ত্বকের যত্নে মধু’র ব্যবহার
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ০১ জুলাই, ২০২৫: ত্বক হোক সুন্দর সেটি সবাই চায়? আর এই ত্বককে সুন্দর করার জন্য বা সুন্দর রাখার জন্য অনেকেই বাজারের নামি দামি পণ্য ব্যবহার করেন। তবে এতে করে ত্বকের ক্ষতির আশঙ্কা থাকেই যায়। কিন্তু ত্বক চর্চায় বাজারের পণ্য ব্যবহার না করে যদি ঘরে তৈরী প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যায় তবে তার তুলনা নেই। আর সেই প্রাকৃতিক উপাদান হতে পারে মধু।

রূপ বিশেষজ্ঞদের বরাত দিয়ে সমাকাল জানায়, মধু হলো এমন একটি উপাদান যা খুব দ্রুতই ত্বক সুন্দর করতে পারে। বিশেষ করে খাঁটি মধুর গুণাগুণ অপরিসীম। এতে থাকে প্রাকৃতিক এনজাইম। যা ত্বকের জন্য খুবই উপকারী। ত্বক মসৃণ রাখতে মধুর ভূমিকা অপরিসীম। মধুর ভিতরে থাকা উপকারী ব্যাকটেরিয়া তৈলাক্ত ত্বকের ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে। এমনকী ত্বকে কোনও ক্ষত চিহ্ন থাকলেও মধুর ব্যবহারে তা নির্মূল করা সম্ভব। সপ্তাহে দু’দিন মধু দেওয়া স্ক্রাব করলে ত্বকের মৃত কোষ তুলে ফেলা যায়। এতে ত্বক অনেক উজ্জ্বল হয়ে ওঠে। নিয়মিত মধুর ব্যবহার করলে পরবর্তীকালে চর্মরোগ হওয়াও প্রতিরোধ করা যায়।
মধু ব্যবহারের টিপস
সরাসরি খাঁটি মধু মুখে লাগিয়ে আধা ঘন্টার মত অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক ভালো থাকবে।
বেসন, দই ও মধুর মিশ্রণ মুখে লাগালে রোদে পোড়া দাগ অনেকটাই হালকা হয়ে যায়।
ত্বক থেকে মৃত কোষ তুলে ফেলার জন্য সপ্তাহে ২ বার মধু দিয়ে হালকা স্ক্রাব করতে পারেন। এতে করে ত্বকের মৃত কোষ দূর হয়ে মুখ হয়ে উঠবে উজ্জ্বল।
ত্বককে সংক্রমণ ও চর্মরোগের হাত থেকে রক্ষা করতেও সাহায্য করে মধু। তবে যাদের ত্বক সংবেদনশীল তাদের উচিত হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে মধু ব্যবহার করা।
