মালাইকার অশ্লীল নাচ পছন্দ নয় তার নিচের ছেলের

মালাইকার অশ্লীল নৃত্য পছন্দ করে না তার ছেলে। ছবি: সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, অক্টোবর ১৭, ২০২৫ : আবারও আলোচনায় বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মালাইকা অরোরা। আলোচনার কারণ তার অশ্লীল নৃত্য। এবং এর পিছনে রয়েছে তার নিজেরই ছেলে আরহান খান। আরহান তার মায়ের অশ্লীল নৃত্য পছন্দ করে না। কথাটি প্রথমে মালাইকারই মুখ ফসকে বের হয়ে যায় এক অনুষ্ঠানে। তবে পরবর্তীতে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বলেন, ছেলে এভাবেই আমার সঙ্গে ঠাট্রা করে।

মায়ের ওপরে ছেলের এরকম ‘অভিভাবকত্ব’ নতুন নয়। বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে যখন মালাইকা সম্পর্কে ছিলেন সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নানা কটাক্ষ সহ্য করতে হতো। আর সেই সব কটাক্ষ দেখে ছেলে আরহান প্রকাশ্যেই জানিয়েছিলেন, মায়ের এই সম্পর্কের কারণে তাকে নাকি বন্ধুদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়।

আসলে বলিউডে সব সময়ই টক অব দ্য টাউন মালাইকা। কিছুদিন আগেও তিনি বলেছেন কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।

উল্লেখ্য যে, মালাইকা প্রথমে ঘর বেধেছিলেন বলিউড অভিনেতা আবরাজ খানের সঙ্গে। সেই ঘরেরই সন্তান আরহান খান। অবরাজের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ছেলে আরহান মায়ের সঙ্গেই থাকেন।

ছেলে আরহানও নাকি খুব ভাল নাচতে পারে। এ কথা জানান মালাইকা নিজেই। আর এতে তিনি নাকি খুব খুশি। তারা মা ছেলে বাড়িতে এক সঙ্গে নাচেনও। -তথ্য সূত্র: হিন্দুস্তান টাইমস