লাস্যময়ী অভিনেত্রী ভাগ্যশ্রী জানালেন তলপেটের মেদ কিভাবে কমানো যায়

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৬ সেপ্টেম্বর ২০২৫: ভাগ্যশ্রী একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি শুধু হিন্দি নয়, অন্যান্য ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন। বয়স ৫৬ হলেও এখনো তরুণীর মতো দেখতে লাস্যময়ী এই অভিনেত্রী । কিন্তু কীভাবে তিনি নিজেকে এই বয়সেও ফিট রাখেন? তা জানার কৌতূহল সবারই। আর সে কৌতূহল মেটাতে তিনি নিজেই ফাঁস করলেন তার সেই রূপরহস্য। তার সাথে তলপেটের মেদ কমানোর দারুণ কিছু টিপসও দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সৌন্দর্য ধরে রাখতে ও মেদহীন শরীর পেতে হলে কি করতে হবে সে সম্পর্কে সম্প্রতি ইনস্টাগ্রামে তিনটি ব্যায়ামের কথা বলেছেন ভাগ্রশ্রী। তার মতে নিয়মিত মাত্র ১০ মিনিট এ তিন ব্যায়াম অনুশীলন করলে কমতে শুরু করবে তলপেটে জমে থাকা মেদ। এই ব্যায়ামগুলো হলো :
১। প্রথমে মেঝেতে টান হয়ে শুয়ে পড়ুন। দুই পা ৯০ ডিগ্রি কোণে তুলুন। এখন পায়ের পাতা টান করে একবার সোজা করুন ও আগের অবস্থানে ফির যান। এতে পেট, কোমরের মাংসপেশি মজবুত হবে।
২। দ্বিতীয় ব্যায়ামে শুয়ে দুই পা ৯০ ডিগ্রি কোণে উপরে তুলুন। এবার একবার বাঁ পা উপরে তুলুন ও মাটিতে রাখুন। একইভাবে ডান পা একবার উপরে ও একবার মাটিতে ছোঁয়াতে হবে। মনে রাখবেন, দুই পা একসঙ্গে উঠাবেন কিংবা নামবেন না।
৩। তৃতীয় ব্যায়ামে শুয়ে থাকা অবস্থাতেই পা ভাঁজ করে শুধু আঙুল মাটি স্পর্শ করতে হবে। প্রথমে বাঁ পা ভাঁজ করে আঙুল মাটিতে স্পর্শ করুন। এরপর ডান পা ভাঁজ করে আঙুল মাটিতে স্পর্শ করুন।
ভাগ্রশ্রীর আরো পরামর্শ হলো, পেটে মেদ জমা থেকে মুক্তির সহজ উপায় হলো ব্যায়ামের পাশাপাশি ঠিকমতো খাবার বেছে নেয়া এবং সঠিক সময়ে সঠিক পরিমাপে খাওয়া। -সূত্র : আনন্দবাজার
