বাংলাদেশি শিল্পীদের প্রশংসায় সোহিনী

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ০৫ জানুয়ারি, ২০২৬ : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। নিজের সাবলীল অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকদের মনেই জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গুণী এই অভিনেত্রী বাংলাদেশের অভিনয় শিল্পীদের নিয়ে নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন।
সোহিনী বলেন, যখনই বাংলাদেশের অভিনয় শিল্পীদের প্রসঙ্গ উঠে তখনই কিংবদন্তি শিল্পী হুমায়ুন ফরীদি (প্রয়াত), সুবর্ণা মুস্তাফা, জয়া আহসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপি করিম প্রমুখের নাম চলে আসে।
ঢালিউড নায়ক শাকিব খানকে তিনি ‘বিশাল স্টার’ হিসেবে অভিহিত করেন। এছাড়াও আরিফিন শুভর সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর রসায়ন তার কাছে অপূর্ব লাগে বলে জানান এবং নিশোর কাজ তার খুবই প্রিয় বলে উল্লেখ করেন।
সোহিনী আরও বলেন, সত্যি বলতে কি, ওপার বাংলার বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই।
