Canadian – Probashi Kantho

টরন্টোর আসন্ন মেয়র নির্বাচন : ব্র্যাডফোর্ডের চেয়ে ১৭ পয়েন্টে এগিয়ে আছেন অলিভিয়া চাউ
(বাঁ থেকে) অলিভিয়া চাউ, ব্র্যাডফোর্ড ও ক্রিস আলেকজান্ডার। ছবি : সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : একটি নতুন জনমত জরিপের তথ্য অনুযায়ী, টরন্টোর আসন্ন পৌর নির্বাচনে জনপ্রিয়তার দৌড়ে অনেকদূর এগিয়ে আছেন বর্তমান মেয়র অলিভিয়া চাউ। খবর সিটিনিউজ.কম এর।

সিটিনিউজ-এর জন্য করা ‘কানাডা পালস ইনসাইটস’-এর নতুন জনমত জরিপে দেখা গেছে, যারা ইতিমধ্যে প্রার্থীর ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তাদের মধ্যে চাও এর প্রতি সমর্থন রয়েছে ৫১ শতাংশের। আর ব্র্যাডফোর্ড এর প্রতি সমর্থন রয়েছে ৩৪ শতাংশের।  ক্রিস আলেকজান্ডার এর প্রতি সমর্থন রয়েছে ৯ শতাংশ ভোটারের। শীর্ষ এই তিনজন ছাড়া অন্য সব প্রার্থী মিলে ৬ শতাংশ সমর্থন পেয়েছেন।

তবে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫ শতাংশ মনে করেন টরন্টোতে এখন পরিবর্তনের সময় এসেছে। এদের মধ্যে ৪৫ শতাংশের মতে চাউ পুনরায় নির্বাচিত হওয়ার যোগ্য। অন্যদিকে পরিবর্তনকামী সেই ৫৫ শতাংশের মধ্যে ব্র্যাডফোর্ড ৪৪ শতাংশ সমর্থন পাচ্ছেন।

এদিকে চাউ-কে সমর্থনকারীদের মধ্যে ৯০ শতাংশ বলেছেন যে তিনি পুনরায় নির্বাচিত হওয়ার যোগ্য; অন্যদিকে ব্র্যাডফোর্ডকে সমর্থনকারীদের মধ্যে মাত্র ৬ শতাংশ বলেছেন যে চাউ দ্বিতীয় মেয়াদের জন্য উপযুক্ত।

জনমত জরিপকারী জন রাইট সিটিনিউজ-কে বলেন, “এই পর্যায়ে এসে আমি বলব—যদিও প্রচারণার জন্য হাতে এখনও প্রায় চার সপ্তাহ সময় আছে—তবুও মেয়র চাউ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হবেন। আমার মনে হয় না তাঁর বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ রয়েছে কিংবা তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার মতো যথেষ্ট জোরালো কোনো কারণ বা তাগিদ আছে।”

অন্টারিওতে বাড়ি ভাড়া সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : অন্টারিও প্রভিন্সে আবাসিক ভাড়া আইনটি হালনাগাদ করা হয়েছে এবং বিলম্বে ভাড়া পরিশোধের জন্য সময়সীমা আরও কঠোর করা হয়েছে।

গত সোমবার থেকে অন্টারিও-র ‘রেসিডেন্সিয়াল টেনান্সি অ্যাক্ট’ (RTA)-এর বেশ কিছু সংশোধনী কার্যকর করা হয়েছে; এর মধ্যে রয়েছে এমন সব ভাড়াটিয়ার জন্য সময়সীমা কমিয়ে আনা, যাদের বিরুদ্ধে বাড়িওয়ালারা ভাড়া পরিশোধে পিছিয়ে পড়ার অভিযোগ তুলেছেন। খবর নাউটরন্টো.কম এর।

বিলম্বে ভাড়া পরিশোধের জন্য সময়সীমা আরও কঠোর করা হয়েছে। ছবি : প্রবাসী কণ্ঠ

২১শে সেপ্টেম্বর, সোমবার থেকে কার্যকর হওয়া প্রধান পরিবর্তনগুলো নিচে দেওয়া হলো, যা ভাড়াটিয়া ও বাড়ির মালিক—উভয়ের ওপরই প্রভাব ফেলবে:

•          যদি কোনো ভাড়াটিয়া ভাড়া পরিশোধে পিছিয়ে পড়েন এবং তাঁকে ‘N4 উচ্ছেদ নোটিশ’ (বকেয়া অর্থ দাবি করে পাঠানো একটি আইনি নথি) দেওয়া হয়, তবে ভাড়াটিয়া এখন সেই অর্থ পরিশোধের জন্য ১৪ দিনের পরিবর্তে সাত দিন সময় পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে বাড়ির মালিক তাঁকে উচ্ছেদের জন্য আবেদন করতে পারবেন।

•          ‘ল্যান্ডলর্ড অ্যান্ড টিন্যান্ট বোর্ড’-এ উচ্ছেদ সংক্রান্ত শুনানির সময় যেসব ভাড়াটিয়া নিজেদের কোনো বিষয় বা অভিযোগ (যেমন—বাসার কোনো সমস্যা) উত্থাপন করতে চান, তাদের এখন বকেয়া হিসেবে দাবি করা ভাড়ার অর্ধেক অর্থ জমা দিতে হবে।

