একুশের পূর্ব প্রহরে সাংস্কৃতিক অনুষ্ঠান

আহমেদ হোসেন: অন্যস্বর টরন্টো এবং উদীচী কানাডা এর যৌথ উদ্যোগে “আ’ মরি বাঙলা ভাষা” শীর্ষক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারি টরন্টোস্থ লিটল বাংলাদেশ রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ১০ থেকে রাত ১১.৩০ পর্যন্ত সঙ্গীত, আবৃত্তি অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুমন সাইয়েদ।

অনুষ্ঠানে আবৃত্তি করেন অন্যস্বর টরন্টো এর দিলারা নাহার বাবু, আনিসা লাকী। কন্ঠশিল্পী সুমন সাঈদ এর নেতৃত্বে সমবেত সংগীত পরিবেশন করেন ইভা নাগ, বিদিতা,গৌরী দাশ, সোহানা আমিন,এন্জেলিনা ,নুজহাত, মুনমুন অলিভিয়া,বারেক, প্রত্যয় ,কাশফি আসগর। ঢোল বাজিয়েছেন শ্যামল। উদীচী কানাডা এর শিল্পীরা অনেকগুলো দেশের, জাগরণের,ভাষা শহীদের স্মৃতির উদ্দেশ্যে গান পরিবেশন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে অনুষ্ঠানটি প্রচার করেন উদীচী কানাডা এর শবনম শায়লা তনুকা এবং অন্যস্বর টরন্টো এর বদরুদ্দোজা সিদ্দিকী, ফারিয়া সহেলী, ক্লাইমেট চ্যানেল এর পক্ষে মাসুদ পারভেজ।

অন্যস্বর টরন্টো হয়ে দোতরা পরিবেশন করেন জুনায়েদ আনোয়ার চয়ন এবং সঙ্গীত পরিবেশন করেন আসিফ চৌধুরী।

মধ্যরাতের অনুষ্ঠানে অনেকের মধ্যে ক্লাইমেট চ্যানেল এর প্রধান সঞ্জয় চাকী , সমাজকর্মী মিমি , ফারজানা বিন্দু, কন্ঠশিল্পী ফারজানা লিনা, সাদমান স্বপ্নীল, সংগঠক অসীম ভৌমিক, পলাশ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অন্যস্বর টরন্টো এর আহমেদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *