ঝুম্পা চক্রবর্তীর অকাল প্রয়াণে গভীর দুঃখ ও শোক প্রকাশ উদীচী কানাডা’র

ঝুম্পা চক্রবর্তী

উদীচী ক্যানাডা তাদের এক অন্যতম সংগঠক, শিল্পী সংগ্রামী ,সাথী, সংগঠনের অর্থ সম্পাদক- ঝুম্পা চক্রবর্তীর অকাল প্রয়াণে গভীর দুঃখ ও শোক প্রকাশ করছে।
গতকাল ২৮ জুলাই ,২০২৫ইং সন্ধ্য ৮ ঘটিকায় টরন্টো সেন্টেনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান। পেছনে রেখে যান তাঁর স্বামী-সংগঠনের উপদেষ্ঠা শ্রী শ্যামল ভট্টাচার্য, এক পুত্র সন্তান, এক কন্যা সন্তান ,দুই নাতী নাতনী, ও অসংখ্য প্রিয় মুখ। ওনার কন্যা নির্বাচিতা ভট্টাচার্য শিশুকাল থেকেই উদীচীর শিল্পী ও  কর্মী ছিল। পুত্র অভিষেকও ছিল এই সংগঠনের শিল্পী।
উদীচীর জন্মলগ্ন থেকেই ঝুম্পা চক্রবর্তী ছিলেন এক আদর্শ কর্মী, সংগঠক ও শিল্পী। সংগঠনের সু সময়-দুঃসময় তিনি ছিলেন একজন অন্যতম কাণ্ডারী। আঁকড়ে থেকেছেন সংগঠনের সুখ দুঃখ আনন্দ বেদনার প্রতিটি কর্মকাণ্ডে। বিশেষভাবে উল্লেখ করতে হয় তাঁর অর্থ সম্পাদকের ভূমিকার কথা।
ওনার ব্যক্তি জীবনের কথা বলতে গেলে বলতে হয়- তাঁর পুরো পরিবারটিই ছিল উদীচী পরিবার।
এমন আত্মনিবেদিতা প্রগতিশীল সাথী সংগঠক উদীচী পরিবারে কতখানি শুন্যাবস্থার সৃষ্টি করেছে, তা বর্ণনা করা কঠিন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি উদীচী ক্যানাডার সমবেদনা এবং  পরম করুণাময়ের কাছে আমাদের প্রার্থনা- অন্যভুবনে তিনি যেন ভাল থাকেন।