•          আরটিএ (RTA)-র কাছে এখন ‘ধারাবাহিকভাবে বিলম্বে ভাড়া পরিশোধ’ (persistent late payment)-এর একটি সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে; বিষয়টি আর অস্পষ্ট রাখা হয়নি। কোনো ছয় মাসের সময়কালের মধ্যে অন্তত তিনবার সাত দিনের বেশি দেরি করে ভাড়া পরিশোধ করা হলে তাকেই এই সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে।

•          কোনো বাড়ির মালিক যদি নিজের বা পরিবারের ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন এবং সেক্ষেত্রে অন্তত ১২০ দিনের নোটিশ প্রদান করেন, তবে তাঁকে আর ওই ভাড়াটিয়াকে কোনো ক্ষতিপূরণ বা বিকল্প বাসস্থানের প্রস্তাব দিতে হবে না।

•          পরিশেষে, কোনো বাড়ির মালিক যদি ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন, তবে প্রস্তাবিত নতুন বাসিন্দাকে অবশ্যই ৬০ দিনের মধ্যে সেখানে বসবাস শুরু করতে হবে; অন্যথায় ধরে নেওয়া হবে যে উচ্ছেদের বিষয়টি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে।

অতিরিক্ত মাত্রায় রাসায়নিকযুক্ত বিপুল পরিমাণ বেরি কানাডায় পাঠানো হয়েছে আমেরিকা থেকে!
প্রায় ৫০ শতাংশ চালানে কানাডার নিরাপত্তা-সীমা অতিক্রমকারী মাত্রার রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : কানাডার ‘বন্ধুপ্রতিম’ দেশ আমেরিকা। আর এই দেশটি থেকেই কানাডায় পাঠানো হয়েছে সীমা অতিক্রমকারী মাত্রার রাসায়নিক দ্রব্যযুক্ত ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফল বেরি। গত ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে বেরি’র প্রায় অর্ধেক চালানেই পাওয়া গেছে গেছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য। Driscoll’s নামের একটি আমেরিকান কোম্পানী এই বিপুল পরিমাণ বেরি কানাডায় রফতানী করে।

বিশ্বব্যাপী মানুষের মধ্যে প্রচলিত ধারণা হলো, আমেরিকার প্রডাক্ট মানে অতি উৎকৃষ্ট পণ্য, গুনে ও মানে তার তুলনা নেই। আর এই হলো তার নমুনা! গত ২৬ সেপ্টেম্বর সিবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়।

Driscoll’s নামের আমেরিকান কোম্পানী এই বিপুল পরিমাণ বেরি কানাডায় রফতানী করে। ছবি: গ্লোরিয়া এনরিকেজ/সিবিসি নিউজ

ঐ প্রতিবেদনে বলা হয়, একজন হুইসেলব্লোয়ারের (অভ্যন্তরীণ তথ্য ফাঁসকারী) দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে, কোম্পানিটির লক্ষ লক্ষ পাউন্ড ওজনের বেরিতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে কীটনাশক ও রাসায়নিকের উপস্থিতি থাকা সত্ত্বেও তা কানাডায় পাঠানো হয়েছিল এবং কোম্পানিটি এই তথ্যটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।

অনেক কানাডিয়ানের খাবারের পাতে এবং কানাডার সর্বত্র মুদি দোকানগুলোতে ‘ড্রিসকল’স’ এর বেরি দেখা যায়; তাদের স্লোগানে দাবি করা হয় যে, এগুলো ‘শুধুই সর্বোৎকৃষ্ট মানের বেরি’।

তবে ক্যালিফোর্নিয়ায় দায়ের করা এক ‘হুইসেলব্লোয়ার’ – এর মামলায় অভিযোগ করা হয়েছে যে, কানাডায় সেরা মানের বেরি পাঠানো হয়নি; বরং নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে কীটনাশক ও রাসায়নিকযুক্ত লক্ষ লক্ষ পাউন্ড ফল সীমান্ত পার হয়ে সেখানে গিয়েছিল এবং কোম্পানিটি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ও ‘ড্রিসকলস’-এর  প্রাক্তন কর্মী ডেভিড হারাদা মামলায় দাবি করেছেন যে, খোদ ড্রিসকলসের হিসাব অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে কানাডায় পাঠানো মোট পণ্যের প্রায় ৫০ শতাংশ চালানেই এমন ফল ছিল যা কানাডার নিরাপত্তা মানদণ্ড অতিক্রম করেছিল।

হারাদা সিবিসি-কে জানান যে, ২০২২ সালে তিনি প্রথম কীটনাশকের নিরাপত্তা ও এর অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সমস্যাগুলো লক্ষ্য করেন এবং তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তা জানান। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু তাঁকে বলা হয় যে এটি তাঁকেই সামলাতে হবে।

উল্লেখ্য যে, কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি (CFIA) সিবিসি নিউজকে নিশ্চিত করেছে যে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে সারা দেশের মুদি দোকানগুলোতে বিক্রি হওয়া ‘ড্রিসকলস-এর বেরিগুলোর ওপর তারা বেশ কয়েকবার পরিদর্শন চালিয়েছে এবং সেগুলোতে কানাডায় অনুমোদিত আইনি সীমার চেয়ে বেশি মাত্রায় রাসায়নিকের উপস্থিতি পেয়েছে।

তবে সিএফআইএ (CFIA) জানিয়েছে যে, এই পরিদর্শনের ফলে পণ্য প্রত্যাহারের (রিকল) প্রয়োজন হয়নি অথবা প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের পর তদন্ত কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

অতিরিক্ত রাসায়নিক দ্রব্যযুক্ত বেরিতে কি স্বাস্থ্যঝুঁকি রয়েছে?

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের খাদ্যবিজ্ঞান ও কৃষি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক স্টেফান বায়েন বলেন, “প্রায়শই বেরি জাতীয় ফলে আইনি সীমার চেয়ে বেশি মাত্রায় রাসায়নিকের অবশিষ্টাংশ পাওয়া যায়। তবে বিষয়টি পুরোপুরি অস্বাভাবিক নয়। কিন্তু আমরা নিশ্চিতভাবেই এমনটা দেখতে চাই না এবং আমরা এটি কমাতে চাই।”

তিনি আরো বলেন, “একবার মাত্রা বেশি হলেই তা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হিসেবে গণ্য নাও হতে পারে। তবে এটি যাতে নিয়মিত ঘটনায় পরিণত না হয়, তা নিশ্চিত করতে হবে।”

তবে ডেভিড হারাদার দায়ের করা মামলার প্রেক্ষিতে Driscoll’s এর পক্ষ থেকে বলা হয়েছে যে, কোম্পানিটি কখনোই জেনেশুনে এমন কোনো পণ্য সরবরাহ করেনি যা তাদের বিবেচনায় অনিরাপদ ছিল।

টরন্টোতে ন্যূনতম আয়ের কর্মজীবীদের প্রায় পুরো মাসের বেতনই চলে চায় বাড়িভাড়া মেটাতে গিয়ে
প্রবাসী কণ্ঠ ডেস্ক, অগাস্ট ১৫, ২০২৬ :  টরন্টোতে বর্তমানে গড় বাড়ি ভাড়া হলো ২,৫৪৩ ডলার। আর এই পরিমাণ অর্থ আয় করতে হলে ন্যূনতম মজুরীতে কাজ করা যে কাউকে মাসে প্রায় ১৪৫ ঘণ্টা কাজ করতে হবে।

টরন্টোতে বর্তমানে গড় বাড়ি ভাড়া ২,৫৪৩ ডলার। ছবি : প্রবাসী কণ্ঠ

টরন্টোতে সাধারণত একজন কর্মী দৈনিক ৮ ঘণ্টা কাজ করেন। সেই হিসাবে সপ্তাহে (৫ দিন) ৪০ ঘণ্টা এবং মাসে ১৬০ ঘণ্টা।

সেই হিসাবে বাড়ি ভাড়া দিয়ে একজন কর্মজীবীর হাতে মাত্র ১৫ ঘণ্টার মজুরী অবশিষ্ট থাকবে মাসের বাকি খরচ চালানোর জন্য।

র্জুকাসা (Zoocasa)-র একটি নতুন বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। আর এই সংবাদ পরিবেশন করে নাউটন্টো.কম।

বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, টরন্টোতে ন্যূনতম মজুরি পাওয়া একজন কর্মীকে একটি সাধারণ মানের অ্যাপার্টমেন্টের ভাড়া মেটাতে প্রায় পুরো এক মাসের আয় খরচ করতে হয়।

এই সপ্তাহের শুরুর দিকে প্রকাশিত জুকাসা (Zoocasa)-র একটি বিশ্লেষণে কানাডার ৬০টি শহরের গড় ভাড়া পর্যালোচনা করা হয়েছে এবং প্রতিটি প্রদেশের ন্যূনতম মজুরির সাথে সেই ভাড়ার তুলনা করা হয়েছে। টরন্টোতে গড় ভাড়া ২,৫৪৩ ডলার; সেখানে অন্টারিওতে বর্তমানে প্রচলিত ১৭.৬০ ডলার ন্যূনতম মজুরি পাওয়া একজন কর্মীর কেবল বাড়িভাড়া মেটাতেই প্রায় ১৪৫ ঘণ্টা কাজ করতে হবে।

টরন্টোর বাইরের এলাকাগুলোতেও খুব একটা স্বস্তি মেলে না

বর্তমান অবস্থায় শহরের কেন্দ্রস্থল থেকে বাইরে সরে গেলেই যে বাড়ি ভাড়া নেওয়াটা খুব একটা সহজসাধ্য হয়ে উঠবে, তা কিন্তু নয়।

জুকাসা (Zoocasa)-র বিশ্লেষণে দেখা গেছে, অন্টারিওর মধ্যে নর্থ ইয়র্কে আবাসন ব্যয়ের বোঝা সবচেয়ে বেশি; এখানে গড় ভাড়া মেটানোর জন্য ন্যূনতম মজুরিতে ১৪৬ ঘণ্টা কাজ করার প্রয়োজন হয়। টরন্টো, নর্থ ইয়র্ক, ইটবিকোক, স্কারবোরো, ইস্ট ইয়র্ক, মিসিসাগা, ভন, ব্র্যাম্পটন, ওকভিল ও বার্লিংটন—প্রতিবেদনে অন্তর্ভুক্ত জিটিএ (GTA)-র এসব এলাকায় প্রয়োজনীয় কাজের সময়ের পরিসীমা ১১৮ থেকে ১৪৬ ঘণ্টা। মিসিসাগায় গড় ভাড়া ২,৩৬০ ডলারের জন্য প্রায় ১৩৫ ঘণ্টা কাজের প্রয়োজন হয়, যেখানে ব্রাম্পটনে গড় ভাড়া ২,২৩১ ডলারের একটি ইউনিটের জন্য ১২৭ ঘণ্টা কাজের দরকার। তুলনায়, অন্টারিও’র একেবারে পশ্চিম প্রান্তের মফস্বল শহর সার্নিয়াতে ন্যূনতম মজুরি পাওয়া একজন কর্মীর ৯৫ ঘণ্টা কাজের প্রয়োজন হয়, যা এই প্রভিন্সে সর্বনিম্ন।

