অন্টরিও  লিবারেল রাইডিং এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট অন্টরিও  লিবারেল রাইডিং এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হলো গত ১১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে রোজ বৃহষ্পতিবার।

টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট অন্টরিও লিবারেল রাইডিং এসোসিয়েশনের নির্বাচনে প্রেসিডেন্ট পদে জনাব সৈয়দ আমিনুল ইসলাম বিপুল ভোটে পুনঃ নির্বাচিত ও সেক্রেটারি জনাব সজিবুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। অন্যান্য যারা নির্বাচিত হয়েছে তারা হলেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট -আঈশা আরশাদ, ট্রেজারার  – মো: সিরাজুল ইসলাম,  মেম্বারশীপ চেয়ার – রেহেনা আক্তার, ফান্ডরেইজিং চেয়ার – গুলশান ই জাহান,অর্গানাইজিং এন্ড ইলেকশন রেডিনেস চেয়ার- মাইকেল ফন্টটেইন,পলিসি চেয়ার – আনার দিলারা,কমিনিউকেশন চেয়ার -আফরোজ তানিয়া, আউটরিচ চেয়ার – রেযা মোহাম্মদ আলী, ইউথ চেয়ার – কাজী মো: রফিকুল ইসলাম।

ডাইরেক্টরস বৃন্দ :- দিনা আব্বাস, মো: দেলোয়ার হোসাইন, মোহাম্মদ হক, মো: কবিরুল ইসলাম, সাহিদ উদ্দিনসহ তাদের নিজস্ব প্যানেল থেকে বিজয়ী হয়েছেন।

প্রেসিডেন্ট সৈয়দ আমিনুল ইসলাম বলেন ভোটারগণ তাদের পবিত্র আমানত বিপুল পরিমাণ ভোট প্রয়োগ করে তাকে পূনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় উনি সকলের নিকট কৃতজ্ঞ। তিনি ভবিষ্যতে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি