রেটার টরন্টো এরিয়ার বিভিন্ন বাংলাদেশি গণমাধ্যমও ব্যাপক সংবাদ ও প্রচারণার মাধ্যমে বাংলাদেশ প্যাভিলিয়নের সাফল্য মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল NRB TV-এর সিইও এবং Bangla Mail-এর সম্পাদক শাহিদুল ইসলাম মিন্টু কর্তৃক লামিয়া তাসনীম ও নাফিজ ইমতিয়াজ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান। বাংলাদেশি সংস্কৃতি ও কমিউনিটিকে কানাডায় তুলে ধরতে তাঁদের নেতৃত্ব ও সফল আয়োজনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে কমিউনিটির প্রচারে গণমাধ্যমের মাধ্যমে বিশেষ অবদানের জন্য অজন্তা চৌধুরী-কেও সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকদের মতে, কমিউনিটির অসাধারণ অংশগ্রহণ, স্বেচ্ছাসেবী মনোভাব এবং পারস্পরিক সহযোগিতা প্রমাণ করেছে যে কানাডায় বাংলাদেশি কমিউনিটি দিন দিন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হচ্ছে। এই ধরনের উদ্যোগ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত দুই বছরের সাফল্যের ধারাবাহিকতায় Bangla Events GTA আগামী বছর ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ার ২৫তম (সিলভার জুবিলি) আয়োজনে আরও বৃহত্তর পরিসরে বাংলাদেশ প্যাভিলিয়ন উপস্থাপনের লক্ষ্যে GIBBIA-এর সঙ্গে আবারও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে। – সংবাদ বিজ্ঞপ্তি

রবীন্দ্র থেকে নির্মলেন্দু: পংক্তি ঝরা সন্ধ্যা
মোয়াজ্জেম খান মনসুর : গত ২৮শে জুন, ২০২৮ রবিবার `বাংলা সাহিত্য পরিষদ টরন্টো, ক্যানাডা’র উদ্যোগে – রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান ও নির্মলেন্দু গুণ এই পঞ্চ কবিকে নিয়ে অনবদ্য এক ‘পংক্তি ঝরা সন্ধ্যা’র আয়োজন করা হয়। টরন্টোতে গ্রীষ্মের রবিবাসরীয় এক তপ্ত দুপুর যখন গড়িয়ে -গড়িয়ে   আধো- আধো সন্ধ্যার দিকে এগিয়ে  যাচ্ছিল তখন  এই শহরের এক দল কবি, সাহিত্যিক, শিল্পী, গবেষক, সাংবাদিক, কাব্য প্রেমিক এবং সংস্কৃতিমনা বাঙালি সংস্কৃতির পরশ মেখে হাজির হতে শুরু করেন ১৬৮৪ ভিক্টোরিয়া পার্ক এভেন্যুর লুথেনিয়ান চার্চের হল রুমে। হাতে হাতে চা কফি আর জল খাবারের আড্ডায় আনন্দ কোলাহলে মেতে উঠেন সকলে। আজকের ফিফা  বিশ্বকাপ ফুটবল ম্যাচে ক্যানাডার জয় এই সন্ধ্যায় বাড়তি আনন্দ উচ্ছ্বাসের মাত্রা যোগ করে।

মিট অ্যান্ড গ্রিটস পর্ব শেষে সন্ধ্যা সাতটায় শুরু হয় অনুষ্ঠান। শুরুতেই সমবেত কণ্ঠে পরিবেশিত  হয় বাংলাদেশ এবং ক্যানাডার জাতীয় সংগীত। এরপর আহ্বায়ক মোয়াজ্জেম খান মনসুরের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। তিনি তার বক্তব্যে বাংলা  সাহিত্য গগনের পাঁচ নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর , নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান ও নির্মলেন্দু গুণের কবিতা এবং সাহিত্য কর্ম, আমাদের দেশ কাল রাজনীতি জীবন দর্শন এবং আমাদের  আনন্দ ভালবাসা বিরহ বেদানায় কত নিবিড় ভাবে প্রভাবিত হয়ে তাদের কাছে ফিরে যেতে হয় বার বার সে কথা ব্যক্ত করেন। তিনি বলেন  শিকড়ের টানে, সংস্কৃতির টানে হাজার মাইল দূরে থেকেও  আমাদের অন্তরে নিত্য ধ্বনিত হয়  রূপসী বাংলার কবির অমর পঙক্তি ‘আবার আসিব ফিরে এই বাংলায় ।’

এর পর শুরু হয় আলোচনা ও প্রবন্ধ পাঠ পর্ব। আলোচনা সভায় অংশগ্রহণ করেন: লেখক গবেষক প্রাবন্ধিক সোনা কান্তি বড়ুয়া, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক সালমা বাণী,  অধ্যাপক কথাশিল্পী ফরিদা রহমান, কবি গীতিকার কলামিস্ট ড. মৌ মধুবন্তী এবং কবি অনুবাদক মম কাজী।

সোনা কান্তি বড়ুয়া বলেন, কবি জীবনানন্দ দাশ জীবন সংসারে একজন ব্যর্থ মানুষ। সেই আমলের অতি উচ্চ শিক্ষিত ইংরেজিতে  এম এ পাশ করা ব্যক্তিটি জীবন যাপনের জন্য একটি চাকুরি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিলেন। ব্যক্তি জীবনের অভাব অনটন  ও ভালোবাসাহীন সংসারে বসবাস করে  তিনি আমাদের উপহার দিয়ে গেছেন  কালজয়ী কবিতা সম্ভার । বনলতা সেন, আবার আসিব ফিরে , নিলাঞ্জনার মতন অন্তর ছুঁয়ে যাওয়া কবিতা। জীবনের সমস্ত বিষ পান করে তিনি হয়ে উঠেছিলেন রুপসি বাংলার কবি। সালমা বাণী নির্মলেন্দু গুণকে নিয়ে একটি  প্রবন্ধ পাঠ করেন। ঢাকা শহরে এসে জীবন সংগ্রাম অভাব অনটন নিত্য সাথী করে তিনি তিনি রচনা করেছেন প্রেম দ্রোহ  ভালবাসা বিরহের অসাধারণ কবিতা। কবি তার কবিতায় রাজনীতির কালজয়ী মহান পুরুষের ইতিহাস গেঁথে রেখেছেন। সালমা বাণী আবৃত্তি করেন তাঁর বিখ্যাত কবিতা ‘ঘুমিয়ে পড়েছে ভাষা।’

ড. মৌ মধুবন্তী তার প্রবন্ধে বলেন,  আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রাহমান যিনি  নাগরিক চেতনার প্রধান স্থপতি । তাঁর কবিতায় শহরের জীবন, কোলাহল, রিক্সা, বৃষ্টি, প্রেম ভালবাসা মিলেমিশে একাকার। দেশপ্রেম এবং  রাজনীতির প্রতি অগাধ ভালবাসা ও দায়বদ্ধতার ফসল হিসেবে  ‘স্বাধীনতা তুমি এবং তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’  উপহার দিয়ে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে  আছেন।

ফরিদা রহমান তাঁর আলোচনায় বলেন নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবিই নন। তিনি ছিলেন সাম্যের কবি। পুরুষ শাসিত সমাজে নারীদের সমান অধিকারে তিনি বিশ্বাসী ছিলেন। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী কবি দ্রোহ ও প্রেমের কবিতায় ও  গানে তিনি অমর হয়ে আছেন আমাদের হ্নদয় গভীরে।

মম কাজী রবীন্দ্রনাথের গান ‘আগুনের পরশমণ’ নিয়ে প্রবন্ধ পাঠ করেন। তিনি বলেন এই আগুন কোনো  ধ্বংসের প্রতীক নয়। এটি একটি জীবন দর্শন। আত্ম উপলব্ধি, আত্মশুদ্ধি ও নির্মাণের প্রতীক। এটা গানের চেয়েও একটি গভীর প্রার্থনা সংগীত ।

কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণ করেন  জালাল কবীর,  ড: জান্নাতুল নাইম, শামিম ইকবাল, সৈয়দা রুকসানা, তাপস কর্মকার, মাহমুদা নাসরিন, নিয়াজ খান ও  রাশিদা এলাহী।

সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন টরন্টোর জনপ্রিয় কণ্ঠশিল্পী নাবিউল হক বাবলু , সূমি বর্মন, সুপ্রিয়া বিশ্বাস, সংগীতা মুখার্জী, নব প্রজন্মের শিল্পী কাশফিয়া চৌধুরী ও ইন্দিরা বড়ুয়া।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি মোয়াজ্জেম খান মনসুর এবং লেখক অধ্যাপক মাহমুদা নাসরিন।

ছবি : কাজী সরোয়ার / পিযুষ বর্মন