৪৮ শতাংশ কানাডিয়ান আমেরিকানদের সম্পর্কে ‘নেতিবাচক’ ধারণা পোষণ করেন
প্রবাসী কণ্ঠ ডেস্ক, অগাস্ট ১২, ২০২৬ :  অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটের নতুন তথ্যে দেখা গেছে, কানাডিয়ানদের প্রতি আমেরিকানদের মনোভাব অত্যন্ত ইতিবাচক হলেও, আমেরিকানদের প্রতি কানাডিয়ানদের মনোভাব কিন্তু তেমনটা নয়।

৪৮ শতাংশ কানাডিয়ান আমেরিকানদের প্রতি ‘নেতিবাচক’ মনোভাব পোষণ করেন। ছবি : রব ক্রুইট

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ব্যাপক বিদ্বেষ থাকা সত্ত্বেও, আমেরিকানদের ‘ইতিবাচক’ হিসেবে দেখেন ৪৫ শতাংশ কানাডিয়ান। তবে ৪৮ শতাংশ কানাডিয়ান আমেরিকানদের প্রতি ‘নেতিবাচক’ মনোভাব পোষণ করেন। অন্যদিকে ৭৯ শতাংশ আমেরিকান কানাডিয়ানদের ইতিবাচক দৃষ্টিতে দেখেন।

জরিপটিতে বলা হয়েছে, “গত দেড় বছরের রাজনৈতিক টানাপড়েন প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের প্রতি কানাডিয়ানদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক করে তুলেছে; পাশাপাশি কানাডিয়ান ক্রেতাদের আমেরিকান পণ্য বয়কট এবং সে দেশটিতে তাদের ভ্রমণ করতে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে যাওয়ার ঘটনা এমন প্রশ্নের জন্ম দিয়েছে যে, এই বৈরী মনোভাব কি কেবল হোয়াইট হাউসের প্রতিই সীমাবদ্ধ, নাকি তা খোদ মার্কিন জনগণের প্রতিও বিস্তৃত।”

জরিপে দেখা গেছে, ৭৯ শতাংশ কানাডিয়ান ট্রাম্পের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন।

জরিপে আরো দেখা গেছে, যদিও ৭৮ শতাংশ আমেরিকান মনে করেন যে যুক্তরাষ্ট্রের উচিত কানাডাকে একটি মূল্যবান অংশীদার হিসাবে দেখা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে আচরণ করা, সেখানে ৬৫ শতাংশ কানাডিয়ান মনে করেন যে কানাডার উচিত যুক্তরাষ্ট্রের বিষয়ে সতর্ক থাকা অথবা দেশটিকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা।

এর পাশাপাশি, ছয় শতাংশ কানাডিয়ান মনে করেন যে দেশটির উচিত যুক্তরাষ্ট্রকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা।

সম্প্রতি দুই দেশের নেতাদের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে যখন লাস ভেগাসে এক বক্তৃতায় ট্রাম্প কানাডা ও দেশটির নেতৃত্বকে পাঁচবার ‘কদর্য’ বা ‘জঘন্য’ (nasty) বলে অভিহিত করেন। তিনি বলেন, “Canada’s nasty. They are. They’re nasty,” he said. “I love the people, but they’re nasty. Nasty leadership.” গত ৫ আগস্ট এর এক ভাষণে তিনি এ কদর্য মন্তব্য করেন।

উল্লেখ্য যে, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই কানাডিয়ানদের যুক্তরাষ্ট্র ভ্রমণের হার নাটকীয়ভাবে কমে যায়।

প্রতি ১০ জন কানাডিয়ানের মধ্যে ৭ জনই বলছেন যে, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় তাঁদের কেনাকাটার ধরন বদলে গেছে
প্রবাসী কণ্ঠ ডেস্ক, অগাস্ট ০২, ২০২৬ :   কানাডার মন্ট্রিয়লে অবস্থিত মাইলসোপিডিয়া (Milesopedia) কর্তৃক পরিচালিত এক জরিপে অংশ নেওয়া কানাডিয়ানদের মধ্যে ৭৫ শতাংশেরও বেশি জানিয়েছেন যে, ক্রমবর্ধমান খরচ নিয়ে তারা উদ্বিগ্ন এবং এই পরিস্থিতিতে তাদের অনেকেই কেনাকাটার ধরন পরিবর্তন করেছেন। খবর নাউটরন্টো.কম এর।

কানাডিয়ানদের মধ্যে ৭৫ শতাংশেরও বেশি জানিয়েছেন যে, ক্রমবর্ধমান খরচ নিয়ে তারা উদ্বিগ্ন । ছবি : প্রবাসী কণ্ঠ

এদিকে স্ট্যাটিসটিক্স কানাডার এক পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মুদি দোকানের পণ্যের দামে প্রায় ১৪.৯ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

এদিকে অন্য এক তথ্যে দেখা যায়, ২০২২ সালের তুলনায় দোকান থেকে কেনা খাদ্যের ক্ষেত্রে ‘কনজিউমার প্রাইস ইনডেক্স’ বা ‘ভোক্তা মূল্য সূচক’ (যা ‘স্ট্যাটিসটিক্স কানাডা’-র মুদ্রাস্ফীতি পরিমাপের প্রধান মাপকাঠি) সর্বোচ্চ ১১ শতাংশে পৌঁছেছিল। ২০২৬ সালের মে মাস নাগাদ এই হার কমে ৪ শতাংশে নেমে আসে।

কিন্তু এই হ্রাস সত্ত্বেও, কানাডিয়ানরা মাইলসোপিডিয়া (Milesopedia)-কে জানিয়েছেন যে, খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে; ৬০ শতাংশ মানুষই মনে করেন যে পণ্যের দাম বেশ চড়া।

উল্লেখ্য যে, ২০২২ সালে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির হার যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, তা কিছুটা কমে এলেও খাদ্যপণ্যের দাম এখনও কয়েক বছর আগের তুলনায় বেশ বেশি। অর্থনীতিবিদরা উল্লেখ করেছেন যে, মূল্যবৃদ্ধির হার কমে আসার অর্থ এই নয় যে পণ্যের দাম কমছে; এর অর্থ কেবল এই যে দাম বৃদ্ধির গতি কিছুটা ধীর হয়েছে, যার ফলে অনেক পরিবারকে এখনও তাদের খরচের অভ্যাসে পরিবর্তন বা সমন্বয় বজায় রাখতে হচ্ছে।

এক নজরে মাইলসোপিডিয়ার জরিপ তথ্য :

মাইলসোপিডিয়ার একটি নতুন জরিপে দেখা গেছে যে, ৯৬ শতাংশ উত্তরদাতা গত এক বছরে মুদি পণ্যের দাম বাড়তে দেখেছেন এবং প্রায় ৭৮ শতাংশ জানিয়েছেন যে তাঁরা খাদ্যের ক্রমবর্ধমান মূল্য নিয়ে উদ্বিগ্ন।

স্ট্যাটিসটিক্স কানাডার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মুদি পণ্যের দাম ১৪.৯ শতাংশ বেড়েছে; অন্যদিকে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ২০২২ সালের ১১ শতাংশ থেকে কমে ২০২৬ সালের মে মাসে ৪ শতাংশে নেমে এসেছে।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতি ১০ জনের মধ্যে ৭ জন জানিয়েছেন যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের কারণে তারা কেনাকাটার অভ্যাস পরিবর্তন করতে বাধ্য হয়েছেন; এর মধ্যে প্রতি ৫ জনের মধ্যে ১ জন জানিয়েছেন যে তাদের উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হয়েছে।

যদিও ৮৫ শতাংশ মানুষ মুদি বাজারের খরচ কমাতে লয়্যালটি বা সেভিংস প্রোগ্রাম ব্যবহার করেন, তবুও প্রায় অর্ধেক মানুষই জানিয়েছেন যে পণ্যের বাড়তি দামের তুলনায় এসব কর্মসূচি খুব একটা বা আদৌ কোনো সুফল দেয় না; এছাড়া ‘মাইলসোপিডিয়া’ (Milesopedia) উল্লেখ করেছে যে, এই জরিপের ফলাফল সব কানাডীয়র প্রতিনিধিত্ব করে না।

উচ্চ মাত্রার আর্সেনিক শনাক্ত কানাডার বাজারে বিক্রি হওয়া বেশ কয়েকটি ব্রান্ডের চালজাত পণ্যে
প্রবাসী কণ্ঠ ডেস্ক,  জুলাই ১২, ২০২৬ : কানাডায় খাদ্য নিরাপত্তা সংক্রান্ত একটি নতুন তদন্তে দেখা গেছে যে স্থানীয় বাজারে বিক্রি হওয়া কিছু চালজাত পণ্যে উদ্বেগজনক মাত্রায় আর্সেনিক রয়েছে। খবর সিটিভি নিউজের।

সুশি হোক বা ভাজাভুজি, বিশ্বের অনেক দেশেই ভাত একটি জনপ্রিয় খাবার এবং দুপুরের ও রাতের খাবারের একটি নিয়মিত প্রধান উপাদান। তবে, একটি নতুন খাদ্য নিরাপত্তা তদন্তে সতর্ক করা হচ্ছে যে কিছু চালের পণ্যে উদ্বেগজনক মাত্রার আর্সেনিক থাকতে পারে।

কানাডার বাজারে বিক্রি হওয়া কিছু চালজাত পণ্যে উদ্বেগজনক মাত্রায় আর্সেনিক রয়েছে। ছবি : প্রবাসী কণ্ঠ

সিটিভি জানায়, ‘কনজিউমার রিপোর্টস’-এর একটি নতুন অনুসন্ধানে দেখা গেছে যে, বহু চালজাত পণ্যে উচ্চ মাত্রার অজৈব আর্সেনিক রয়েছে, যা এক প্রকার বিপজ্জনক ভারী ধাতু এবং ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে পরিচিত।

কনজিউমার রিপোর্টসের বিজ্ঞান বিষয়ক প্রতিবেদক কেভিন লোরিয়া বলেন, “বিশেষ করে অজৈব আর্সেনিক কিছু গুরুতর স্বাস্থ্যগত প্রভাবের সঙ্গে সম্পর্কিত। আমরা জানি যে এটি ত্বকের ক্যান্সার, মূত্রাশয়ের ক্যান্সার, টাইপ টু ডায়াবেটিস এবং হৃদরোগ সংক্রান্ত প্রভাবের সঙ্গে যুক্ত।”

আর্সেনিক মাটি ও পানিতে পাওয়া যায় এবং যেহেতু ধান জলমগ্ন জমিতে চাষ করা হয়, তাই এটি এই ভারী ধাতু শোষণ করতে পারে।

‘কনজিউমার রিপোর্টস’ কানাডার বিভিন্ন দোকানের তাক থেকে ৫২টি চালের পণ্য কিনে পরীক্ষার জন্য একটি বিশেষায়িত ল্যাবে পাঠিয়েছিল।

‘কনজিউমার রিপোর্টস’ এর প্রতিবেদক কেভিন লোরিয়া বলেন, “আমরা পরীক্ষা করা চালের প্রতিটি নমুনাতেই পরিমাপযোগ্য মাত্রার আর্সেনিক এবং বিশেষ করে অজৈব আর্সেনিক শনাক্ত করেছি।”

পরীক্ষা শেষ হওয়ার পর প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে, চালের প্রকারভেদে আর্সেনিকের মাত্রা ভিন্ন হয়। গবেষণায় দেখা গেছে যে, একই ধরনের সাদা চালের চেয়ে বাদামী চালে অজৈব আর্সেনিকের মাত্রা বেশি থাকতে পারে। তুলনামূলকভাবে বাসমতি এবং সুশি চালে আর্সেনিকের পরিমাণ কম পাওয়া গেছে।

পরীক্ষিত পণ্যগুলোর ৪০ শতাংশেরও বেশিতে এত পরিমাণ আর্সেনিক ছিল যে, দীর্ঘ সময় ধরে প্রতিদিন মাত্র এক বেলা তা খেলে ক্যান্সার এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ‘লুন্ডবার্গ’ এবং ‘হোল ফুডস’ এর মতো বেশ কয়েকটি ব্র্যান্ড কনজিউমার রিপোর্টসকে জানিয়েছে যে তারা ভারী ধাতু পরীক্ষা করে, কিন্তু অন্যান্য অনেক কোম্পানি কোনো সাড়া দেয়নি।

হেলথ কানাডার ওয়েবসাইট অনুসারে, “কানাডায় বিক্রি হওয়া খাদ্যদ্রব্যে আর্সেনিকের মাত্রা কম এবং তা বহু বছর ধরে স্থিতিশীল রয়েছে।”

হেলথ কানাডা বলেছে যে, আর্সেনিকের সংস্পর্শ কমানোর জন্য প্রতিদিন বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত আপনার এবং খাদ্যতালিকায় গোটা শস্যের বৈচিত্র্য আনা উচিত। আর ভাত রান্না করার সময়, অতিরিক্ত জলে সেদ্ধ করুন। রান্না শেষ হলে ভাতের মাড় বা ফ্যান গেলে নিন। ‘কনজিউমার রিপোর্টস’ও এতে একমত হয়েছে, কারণ এই পদ্ধতি আর্সেনিকের মাত্রা কমাতে পারে।

মূল কথা হলো, অতিরিক্ত ভাত খাবেন না। মাঝে মাঝে ভিন্ন ধরনের সাইড ডিশ খান, যেমন কিনোয়া এবং ওটস, যেগুলোতে পরীক্ষায় আর্সেনিকের পরিমাণ কম পাওয়া গেছে। আর ভাত বেছে নেওয়ার সময় বাসমতি এবং সুশির মতো কম আর্সেনিকযুক্ত জাতগুলো বিবেচনা করুন।

আপনি চালের দুধও কিনতে পারেন, কিন্তু হেলথ কানাডার মতে, দুই বছরের কম বয়সী শিশুদের জন্য দুধের বিকল্প হিসেবে চালের পানীয় ব্যবহার করা উচিত নয়।

কানাডা দিবস উদযাপনের দিন থান্ডার বে-তে এক মুসলিম পরিবারের ওপর হামলা
হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক,  জুলাই ২০, ২০২৬ : অন্টারিওর থান্ডার বে-তে কানাডা দিবস উদযাপনের দিন ৪১ বছর বয়সী এক ব্যক্তি স্থানীয় এক মুসলিম পরিবারের উপর বর্ণ বিদ্বেষী হামলা চালায়। পুলিশ জানায়, এই হামলাটি বর্ণবিদ্বেষপ্রসূত হতে পারে এবং শহরের হেট ক্রাইম ইউনিট এর তদন্তের দায়িত্ব নিয়েছে। খবর সিটিভি নিউজের।

গত ১ জুলাই দুপুর ১২:৪৫-এর কিছুক্ষণ পর শহরের ভিলা স্ট্রিট এবং কাম্বারল্যান্ড স্ট্রিট নর্থ এলাকায় ঐ হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দুই সপ্তাহেরও বেশি সময় অতিক্রান্ত হলে থান্ডার বে পুলিশ সার্ভিস এই অভিযোগের কথা ঘোষণা করে।

অভিযুক্তের বিরুদ্ধে তিনটি হামলার অভিযোগ, একটি শারীরিক ক্ষতিসাধনকারী হামলার অভিযোগ, মৃত্যু বা শারীরিক ক্ষতির হুমকি প্রদান এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রথমবার আদালতে হাজিরা দেওয়ার পর ওই ব্যক্তিকে রিমান্ডে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এই হামলাটি বর্ণবিদ্বেষপ্রসূত হতে পারে। ছবি: সংগৃহীত

“হামলায় আহত এক ব্যক্তি ইমার্জেন্সী মেডিকেল সার্ভিস-এর কাছ থেকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা পেয়েছেন এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তার আঘাত প্রাণঘাতী নয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

কানাডিয়ানস ফর জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট ফাউন্ডেশন (এআরপিসিএফ)-এর বর্ণবাদ-বিরোধী কর্মসূচি জানায়, ভুক্তভোগীরা একটি ফিলিস্তিনি মুসলিম পরিবারের সদস্য। ফিলিস্তিনি বংশোদ্ভূত এক ব্যক্তি তার স্ত্রী, দুই ছোট সন্তান ও ৬৩ বছর বয়সী মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় এই হামলার ঘটনাটি ঘটে।

অধিকার গোষ্ঠীটির মতে, ঘটনাটি সহিংসতায় রূপ নেওয়ার আগে পরিবারটিকে লক্ষ্য করে এফ-ওয়ার্ড ব্যবহারসহ মুসলিম-বিরোধী বিভিন্ন গালি ও অশ্লীল মন্তব্য করা হয়েছিল।

গত ১৭ জুলাই গণমাধ্যমে ইমেইল করা এক বিবৃতিতে অধিকার গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, “এই হামলা একদিকে ইসলামোফোবিক এবং একই সাথে ফিলিস্তিন-বিরোধী বর্ণবাদ দুটোই।”

গোষ্ঠীটি বলেছে, পরিবারের দুই নারী দৃশ্যত মুসলিম হওয়ায় পরিবারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

এদিকে সেলফোন এবং নিরাপত্তা ক্যামেরার ফুটেজ জমা দিয়ে তদন্তে সহায়তা করার জন্য স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছে থান্ডার বে পুলিশ সার্ভিস।

এর আগে পুলিশ এক বিবৃতিতে বলেছে, “আমাদের সমাজে প্রত্যেক ব্যক্তির নিরাপদ বোধ করার অধিকার রয়েছে এবং থান্ডার বে পুলিশ সার্ভিস ঘৃণা বা পক্ষপাতের ভিত্তিতে কোনো ব্যক্তিকে লক্ষ্যবস্তু করার যেকোনো অভিযোগ বা প্রতিবেদন তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বিচেস-ইস্ট ইয়র্ক উপনির্বাচনে লিবারেল পার্টি থেকে মনোনয়ন পেলেন তানভীর শাহনাওয়াজ
প্রবাসী কণ্ঠ ডেস্ক,  জুলাই ১৯, ২০২৬ : কানাডার লিবারেল পার্টি আসন্ন ফেডারেল উপনির্বাচনে বিচেস-ইস্ট ইয়র্ক নির্বাচনি এলাকার জন্য বাংলাদেশি -কানাডিয়ান তানভীর শাহনাওয়াজকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিবারেল পার্টি জানিয়েছে, এই নির্বাচনি এলাকায় শাহনাওয়াজের ‘গভীর শিকড়’ এবং ‘সেবার নজির’ রয়েছে। শাহনাওয়াজ সাবেক লিবারেল এমপি নাথানিয়েল আরস্কাইন-স্মিথের অফিস ম্যানেজার এবং টেইলর-ম্যাসি ও ওকরিজ কমিউনিটি রেসপন্স টিমের সহ-সভাপতি হিসেবে কাজ করতেন। এই তথ্য জানায় সিবিসি নিউজ।

সাবেক এমপি নাথানিয়েল আরস্কাইন-স্মিথের সাথে তানভীর শাহনাওয়াজ। ছবি : নাথানিয়ালের ফেসবুক থেকে নেওয়া।

বিচেস-ইস্ট ইয়র্কের প্রাক্তন এমপি আর্স্কিন-স্মিথ গত জুন মাসে তাঁর আসন থেকে পদত্যাগ করেন। কিন্তু তিনি তার পদত্যাগের কোনো কারণ জানাননি। তবে দীর্ঘদিন ধরেই ধারণা করা হচ্ছে যে, নাথানিয়েল অন্টারিও লিবারেল পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন।

তবে চলতি বছরের শুরুতে নাথানিয়েলের সেই পরিকল্পনাটি হোঁচট খায়, যখন তিনি বাংলাদেশি অধ্যুষিত স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনি এলাকায় লিবারেল দলের মনোনয়ন প্রতিযোগিতায় হেরে যান এবং ফলাফলের বিরুদ্ধে তাঁর আপিলও দল কর্তৃক খারিজ হয়ে যায়।

টরন্টোর বাঙ্গালী কমিউনিটিতে নেথনিয়েল একজন পরিচিত মুখ। বাঙ্গালীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যায়। ইতিপূর্বে তিনি বাংলাদেশও সফর করেন। প্রবাসী কণ্ঠ ম্যাগাজিনে প্রদত্ত এক সাক্ষাৎকারে তিনি একবার বলেছিলেন, “আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশিদের বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানসমূহে যোগদান ও সহযোগিতা করে আসছি, আমার অফিসে আমি এমন লোকদেরও নিয়োগ দিয়েছি যারা বাংলায় কথা বলতে পারেন এবং লিখতেও পারেন। (এদেরই একজন তানভীর শাহনাওয়াজ।) তিনি আরও বলেন, আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে পার্লামেন্টে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছি।

উল্লেখ্য যে, এই স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনি এলাকায় এমপিপি ছিলেন বাংলাদেশী-কানাডিয়ান ডলি বেগম। তিনি ঐ পদ থেকে পদত্যাগ করে একই এলাকা থেকে গত এপ্রিল মাসে ফেডারেল নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে এমপি নির্বাচিত হন। এর পরই নাথানিয়েল ঐ নির্বাচনি এলাকা থেকে অন্টারিও লিবারেল পার্টির মনোনয়ন পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মনোনয়ন পাওয়ার পর তানভীর শাহনাওয়াজ বলেন, তিনি প্রধানমন্ত্রী মার্ক কার্নির দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি আরও বলেন, “প্রায় এক দশক ধরে, আমি বিচেস—ইস্ট ইয়র্ক জুড়ে মানুষের সেবা করার এবং তাদের অগ্রাধিকারগুলো অটোয়াতে তুলে ধরতে সাহায্য করার সৌভাগ্য লাভ করেছি।”

নাথানিয়েলের সঙ্গে কাজ করার সুবাদে তানভীর শাহনাওয়াজ বিচেস-ইস্ট ইয়র্ক নির্বাচনি এলাকার ভোটারদের কাছে পরিচিত। তিনি মনোনয়ন পাওয়ার পর বাংলাদেশি-কানাডিয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।

ভেঙ্গুভারে মসজিদ আল ইমান এর ইমাম হামলার শিকার
প্রবাসী কণ্ঠ ডেস্ক, জুন ২৪, ২০২৬ : ব্রিটিশ কলম্বিয়ার মুসলিম অ্যাসোসিয়েশন (বিসিএমএ) জানিয়েছে, গত ১৮ জুন ভিক্টোরিয়ায় মসজিদ আল-ইমান মসজিদের প্রধান ইব্রাহিম আলী আক্রান্ত হয়েছেন। খবর সিবিসি নিউজের।

বিসিএমএ-র মুখপাত্র মোহাম্মদ ইমতিয়াজ আসিন বলেন, ইব্রাহিম আলী জানিয়েছেন যে তিনি বাড়ির বাইরে নিজের গাড়িতে বসে থাকার সময় কাউকে গাড়িটি পরিদর্শন করতে দেখেন।

আসিন বলেন, লোকটি আলিকে দেখতে পেয়ে গাড়ির দরজা জোর করে খোলার চেষ্টা করেন এবং পরবর্তী ধস্তাধস্তির সময় লোকটি ধর্মীয় পোশাক পরা আলিকে “নিজের দেশে ফিরে যেতে” বলেন।

মসজিদ আল-ইমান মসজিদের প্রধান ইব্রাহিম আলী বিদ্বেষী হামলার শিকার। ছবি : বি.সি. মুসলিম অ্যাসোসিয়েশন

ভিক্টোরিয়া পুলিশ সিবিসি নিউজকে জানিয়েছে যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং একজন সন্দেহভাজনকে রিমান্ডে নেওয়া হয়েছে, তবে ফাইলটি “জটিল” হওয়ায় তারা মঙ্গলবারের আগে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে পারবেন না।

ব্রিটিশ কলাম্বিয়ার কর্মকর্তারা গত সপ্তাহে ভিক্টোরিয়ার ঐ মসজিদের ইমামের ওপর কথিত হামলার নিন্দা জানিয়েছেন।

ভিক্টোরিয়ার মেয়র ম্যারিয়েন আল্টো বলেছেন, এই ঘটনায় তিনি হতাশ ও মর্মাহত হয়েছেন। তিনি আরো বলেন, “এটা অগ্রহণযোগ্য, একেবারেই অগ্রহণযোগ্য যে কেউ এমন হামলার শিকার হবেন।”

জননিরাপত্তা মন্ত্রী নিনা ক্রিগার এরকম হামলাকে “গভীরভাবে উদ্বেগজনক” বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে তাঁর মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

তিনি আরো বলেন, “ব্রিটিশ কলাম্বিয়ার প্রতিটি সম্প্রদায়ের নিরাপদ বোধ করা প্রয়োজন এবং কেউ যেন তার পরিচয়ের কারণে নিজেকে লক্ষ্যবস্তু বা অসুরক্ষিত মনে না করেন।“

বিসিএমএ-র মুখপাত্র মোহাম্মদ ইমতিয়াজ আসিন বলেন, ইব্রাহিম আলী এই ঘটনা থেকে গুরুতর আঘাত ছাড়াই রক্ষা পেয়েছেন। তবে তিনি মাথায় হালকা আঘাত পেয়েছেন, তার কিছুটা মাথা ঘুরছিল এবং শরীরে কিছু কালশিটে ও ফোলা দাগ রয়েছে।

হামলার ঘটনার পরে ইব্রাহিম আলী মসজিদে তাঁর দায়িত্বে ফিরে এসেছেন।